Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    কন্যা, জায়া, জননী

    সোমা

    কত যে রূপের মাধুরী তোমার
    কত যে রূপের নাম
    সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি
    মায়াময় বরদান।

    শৈশবে যে ছড়িয়ে দিয়ে রাখে
    আনন্দের বন্যা
    সে যে বড়ই আদরের মণি
    বাবা-মায়ের কন্যা।

    এক পা, দু পা করে
    পথ চলতে চলতে
    কখন যে দাঁড়াতে শেখে?
    বাবা-মায়ের চোখের মণি হয়ে
    ঘর আলো করে রাখে।

    একটু একটু করে বড় হতে হতে
    যখন পরিণত হয়
    বাবার চোখে স্বপ্ন এবার
    পাত্র দেখতে হয়।
    খোঁজ খবরে পাত্র মিলে
    এবার ছাড়তে হবে মায়া
    আদরের মণি হতে চলেছে
    কারো পুত্রবধূ, কারো জায়া।

    ধীরে ধীরে সেই ছোট্ট মেয়েটি
    নিজেকে পারদর্শী করে
    ব্যবহারে, চলনে বলনে
    বাবার মুখ উজ্জ্বল করে।

    কোল আলো করে পুত্র আসে তার
    বয়ে যায় আনন্দ ধ্বনি
    বাবার আদরের খুকি এখন
    পুত্র সন্তানের জননী।

    এভাবে নারী ত্রিমূর্তি স্বরূপ
    পার করে ধাপে ধাপে
    কখনো কন্যা
    কখনো জায়া
    কখনো বা জননী রূপে।

    বলতো সবে এই ত্রিরূপের
    আছে কী কোন তুলনা?
    নারীর তুলনা নারী নিজেই
    ভুল হলে চলবে না।

    আজি হতে তাই আর যেন না হয়
    নারীর অসম্মান
    কন্যা, জায়া, জননী রূপে
    রাখবো তাদের মান।

    10
    7 Comments
Skip to toolbar