-
অদ্ভুদ কথন- ২২১.
:
গাছের একটি পাতা পানিতে পড়ে গেল। পাতাটি পড়েই গেল আর লাগবে না, শেষ। যদি সুপারগ্লু দিয়ে আটকাই তাও থাকবেনা আর; পারবেনা পৃথিবীর কোন বন্ধন তা জোড়া দিতে। অথচ কত ভালোবেসে এই পাতাটির জন্ম হয় তা কি জানা আছে; জানা আছে কি ঐ পাতাটি জন্মানোর জন্য কোন কোন ক্রিয়া-ব্রিক্রিয়া আগে থেকেই সংঘটিত হচ্ছে যার শুরু হতে পারে ২দিন আগে অথবা ২সপ্তাহ কিংবা ২ বছর আগে অথবা এমন হতে পারে গাছটা জন্মানোর সময় ঐ পাতার যথাস্থানে জন্মানোর কোড লেখা ছিল! আবার এমনও হতে পারে প্রাকঐত্যিহাসিক কালে মহাশূণ্য থেকে ভূমিতে পতিত উল্কাখন্ডের কোন একজায়গার লেগে থাকা উদ্ভিদের ক্ষুদ্রায়িত অংশটির বংশধর হল ঐ গাছ আর তার পাতা….। এবার যদি প্রশ্ন করি ক্ষুদ্রায়িত অংশ কোথা থেকে আসলো যার ভেতর “প্রান” জিনিটা থাকে আর থাকে কোডিং করা রহস্য। এই ককোডিং কিসের কোডিং?? কখনো কি ভাঙ্গা সম্ভব? রসায়নগুলো গাছে তো আছেই আর সাথে আছে বিভিন্ন হরমোন যার ব্যাখ্যা রসায়নবিদরা দিয়েই যাচ্ছেন…… । গাছের পাতাটি পড়ে গেল। জন্ম থেকে এ পর্যন্ত যতটুকু সময় ততটুকু সময় যার সাথে ছিল তার সাথে সম্পর্কই শেষ!!! পড়ে পাতাটি যে কোথায় যাবে তা কি কেউ বলতে পারে? সম্ভব নয়। তবে এটা ঠিক যে পাতাটি পরিবেশে মিশে যাবে সমস্ত শক্তির রূপান্তর করে। তাহলে ঐ পাতাটি রূপ বদলিয়ে বিভিন্নরূপে আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে।…………. এভাবে সবকিছুই। যারা মরে গেছে তারাও তাহলে রূপান্তর হয়ে পরিবেশে টিকে আছে, আমাদের আশেপাশেই আছে, গোটা পৃথিবীতেই আছে….. আছে তারা হয়তো অন্য কোন মাত্রায়……… ।4 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


জিনতত্ত্বটা ভালো বিশ্লেষণ করলেন…শুভেচ্ছা রইল।