-
ভালো থেকো
সোমাআমি জানতে পেরেছি
তুমি কখনো আমায় ভালোই বাসোনি।
তবে কেন বলেছিলে বলো?
কত সুন্দর তুমি প্রিয়া!
তোমার দু চোখে উতলা মন প্রাণ
হারায় যে মোর হিয়া।আমি শুনতে পেরেছি
তুমি কখনো আমায় ভালোই বাসোনি
তবে কেন কাছে এসেছিলে বলো?
আবেগে আবেশে বুকেতে জড়িয়ে
স্নেহ মমতায় রেখেছিলে বেঁধে
আপন সত্তায় নিজেকে ভরিয়ে।আমি বুঝতে পেরেছি
তুমি কখনো আমায় ভালোই বাসোনি
তবে কেন আশা জাগিয়েছিলে বলো?
অতি সাধারণ তা তো তুমি জানো
বলেছিলে ভালোবাসায় জাত নাহি মানো
অসম্ভব হবে সম্ভব যদি পাশে থাকি
ভালোবেসে দুটি হাত বিশ্বাসে রাখি
আসুক যত বাধা পিছপা নাহি হব
মিলনের তরে লাগি শত দুঃখ ব্যথা সব
সব কথা ভুলে গিয়ে
পাহাড় সম দুঃখ দিয়ে
বন্ধু পানে করলে মজা
আমায় দিলে সাজা
বললে ধুর! করেছি মজা আমি
ওকে ভালোবাসিনি আমি
হাসিতে হাসিতে তারা
সদালাপে মত্ত হবে
তোমার অভিনয় দেখে
বাহবা বাহবা দেবে।শুনে সব তব কথায়
মরে যাই প্রাণ ব্যথায়
তবুও পারিনা তোমায় করিতে ঘৃণা
তোমার যা ছিল অভিনয়
আমার তা ছিল হৃদয়
এই অপমান যে প্রাণে সয় না।আমার যে প্রাণ যায় পাতালে মিশে
হতাম যদি সীতা, বলতাম ধরিত্রী মাতা
দু ফাঁক হয়ে নিয়ে যাও আমাকে পাশে।ভালো থেকো প্রিয় আমার
দুঃখ সব হউক আমার
তুমি থেকো মহা সুখে
আজি হতে আমি তব চিরতরে হারালাম
আর দেখবে না এই মুখ কোন দিকে।4 Comments -
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



অনেক বড় কবিতা। ছন্দের আবেশ ছিল। কিছু কিছু জায়গায় আরো চাহিদা সৃষ্টি হয়েছে। শব্দচয়নে আরো মুন্সিয়ানার পরিচয় দিলে আপনার পরিশ্রম সার্থক হবে।