Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • [‘মেলা’ থেকে একটা পুতুল হাতে নেওয়ার পর, কেন যেন বুকের ভেতর একটা মোচড় দিয়ে উঠলো। প্লাস্টিকের এই নিষ্প্রাণ পুতুলটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো— আমাদের সমাজের মেয়েদের জীবনটাও কি ঠিক এই পুতুলটার মতোই না? ছোটবেলায় আমরা কত পুতুল খেলেছি। কিন্তু বড় হয়ে যখন দেখি একটা জ্যান্ত মেয়ের জীবনকেও সমাজ পুতুলের মতো কেবল সাজিয়ে রাখতে চায়, তার নিজস্ব কোনো স্বাধ…Read More

    3
    3 Comments
    • পুতুলের খোলস ভেঙে মানুষ হওয়ার ডাক…..🤍

    • নারীকে মানুষ হিসেবে দেখার শক্তিশালী আহ্বান।
      পুতুল নয়, নারী এক স্বতন্ত্র সত্তা
      চমৎকার প্রকাশ।

    • প্রতিটি লাইনে নারীর আত্মমর্যাদার জয়গান দারুণভাবে ফুটে উঠেছে। মুগ্ধতা রইল!

  • \আমি সেই অমর একুশে//
    [জান্নাতুল ফেরদৌসী]
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    আমি এক জনপদ, আমার নাম বইমেলা,
    আমার বুকে জমে ওঠে শব্দের মেলা।
    হাজারো মানুষের পদচিহ্নে জাগি আমি ভোরে,
    কারো হাতে নতুন বই, কেউ ঘোরে ঘোর ঘোরান্তরে।

    কত শত রঙ, কত প্রচ্ছদের মলাট,
    খুলে দিই স্বপ্নের হাজারো কপাট।
    শিশুর ওই হাসিমাখা রঙিন ছবির পাতায়,
    কিংবা কিশো…Read More

    5
    2 Comments
  • “মায়ের ভাষা”
    [জে,এফ,]
    ****************************
    ফেব্রুয়ারি মাসটি এলে
    মনটা কেমন করে,
    শহীদ ভাইয়ের স্মৃতিগুলো
    পড়ছে মনে জোরে।

    রফিক, শফিক, জব্বার আর
    সালাম যাদের নাম,
    রক্ত দিয়ে রাখল তারা
    বাংলা ভাষার দাম।

    মিষ্টি মধুর বর্ণমালা
    মায়ের মুখেই শুনি,
    একুশ মানেই গর্ব আমার
    শহীদ মিনার গুনি।

    বুকের ভিতর বাংলা ভাষা
    প্রাণে…Read More

    4
    3 Comments
    • ফেব্রুয়ারির এই মধ্যগগনে দাঁড়িয়ে আপনার এই ছন্দোময় কবিতাটি যেন হৃদয়ে এক পশলা দেশপ্রেমের পরশ বুলিয়ে দিল

    • খুব ভালো লিখেছেন।সময় উপযোগি কবিতা।

  • Profile Photo
    Md Abu Munif Al Mukim-Rocky
    @md-abu-munif-al-mukim-rocky
  • ৲৲দম্ভের অবসান৴৴
    [ জান্নাতুল ফেরদৌসী ]
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    আকাশ ছোঁয়ার মিথ্যে নেশায় মত্ত যারা অতি,
    বিনয় ভুলে হারাচ্ছে তারা মানুষ হওয়ার জ্যোতি।
    কথার ভারে অন্যকে পিষে নিজেকে ভাবে রাজা,
    হৃদয়শূন্য অহংকারে পায় যে তারা সাজা।

    বড়ো হওয়ার নেশায় ডুবে ছোটো করে যায় সব,
    ভুলে যায় এই মহাকালের নীরব কলরব।
    মাটির মানুষ মাটির ঘরেই ফ…Read More

    3
    1 Comment
    • এটি কেবল কবিতা নয়, এটি একটি জীবন-দর্শন—যেখানে বিনয়ই হলো শ্রেষ্ঠ অলঙ্কার

  • “ঋতুরাজ আসলো ফিরে”
    [ জে,এফ, ]
    🌺🌸🌼🌻🌹🌷🪷
    শুকনো পাতার নূপুর পায়ে, বিদায় নিলো শীত,
    বনের কোণে কোকিল গাহে নতুন সুরের গীত।
    রক্তরাঙা শিমুল-পলাশ মেললো রঙিন পাখা,
    প্রকৃতি আজ সেজেছে বরণ-সাঁজে, নেই তো মলিন মাখা।
    বাতাস বয়ে আনে মাটির সুবাস, আমের মুকুল হাসে,
    ফাগুন আকাশ মত্ত বিভোর মাটির গন্ধে ভাসে।
    খোঁপা জুড়ে গাঁদা ফুলের ভিড়, বাসন্তী রঙ শাড়ি,
    বসন্ত আজ…Read More

