Profile Photo

Ikram-KhanOffline

  • Ikram-Khan
  • Profile picture of Ikram-Khan

    Ikram-Khan

    3 years, 8 months ago

    এই পৃথিবীটা বড়ই রঙিন ! চারদিকে শুধুই রঙের ছড়াছড়ি । সে যে কত রকমের রঙ তার হিসাব রাখা দুষ্কর। আর এইসব রঙ ধারন করে তৈরি হচ্ছে একেকজন রঙিন মানুষ । এদের মধ্যেই আবার পাওয়া যায় এমন কিছু মানুষদের , যারা গিরগিটির ন্যায় রঙ বদলিয়ে নিত্য নতুন রঙে রঙিন হচ্ছে । এদের সংখ্যাই অবশ্য সবচেয়ে বেশি । অতএব , পৃথিবীতে একটা রঙের সমুদ্রের সৃষ্টি হয়েছে ! যে সমুদ্রের প্রতিটি বিন্দু একেকটি ভিন্ন রঙ ধারন করে আছে ! রঙিন মানুষেরা সেই সমুদ্রে ডুবে থেকে রঙ আহরনে ব্যস্ত । ……… ……………
    আর সেই ব্যস্ততার মাঝেই নির্জীব সাদাকালো এই আমাকে খুবই বেমানান লাগে🙁 ! যে ব্যস্ততার মাঝে আজ বিলীন হয়ে গেছে মনুষ্যত্ব !! যে ব্যস্ততার কারনে আজ মুল্য হারিয়েছে মুল্যবোধ ! হ্যাঁ , এটা সেই রঙে ডুবে থাকার ব্যস্ততা যার ফলে ভালোবাসা, মায়া, মমতা শব্দগুলো আজ বাক্যে ব্যবহৃত শব্দ মাত্র ! রঙ মাখানোর এই ব্যস্ততায় ব্যস্ত মানুষ গুলো যেনো মানুষ নয় একটা অন্তঃসারশূন্য অস্তিত্ব মাত্র ! কিন্তু এই ব্যস্ততা আমাকে গ্রহন করেনি ! তাই তো আজও আমি রঙিন নই ! হয়তো কখনো হতেও পারবো না ! কেননা আমি তো এই রঙিন মানুষদের মত বাহ্যিকভাবে রঙিন হয়ে হত্যা করতে চাই না মনুষ্যত্বকে , হারাতে চাই না মুল্যবোধকে ! আমি তো ভালোবাসা, মায়া, মমতা শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে চাই না ! আমি চাই এমন রঙ ধারন করতে , যে রঙ হৃদয়ে ধারন করতে হয় ! যে রঙ বাহ্যিক সৌন্দর্য্য নয় বৃদ্ধি করবে মানুষের অনুভূতিশক্তি, চিন্তা ও বিবেক ! কিন্তু এই পৃথিবীর রঙিন মানুষ , যারা সর্বাঙ্গে মিথ্যার রঙ মেখে বেড়ায় , তাদের ভিড়ে আমি কি পৃথিবীর প্রকৃত রঙের স্বাদ গ্রহন করতে পারবো ? আর গ্রহন করতে পারলেও আমি কি তা উপভোগ করতে পারবো ? হয়তো আমাকে সবসময়ই থাকতে হবে এমন সাদাকালো হয়ে ! ………………… (সংক্ষেপিত)
    (ভুল ত্রুটি মার্জনীয় )

    লেখকঃ আমি 🙂

Skip to toolbar