-
এসো ফাগুনটা একসাথে কাটাই
লেখক ঃ SAYED NIZAMI
আজ ফাগুন মাসের প্রথম দিন। বিশ্ব ভালবাসা দিবস। অনেকেই প্রিয় মানুষকে নিয়ে সাগর পাড়ে ঘুরতে এসেছে । আমি একা সাগর পাড়ের বেঞ্চে বসে আছি। শীতল মৃদু হাওয়া বইছে। তুমি অন্য একটা বেঞ্চে একা বসে আছ। পরনে হলুদ বেনারসি শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে হাল্কা লাল লিপস্টিক । তোমাকে দেখে খুব বিস্মিত হলাম। হঠাৎ তোমার দিকে তাকাতে গিয়ে চোখে চোখ পড়ল, তুমি অনাকাঙ্ক্ষিত একটা হাসি দিলে। তোমার ঐ বাঁকা দাঁত হাসির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মৃদু হাওয়ায় তোমার কুঁকড়ানো এলোমেলো চুল গুলো বাতাসের তালে তাল মিলাচ্ছিল। সব মিলিয়ে তোমাকে অপরূপ সুন্দর লাগছিল। সাগর পাড়ে সবাই প্রিয় মানুষের হাত দরে হাটছিল। তখন তেমাকে আমার খুব বলতে ইচ্ছে হচ্ছিল, এসো আমরা একসাথে হাঁটি, দুজন একসাথে বসে অবাক সূর্যদয়টা দেখি। খুব বলতে ইচ্ছে হচ্ছিল , তুমি হলুদ বেনারসি শাড়ি আর আমি নীল পাঞ্জাবি পড়ে জোছনা রাতে একসাথে হাটতে হাটতে তারা গুনি , এসো ফাগুনটা একসাথে কাটাই। আমি তোমর কাজল কালো চোখের প্রেমে পড়েছি, কুঁকড়ানো ঐ এলোমেলো চুলের প্রমে পড়েছি।
2 Comments
Friends
Medha-Islam
@medha-islam
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
M.A.-Yousuf-Hassan
@m-a-yousuf-hassan
Syed-Munib-Murshed
@syed-munib-murshed
Shams-Al-Nahar-Jui
@shams-al-nahar-jui
Amrin Mehabuba Sultana
@mehabuba
SK-Mithun-Sarker-Ripon
@sk-mithun-sarker-ripon
Yeom Mi-Jeong
@mi-jeong
Tasnuva-Hyder-Juthee
@tasnuva-hyder-juthee


সবাই বলে লাল বেনারশী , আপনার হলুদ বেনারশীর কথা শুনে বেশ লাগলো।