Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 8 months ago

    কারখানা
    আনিছুর রহমান

    ঝং মরিচা পড়া কারখানা
    চালায় অদক্ষ কারিগর
    ভালো কিছু তৈরি হয় না
    যা তৈরি হয় সেটা ক্ষতিকর।

    যারা কাজ শেখে কারখানায়
    দলা দলিতে মহা ব্যস্ত
    শিক্ষা ছাড়া সার্টিফিকেট চায়
    টাকার নেশায় তারা মত্ত।

    রাজনীতি আর চাঁদাবাজি
    চলে কারখানায় হরদম
    কেহ বাড়ি গাড়ির মালিক
    আবার কেহ নিকৃষ্টতম।

    মাঝে মাঝে হকিষ্টিক চালায়
    নিজ ভাই শ্রমিকের বুকে
    হলি খেলায় আজ মত্ত তারা
    মা ভাই বোন কাঁদে ধুঁকে।

    অনেক স্বাদের ছেলে মেয়ে
    কারখানায় পাঠায় মা-বাবা
    সত্যিকারের মানুষ হবে
    প্রতিবেশি দিবে তাদের বাহবা।

    কারখানাই যখন ঘুনে ধরা
    আর কি উপায় আছে
    সৃষ্টি হবে ঘুনে ধরা মানুষ
    মান সম্মান চলে গেছে।

    আর কত হবে দলাদলি
    কবে হবে তারা ক্ষান্ত
    দেশ যদি গোল্লায় যায়
    লাভ হবে না কারো কিন্তু।
    ২৯/০৯/২০২২.

    9
    4 Comments
Skip to toolbar