Profile Photo

Tahmid Alam FihadOffline

  • FIHADT
  • ২ দিন ধরে সোবার শালার
    কালকে থেকে জয়নিং আবার
    ইন্টার্ন কপিরাইটার
    কপিরাইটিং করেই হয়তো
    দিন হবে কাবার

    সবই কপাল আমার
    কালকেই অফিসে প্রথম
    উইথ সিভিয়্যার উইথড্রয়াল সিম্পটম

    এখন মনে হচ্ছে তাই
    এত কষ্টের পরে সোবহান ভাই
    রাতে অবশ্যই একটু নেশা চাই

    3
    4 Comments
  • The hand of death looms ever so near
    The ever present fear
    Of losing my dear
    All the things that comes
    And slowly disappear
    Deep ancient darkness
    And the madness the mind bears
    And all the voices
    And all the echoes that I hear
    Will now
    Come to an end as death looms ever so near
    So please
    Now in my death
    Shed a single tear

  • সব সুর থেমে যাবে
    মুছে যাবে সব রঙ
    কিছু সুখ আর ভালবাসার সন্ধানে
    ক্ষয়ে যাবে জীবন
    হায় অনাহুত জীবন
    পড়ে থকবে রাস্তায়
    গলিত লাশের মতন

    6
    2 Comments
  • বিগত শতাব্দী কেটে গেল ঘুম ঘোরে
    আমি স্বপ্ন এবং জাগরণে
    কোথাও তোমাকে না পেয়ে
    তোমার আকাশে একটা নিঃসঙ্গ নক্ষত্র হয়ে যেতে চাই
    তাতে তুমি যদি আমায় দেখো
    যদি তাতে আমার কথা ভাবো

    কিংবা তোমার আরো বেশি কাছে
    তোমার বাড়ির উঠোনের পাশে
    একটা বিষন্ন বৃক্ষ হয়ে
    বেঁচে থাকতে চাই, অন্তত
    তাতে যদি তুমি ভাবো
    বৃক্ষ, তোমার এত কষ্ট কেন?

    6
    5 Comments
  • আমি খোদারে ডাকি না
    ডাকি না কোন ইশ্বররে
    না কোন দেবতা
    বা অপদেবতারে
    ডাকি আমি যারে
    সে শুধু এক মানবী
    শুধুই এক নারী
    কিন্তু আমার জীবনে
    সে মানবী না
    এসেছিল দেবী হয়ে
    জীবনভর আমার সকল প্রার্থনা
    তাই শুধু তারই তরে
    চাওয়া আমার একমাত্র এই
    মরি আমি যেন
    শুধু তারই নাম মুখে নিয়ে

    5
    3 Comments
  • ডুবে যাওয়া মানুষ জানে না কোন কথা
    ডুবে যাওয়া মানুষ সে
    শুধু জানে বিষাদ আর হতাশার গভীরতা
    জানে না সে আর কিছু
    জানে শুধু
    মৃত পাখির বুকের মতন শীতলতা
    জানে তার হৃদয়ের স্তব্ধতা
    একদা মেলে দেয়া ডানার স্থবিরতা
    জানে একদিন ছিল যে ভালবাসা
    তা হারানোর দুঃখ, তার ধূসর বিষন্নতা
    ডুবে যাওয়া মানুষ সে
    চোখে তার কি গভীর বিষাদ
    আর বেঁচে থাকার কি তীব্র আকুলতা

    6
    3 Comments
  • Profile Photo
    Pranto Sarkar
    @pranto-sarkar
  • সূর্যের অধিকারিণী তুমি
    পৃথিবীর সকল আলো তোমার অধিকার,
    তাই তোমাকে ছোঁয়া গেল না কোন দিন
    যেহেতু আমি অমাবস্যা, যেহেতু আমি আঁধার,
    তোমার অস্তিত্বে আমার মৃত্যু লিখিত
    তোমার অস্তিত্বে বিনাশ আমার।

    তাই তোমার হোক
    পৃথিবীর সকল আলোকিত আকাশ,
    জোৎস্নায় ভেসে যাওয়া মাঠ ঘাট প্রান্তরও তোমার হোক,
    ফুলের মতন ফুটে থাকে যেসব নক্ষত্র
    আঁধারের মাঝে জেগে থাকে য…Read More

    7
    8 Comments
  • Profile Photo
    G M Harun Rashid
    @g-m-harun-or-rashid
  • অনেক কিছুই করা যায় না
    যেমন চাইলেই তোমার
    খোঁজ নেয়া যায় না
    তুমি কোথায় আছো কেমন আছো
    জানা যায় না
    তোমার ভিতর আমার জন্য
    কুসুম কোমল ভালোবাসা
    প্রস্ফুটিত হোক
    চাওয়া যায় না
    শিউলির মতন ভোরের বেলা
    তোমার আমার যেসব দিন
    ঝরে গেছে মরে গেছে
    তাদের আর
    পাওয়া যায় না
    খুব নিশিথে তোমার স্মৃতি
    চোখের কোণে জল এনেছে
    সেই অশ্রুজল
    মুছা যা…Read More

    7
    7 Comments
  • নতুন এক সময়ে প্রবেশ আজ
    নতুন এক জগতের স্বাগতম
    স্বাগতম নর্দমার কীটের পৃথিবীতে, তাদের অন্ধকার রাজত্বে
    যুদ্ধ, হত্যা, রক্তের বন্যা, রক্তের ঘ্রাণে মুখরিত বাতাস
    সুর্য এখানে অস্তমিত চিরকালের জন্য
    শান্তি এখানে দুর্বলের দিবা স্বপ্ন
    অমাবস্যার ঘোর আঁধারে ঢেকে গেছে চিরচেনা আকাশ
    যে আঁধার গ্রাস করেছে চাঁদ
    চাঁদের আলো ছাড়াই এখানে নেকড়ের উল্লাস

    6
    5 Comments
  • আমার এখন আর
    কোথাও যাওয়ার নেই
    এখন আমার আর
    কিছুই করার নেই
    একা বেঁচে থাকি আমি এক
    ভিটে-মাটিহীন অথর্ব
    নক্ষত্রহীন রাতের নীচে
    আমি কাটাই রাত
    চোখ কান বুজে
    আমি হেঁটে যাই রেললাইন ধরে
    যেন ট্রেন এসে নিয়ে যাবে আমারে
    খন্ড খন্ড দেহ
    পড়ে থাকবে লাশ কাটা ঘরে
    একা বসে থাকি আমি রাস্তায়
    ফুটপাতে, শুনি আমি
    অগণিত মানুষের হাহাকার
    ক্লান্ত যারা জীর্ণ যারা
    নীরবে প…Read More

Friends

Profile Photo
sayed
@sayed
Profile Photo
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Profile Photo
Debesh chandra sanyal
@debesh00007gmail-com
Profile Photo
MahmuduIslam
@mahmuduislam
Profile Photo
Dipok-Basu
@dipok-basu
Profile Photo
kumvakarnaghumacche
@kumvakarnaghumacche
Profile Photo
Nusrat Zahan Oyshi
@leelaboti
Profile Photo
S.M ASFI RAHMAN
@ridi56
Skip to toolbar