Profile Photo

এস.এ.সোহানOffline

  • SOHAN
  • Profile picture of এস.এ.সোহান

    আমি কালো হওয়াটাকে উপভোগ করি,
    যেমন- অন্ধকারে আমার অদৃশ্য হওয়ার অনুভূতি হয়।
    পৃথিবীর কোন মানুষের গায়ের রং-ই,নিজেকে অদৃশ্য অনুভব করার অনুভূতির চেয়ে সুন্দর নয়।
    সবচেয়ে বড় কথা আমি কেনো কালো?
    – আমি কালো কারণ তুমরা সুন্দর হচ্ছো।

    Profile picture
    3 years, 10 months ago

    তুমি স্রষ্টার সুন্দরতম সৃষ্টি

    আচ্ছা,
    গায়ের রং দিয়েই কি শুধু সুন্দর বোঝা যায়?
    মাপা যায়?
    গায়ের রং কালো হলেই কি কুৎসিত?
    তাহলে সুন্দর মানে কি ধব-ধবে সাদা?
    কুৎসিত মানে কি কুচ-কুচে কালো?

    আচ্ছা,
    যারা নিজেদের কে অসুন্দর ভাবো।
    কিংবা নিজেদের কে নিজেরাই,
    সুন্দর বলতে পারো না।
    তারা পৃথিবীতে কখনো কি,
    কোন সুন্দর কিছুই দেখেতে পাওনি?

    দেখেছ নিশ্চয়ই?!
    কখনো আকাশ দেখে হয়তো বলেছ,
    বাহ!
    আজকের আকাশটা তো বেশ সুন্দর !
    কিংবা ফুল,পাখি,পাহাড়,ঝর্ণা
    দেখে হয়তো বলেছ।

    কেউ একজন আমায় বলেছিল,
    “পৃথিবীর সবকিছুই সুন্দর!
    যদি তুমি তা দেখতে জানো”

    তুমি যখন সুন্দরতা উপলব্ধি করতে পারো,
    তবে,
    তুমি সন্দর নও তা বুঝলে কীভাবে?
    স্রষ্টার সৃষ্টি অসুন্দর হয় কি করে?

    আমার মতে,
    “যার দেখার দৃষ্টি যত সুন্দর
    সে মানুষটিও ততটাই অদ্ভুত রকমের সুন্দর”

    নিজেকে সুন্দর বলতে শেখো।
    আর কতকাল অন্যের দৃষ্টি দিয়ে নিজেকে দেখবে?
    আর কতকাল অন্যের কারনে,
    স্রস্টার সৃষ্টি কে অসুন্দর বলবে?
    আর কতকাল অন্যের কাছে বোকা বনে যাবে?

    তুমি যে বেঁচে আছো,
    তা উপলব্ধির জন্য কি অন্য মানুষ লাগে?
    তবে নিজেকে সুন্দর বললে,
    যদি কেউ হাশি, তামাশা করে,
    তাতে কি যায় আসে?

    শুধু এটুকু মনে রেখো,
    তুমি স্রস্টার সুন্দরতম সৃষ্টি!
    কেউ তোমায় অসুন্দর বললে,
    স্রস্টার সৃষ্টি বিন্দু পরিমানও
    অসুন্দর হয়ে যায় না।

    ইফতিশা

Friends

Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Rakib Hassan
@rakib-hassan-jakariya
Profile Photo
SUMON CHAKMA
@sumon93
Profile Photo
Muhammad-Redwan-Ahmed-Sabit
@muhammad-redwan-ahmed-sabit
Profile Photo
Syed Arafat Mahabub
@syed-arafat-neel
Profile Photo
Asif Ahmed Nuhash
@asifc333
Profile Photo
ArfanHabib
@arfanhabib
Skip to toolbar