Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 8 months ago

    তুমি রবে অনুভবে
    সোমা

    শিশুর আধো আধো কথার বুলিতে
    কতো শান্তি আমরা খুঁজে পাই
    তাই সব কথা মুখে বলা নিষ্প্রয়োজন
    এতে না বলা কথা মর্যাদা হারায়।

    কলি যতদিন কলি রূপে থাকে
    ফুল রূপে ফোটার প্রতীক্ষায় থাকে
    কিন্তু ফুল হয়ে একবার ফুটলে সাজি
    ঝরে পড়ার বার্তা এল বুঝি।

    গাছে গাছে নতুন পাতা, ফুল এসে বলে
    বসন্ত এসেছে
    আবার সেই পাতা, ফুল ঝরে গিয়ে বলে
    শীত এসেছে।

    ষড়ঋতুর যাত্রাপালা
    চলে আবহমানকাল
    তুমি আমি সবে এতে
    মিশে আছি চিরকাল।

    যে এসেছে তাকে বিদায় নিতেই হবে
    কেননা বিদায় নিলে নতুনের আগমন হবে।
    বিধাতার এই অমোঘ নিয়ম
    কে পারে খণ্ডাতে?
    সৃষ্টির সৌন্দর্য এতেই
    সবাইকে হবে মেনে নিতে।

    তাই আজ থেকে মোরা দুজন
    মিশে রব এক হয়ে
    কেউ আগে, কেউ পরে
    বিদায় নেব সাথী হয়ে।
    সুখে দুঃখে থাকবো মোরা
    শতরূপে শতভাবে
    শতজনমের প্রেম হয়ে তুমি
    রবে মোর অনুভবে।

    10
    8 Comments
Skip to toolbar