    4
    1 Comment
  • ” বহুরূপী মুখোশ”
    [জে,এফ,]
    “““““““““““““““““““““““““““““““““““`
    মুখে দাড়ি, মাথায় টুপি, চলনে ধার্মিক,
    তলে তলে নষ্ট মানুষ, চরিত্রে অধার্মিক।
    নামাজ রোজা লোকদেখানো, অন্তরেতে বিষ,
    স্বার্থের লাগি দিচ্ছে সে যে কতই অহর্নিশ।

    ঘরেতে তার স্ত্রী কাঁদে, পায় না সম্মান,
    বাইরে গিয়ে দেখায় সে যে কতই বড় জান!
    আদর্শ…Read More

    2
    2 Comments
  • 🌺নব্য জন্ম🌺
    -J.F.
    🪶🪶🪶🪶🪶🪶🪶🪶🪶

    পুরোনো সে দিন ধুলোর মতন উড়িয়ে দিয়ে বায়ু,
    নতুন প্রাণের আবাহন আজ বাড়ায় পরম আয়ু।
    জন্ম মানেই নতুন জন্মানো পরমাত্মার টানে,
    হৃদয়কুটির পূর্ণ হবে যে ঐশ্বরিক গানে।

    জরা ও গ্লানি দূরে সরে যায় ভোরের আলো হাসে,
    পুণ্য আলোক নামুক ধরায় সবার চারপাশে।
    দেহ তো কেবল নশ্বর আধার জীর্ণ হওয়ার ডর,…Read More

    1
    3 Comments
  • মনটা কেন ভার ?
    – জে,এফ,
    🤔🤔🤔

    মেঘ জমেছে বুকের কোণে বৃষ্টি নামে ঝরঝর,
    আজকে আমার নিজের শহর লাগছে ভীষণ পর পর।
    আয়না দেখি ছায়া দেখি দেখি ঘরের দেয়ালটা,
    কেউ বোঝে না মন-খারাপের অদ্ভুত এই খেয়ালটা।

    জানলা ঘেঁষে বসে আছি তাকিয়ে দূরে আকাশ পানে,
    শুন্যতা সব ভিড় করেছে আজ দুপুরে গানে গানে।
    চায়ের কাপে ধোঁয়া ওড়ে ফুরিয়ে গেছে বিস্কুটও,
    ইচ্ছে ক…Read More

    2
    4 Comments
  • শীতের সকাল হিমেল হাওয়া, পাখির গানে দিনটি পাওয়া।
    রোদের মায়ায় কাটুক বেলা, শুভেচ্ছা নাও সকাল বেলা।
    [জে,এফ,]

    5
    1 Comment
  • মাঝে মাঝে,ধরে নেওয়া যায় অধিকাংশ সময় আমি ”তুলট মঞ্চে” প্রবেশই করতে পারি না। লোড হতেই থাকে….ঘুরতেই থাকে ঘুরতেই থাকে……অবশেষে আমিই ঘুরে পড়ে যায়!!
    [শুভকামনা রইল লেখক মঞ্চের লেখকদের জন্য]

    4
    4 Comments
  • 🌺নিঃস্বার্থের ব্যবচ্ছেদ🌺
    [ জে,এফ, ]
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    সহজেই ঘর বাঁধি বিশ্বাসের নরম মাটিতে,
    ভুল করে ভাবি— সবাই বুঝি হৃদয়ের খোঁজ রাখে।
    আমি বিলিয়ে দিই অকাতরে জমানো সবটুকু মায়া,
    অথচ মানুষ খোঁজে কেবল এক টুকরো স্বার্থের ছায়া।

    সবুজ ঘাসে শিশির যেমন ক্ষণিকের অতিথি হয়,
    তেমন করেই মানুষ আসে, জাগ…Read More

    4
    4 Comments
  • ”মানব মন: ভুলবুঝাবুঝির বাস্কেটে বন্দি এক টুকর কাঁকর”
    ( J.F. )
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    মানব মন এক অদ্ভুত যন্ত্র। আমরা ভাবি, বুঝি, সিদ্ধান্ত নিই—কিন্তু সেই সিদ্ধান্ত কতটা সত্যের ওপর দাঁড়িয়ে থাকে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ মানব মন অনেক সময় বাস্তবতার চেয়ে নিজের তৈরি ধারণার ওপর বেশি ভরসা করে। আর এখান থেকে…Read More

    3
    2 Comments
  • অনুগল্প: “নোটিফিকেশন”
    (জান্নাতুল ফেরদৌসী)

    মোবাইলটা ভাইব্রেট করলেই রাশেদ চমকে ওঠে।
    খাবার টেবিলে বসে আছে, সামনে গরম ভাত, পাশে ঠান্ডা হয়ে যাওয়া তরকারি—কিন্তু চোখ আটকে আছে স্ক্রিনে।

    একটা নোটিফিকেশন।
    তারপর আরেকটা।
    তারপর আরেকটা।

    কখন যে ভাত শেষ হয়ে যায়, সে নিজেও টের পায় না।

    রাশেদের ছেলেটা, ছয় বছরের আদনান, চুপচাপ তাকিয়ে…Read More

    4
    6 Comments
  • “তুলটের পাতায়,
    কী লিখি তোমায়”- [জে,এফ.]

    2
    2 Comments
  • Load More Posts
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar