-
গ্রহণ
সোমাযখন তোমাকে দেখি,
সাজানো কথা এলোমেলো জানি
ছলছল চোখে ঐ চাঁদ মুখখানি
অপলক চেয়ে থাকি।কী যে মায়া ঐ দু চোখে
যেন এক তীর এসে, বিঁধে মোর বুকে
কী করে বোঝাবো ব্যথা কত শত
কী করে সারিবে অদৃশ্য এই ক্ষত।না পারি সইতে
না পারি কইতে
রক্ত ঝরে তবুও পারিনা মিটাতে,
তীরের আঘাতে পারবে না মোর
কোনরূপ কোন ব্যাঘাত ঘটাতে।অজানা এক শঙ্কা মনে আসে
যদি সে আমায় ভালো না বাসে
যদি না করে গ্রহণ আমায়
কোথা যাব আমি, কোথা পাব ঠাঁই?মনের অলক্ষ্যে কখন যে তাকে
সঁপেছি মন প্রাণ,
এ জীবনে যদি সে না করে গ্রহণ
বেছে নেব তবে প্রাণ বিসর্জন
এই হোক তবে এই হোক
প্রতিজ্ঞা লই মনে,
কালের সাক্ষী হবে মোর প্রেম
আমারি তিরোধানে।3 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


শুভকামনা… —