-
কিছু ব্যক্তিগত কথা-
পৃথিবী সুন্দর, তার আড়ালে থাকে ভয়ানক অতৃপ্ত প্রহর, মাস, বছর যুগ। এই সব কিছু নির্ভর করে সময় ভিত্তিতে। আর সময় এর ভিত্তি তোমরা, আমরা। যদি সময় কে ধরে রাখা যেতো তবে পৃথিবীর সুপ্ত ও শেষ লাবণ্যকেও মানুষ তিক্ত করে তুলতো।
মানুষ এক অন্যরকম মাত্রার অদ্ভুত জাতি। বাঁচার জন্যে ফুসফুস, যেখানে অক্সিজেন এর বদলে নিকোটিন এর সমরাজ্য। অর্থনীতির গতি যেমনই থাক চাহিদার লালসা বেড়ে যাচ্ছে , কমাতে পারছে না কেউ।
এখনো অনেক বাকি, তবে দেখতে চাই না আর কিছুই, আমি দেখেছি কিভাবে একটি সার্জিকাল মাস্ক ৫ টাকা থেকে ৫০ টাকা হতে পারে, ২০ টাকার সবজি ২০০ টাকা, মুদি গুদাম এ এখন রমরমা বিজনেস।
হাতের ময়লাও ইদানিং এক্সপেন্সিভ, এতো সহজে হাতে বসে যায় নাহ। এই এক প্রকার ময়লা ধুয়ে ফেলতে কতো রকম এর স্যানিটারি সাবান বাজারে দেখা যায়, যেমন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, মুদি গুদাম, ইন্টারনেট, ফারর্মেসি, হাসপাতাল ইত্যাদি ইত্যাদি।
আমিষ, নিরামিষ, শর্করা, পাঞ্জা দিয়ে তাদের দাম বাড়িয়ে নিয়ে যাচ্ছে। সেতু, ব্রিজ, রাস্তা তো হচ্ছেই, যোগাযোগ ব্যবস্থাও মুঠ ফোনে, আশা করা যায় ক্ষুদার তৃষ্ণা মিটবে।
শিক্ষা প্রতিষ্ঠান ইজ ইকুয়াল টু ব্যবসায় প্রতিষ্ঠান। বিস্তারিতো আমি লিখতে গেলে ভাষা টা অনেক জটিল হবে, ফলে ফাইনাল ইয়ার এর ফর্ম ফিল আপ এর টাকা হাতে পায়ে ধরেও জমা করতে পারবো না। আর টাকা না দিলে আপনি অনুপস্থিত হিসেবে পরিচিতো হবেন। আপনি পাস করলে আপনাকে যতোজন চিনবে না, আপনি ফেইল করলে তারও অধিক আসবে আপনাকে তথাকথিত সমবেদনা জানাতে।
এই সব অন্তরের কথা ভাই, ৩ বেলা না খেয়ে থাকলে কেউ খোঁজ নেয় না, চাকা ঘুড়লে আপন মানুষ ও ঘুড়ে যায়, পালটি মারতে ২য় বার ভাবে নাহ।
এই সব কোনটাই সুন্দর নাহ। নিকোটিনের মতো, কালো অন্ধকার পৃথিবীর ফুস্ফুস কেও ঘিড়ে নিয়েছে , অক্সিজেন সঠিক ভাবে পাচ্ছে না পৃথিবী। দাড়াতে গিয়ে মেরুদন্ড ভেঙ্গে যাচ্ছে।6 Comments
Friends
MD-Rasheduzzaman-Raju
@md-rasheduzzaman-raju
সুশান্ত সরকার
@sushanto
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
ইফতিশা খানম
@eftishakhanam
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Neel tripura
@neel



অভিনন্দন