Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    জীবন পাড়ি
    সোমা

    মাঝে মাঝে ইচ্ছে করে
    আকাশ হতে টুপ টাপ করে
    এক পশলা বৃষ্টি ঝরে
    দেখতাম তোমায় দৃষ্টি ভরে।

    মাঝে মাঝে ইচ্ছে করে
    উঠতাম জেগে মিষ্টি ভোরে
    আনমনা এক উদাস সুরে
    দেখতাম তোমায় চুপটি করে।

    মাঝে মাঝে ইচ্ছে করে
    খেয়াল খুশির ভেলায় চড়ে
    মন ভোলানো সুরটি ধরে
    গান শোনাতাম হৃদয় ভরে।

    মাঝে মাঝে ইচ্ছে করে
    ইচ্ছে নদীর পালটি ধরে
    যেতাম যদি অনেক দূরে
    তোমার সাথে হাতটি ধরে।

    মাঝে মাঝে ইচ্ছে করে
    পেতাম যদি আপন করে
    দুজনে মিলে ছোট্ট ঘরে
    সুখের ফোয়ারা বইত ঝরে।

    মাঝে মাঝে ইচ্ছে করে
    সব সুখ তোমায় করে
    দুঃখটাকে নিজের করে
    ছুটি নিতাম তাসের ঘরে।

    সব ইচ্ছে সব আশা নিয়ে
    ছুটে যাবো তোমার হয়ে
    জীবন নৌকা বইয়ে নিয়ে
    থাকবো দুজন সাথী হয়ে।

    আসা যাওয়ার পথের খেলায়
    আমরা দুজন সাথী হলাম
    জীবন মৃত্যুর এই যাত্রায়
    একসাথে মোরা পাড়ি দিলাম।।

    7
    8 Comments
Skip to toolbar