-
শাপমোচন
সোমাহে প্রভু!
আর কত শাস্তি রেখেছ জমিয়ে
এর কী নেই কোন শেষ?
তপ্ত দগ্ধ করে পুড়িয়ে পুড়িয়ে
করিতেছ অবশেষ।হে প্রভু!
পথের কাঁটায় বিদ্ধ মোর চরণ
রক্ত ঝরিছে অবিরত ক্ষরণ
সহিতে পারিনা দুঃখ বেদন
যদি না করো মোর শাপ মোচন।হে প্রভু!
আঁখি জল মোর শুকাইয়া গিয়াছে
তৃষ্ণার্ত কণ্ঠ কাতর হইয়াছে
কারো প্রাণে এতটুকু মায়া নেই যে মোর তরে
এতই কী নগন্য, জঘন্য আমি?
ঘৃণার পাহাড়ে দেয় ভরে।হে প্রভু!
সুখের নাগাল পেলাম না জীবনে
জীবন কাটেই না দুঃখ বিনে
দু মুঠো দু বেলা খাবার লাগি
দ্বারে দ্বারে ঘুরেছি ভিক্ষা মাগি
কেউ যে মোরে প্রাণেতে লয় না
একটু আপন করে
ওগো আর কার লাগি বলো এ প্রাণ আমার
বাঁচিয়ে রাখো না মেরে।হে প্রভু!
মোচন করিয়া নাও সব শাপ আমার
পাষাণ হৃদয়ে প্রাণ দাও সবার
জীবন প্রদীপ নিভিবার আগে
এতটুকু সুধা পেতাম যদি ভাগে
অভাগীর নয়ন জলে ভাসিত
দু হাত তুলিয়া প্রার্থনা করিত।হে প্রভু!
শাস্তি করো হে মোর ক্ষমা
জীবন তরী কূলে ভিড়িতে
যত পুণ্য মোর জমা।
জমার অঙ্কে না হয় কিছুটা কমতি আছে জানি
তবুও মানি ক্ষমা পাবো আমি
তুমি যে অন্তর্যামী।হে প্রভু!
পাপ পুণ্যের হিসেব করিতে
কে কাটায় বলো জীবন রহিতে
দাঁড়িপাল্লায় যদি সব মাপা হতো
পুণ্যের অধিক পাপের ভাগ হতো
জানা অজানায় কত যে মোরা
করিতেছি মহাপাপ
পরিতাপে যেন শুদ্ধ হই মোরা
মোচন করো সব অভিশাপ।।4 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


মনটা ভরে গেল