Profile Photo

Md. Khalidur RahmanOffline

  • Khalidurrahman
  • Profile picture of Md. Khalidur Rahman

    Md. Khalidur Rahman

    • 4 years, 1 month ago

    স্রষ্টারে
    খালিদুর রহমান
    ১৩/০৯/২০২২ ইং

    শরতের বৃষ্টিতে খালবিল ভরভর
    বিদ্যূত চমকায় আকাশেতে করমর
    কাজকাম ফেলে দিয়ে বসে থাকি আনমন
    ভাবনার বেড়াজালে চেষ্টায় প্রাণপন
    উন্নতি পৃথিবীতে হয়েছেতো ঢের বেশি
    প্রাণখোলা নেই কেহ শক্তিটা নিজ পেশী
    বাতায়ন খোলে দেখি গাছপালা নূইছে
    সেজদাটা স্রষ্টারে কত কথা কইছে
    সৃষ্টির সেরা জীব মানুষ আজ হায়েনা
    যার যত আছে তার তত ধরে বায়না
    পৃথিবীটা পাল্টাক আমি আছি যে সেই
    পকেটটা ভরা থাক যেন পাশে কেউ নেই
    নফসের তাবেদারী এভাবে কি চলবে
    মৃত্যুর পরোয়ানা দূত কথা বলবে
    কতজন এলেগেলো কতজনই আসবে
    আছে সেতো একজনই যিনি ভালবাসবে
    চাইতে না জানলেও নেয়ামত দেন যিনি
    একজনই সেইজন স্রষ্টারে চল চিনি…..

Friends

Skip to toolbar