Profile Photo

Maharin MaharOffline

  • Maharin
  • Profile picture of Maharin Mahar

    Maharin Mahar

    3 years, 8 months ago

    কবিতা
    “মানুষ”
    -মাহারিন

    আমি মানুষ।
    আমার মন নাইট্রোজেন আর কার্বন-ডাইঅক্সাইড এর থেকেও বেশি বিষাক্ত।
    আমি মানুষ, আমি কান্না মনে হাসতে পারি।
    মনে হেসে কুমিরের কান্না কাঁদতে পারি।।
    আমি পারি না এমন কিছু কি আছে?
    আমার বুলি হার মানাতে পারে শত বন্দুকের গুলি।
    আমি সহস্রবার কাঁদতে পারি, মিথ্যা মায়ায় জড়াতে পারি।
    আশরাফুল মাকলুকাত হয়েও সবথেকে আমি নিকৃষ্ট আজ, কে বলেছে আমি বন্য আমি তো সমাজ বাজ।
    কে বলবে আমি বন্য, আমার জন্য আজ পৃথিবী ধন্য।
    যে রব আমায় দিয়েছে বাণী, তাঁর থেকে দূরে সরে গিয়ে গাচ্ছি আমি মানুষের ধ্বনি।
    আমি গাইব গান অসৎ পথের, নেইতো বিবেক লজ্জা কীসের।
    মৃত্যু আমার দুয়ারে দাড়িয়ে দিচ্ছে হাতছানি, তবুও কী আমি সুধরানোর জন্য কোন পুণ্য বাণী মানি।
    পুণ্য আমায় ছুতে পারে না, ঘামের বদলে টাকার গন্ধ গা ছাড়ে না।
    আমি মানুষ আমি নইতো বন্য, টাকা থাকলে হাতে কাউকে করি না গন্য।
    কে বা রাজা কে বা প্রজা টাকা থাকলে আমি নির্দোষকেও দিতে পারি সাজা।
    হা হা হা দিয়ে অট্ট হাসি, সততা তোকে দিব ফাঁসি।
    আমি মানুষ আমি জানোয়ার নই, তবু মানুষের  গন্ধ পেলেই হিংস্র থাবা বসাই।
    আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমিই যুদ্ধ সাজাই, আবার সেই ধ্বংসের মাঝে আামি গীবতের গান বাজাই।
    কে বলেছে আমার গানে হিংসার সুর, আমি কটু কথা বলে মজা পাই প্রশংসা সে তো বহুদূর।
    আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ হয়েই এসেছি,  দম্ভ ভরা বিদায় নিয়ে সাদা কাপড়ে সেজেছি।।
    তবু্ও বলছি শোনো সমাজ আমি মানুষ আমার তোমাতেই বাস, যতই করো আমাকে নিয়ে উপহাস।।

    9
    5 Comments

মাহারিন মাহার

শিক্ষার্থী

  1. ফুড লাভার
Skip to toolbar