-
শুকনো গোলাপ
বদলে গেছ, পাঁজর জুড়ে লেপ্টে থাকা বান্ধব
আমার।
বইয়ের ভাঁজে জুড়ে থাকা শুকনো গোলাপ রংয়ের
মতন।
টকটকে লাল রংটা যেমন রক্তপচা খয়েরী
ধরণ।
খুব সহজেই আখির ভাষা বদলে দিলে,
পরাণ পাখি।
কেমন করে এক নিমিষেই খুলে দিলে
হাতের রাখি।
পথ হারানো পথে তোমায় খুঁজে ফিরে,
একলা ডাকি।
কেমন করে ফেলে দিলে, আমার হাতের
লেখা চিঠি,
চিঠির ভাঁজে লুকিয়ে রাখা মন ভোলানোর
যাদুর কাঠি।
নষ্ট স্মৃতির কষ্ট বুকে, দিকবিদিক আজো আমি
একলা হাঁটি।1 Comment
Friends
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
সহদেব চন্দ্র
@sahodeb
monicawilliams
@monicawilliams
Shrabon Somadder
@shrabon-somadder
Shah Moni Shakh
@shah-moni-shakh
সা থী
@sathi
M M Hossain
@m-m-hossain
Md. Islam
@md-aminul-islam

ছন্দটা দারুণ… বিচ্ছেদের ব্যাথাটাও ভীষণ। ❤️💐