-
তুমি স্রষ্টার সুন্দরতম সৃষ্টি
আচ্ছা,
গায়ের রং দিয়েই কি শুধু সুন্দর বোঝা যায়?
মাপা যায়?
গায়ের রং কালো হলেই কি কুৎসিত?
তাহলে সুন্দর মানে কি ধব-ধবে সাদা?
কুৎসিত মানে কি কুচ-কুচে কালো?আচ্ছা,
যারা নিজেদের কে অসুন্দর ভাবো।
কিংবা নিজেদের কে নিজেরাই,
সুন্দর বলতে পারো না।
তারা পৃথিবীতে কখনো কি,
কোন সুন্দর কিছুই দেখেতে পাওনি?দেখেছ নিশ্চয়ই?!
কখনো আকাশ দেখে হয়তো বলেছ,
বাহ!
আজকের আকাশটা তো বেশ সুন্দর !
কিংবা ফুল,পাখি,পাহাড়,ঝর্ণা
দেখে হয়তো বলেছ।কেউ একজন আমায় বলেছিল,
“পৃথিবীর সবকিছুই সুন্দর!
যদি তুমি তা দেখতে জানো”তুমি যখন সুন্দরতা উপলব্ধি করতে পারো,
তবে,
তুমি সন্দর নও তা বুঝলে কীভাবে?
স্রষ্টার সৃষ্টি অসুন্দর হয় কি করে?আমার মতে,
“যার দেখার দৃষ্টি যত সুন্দর
সে মানুষটিও ততটাই অদ্ভুত রকমের সুন্দর”নিজেকে সুন্দর বলতে শেখো।
আর কতকাল অন্যের দৃষ্টি দিয়ে নিজেকে দেখবে?
আর কতকাল অন্যের কারনে,
স্রস্টার সৃষ্টি কে অসুন্দর বলবে?
আর কতকাল অন্যের কাছে বোকা বনে যাবে?তুমি যে বেঁচে আছো,
তা উপলব্ধির জন্য কি অন্য মানুষ লাগে?
তবে নিজেকে সুন্দর বললে,
যদি কেউ হাশি, তামাশা করে,
তাতে কি যায় আসে?শুধু এটুকু মনে রেখো,
তুমি স্রস্টার সুন্দরতম সৃষ্টি!
কেউ তোমায় অসুন্দর বললে,
স্রস্টার সৃষ্টি বিন্দু পরিমানও
অসুন্দর হয়ে যায় না।ইফতিশা
-
-
-
-
-
সমাধানে যেহেতু পৌছালেন, তবে পাগল হবার চান্স নাই। শেষে না পৌছার আগ পর্যন্ত ভাবছিলাম, শুধু লিখব ‘পাগল হইয়েন না’।

-
তার দৃষ্টি তত সুন্দর; যার চিন্তা ভাবনা যত সুন্দর!
আপনার চিন্তারা মহৎ সুন্দর, আমার চিন্তা ধারার মতো অর্বাচীন নয় -
-
Friends
তাছনীম বিন আহসান
@tbahsan
ahsan habib
@habib083015
শিপন সরকার
@shepon
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Shafi Hoque
@shafi-hoque
Bulbul-Ahsan
@bulbul-ahsan
Afrin Akter
@afrin
রিফায়াত নিগার
@refayat-nigar
Iftekhar Alam Tanim
@iftekhartanim


অপূর্ব সুন্দর…