-
” কিন্নরকণ্ঠী ” 🥀
এই স্বর যেন কোনো মোহ তপ্ত সুর
যেন ঝনঝন বাজনা ঘুঙুর ,
এই স্বর – যার কাছে পৃথিবী যেন পুরনো সংগীত ,
যার কাছে মূর্ছা যায় যত পাখির গান ,
এই স্বর – কানে যেন তা ঘাসের কামুক স্পর্শ
এই স্বর তো আমার হৃৎস্পন্দনের স্মারক সত্য।আচ্ছা বলো তো, কি এমন আর শুধায় এতো কলকলে?
কিসে আর জুড়ায় প্রাণ এতো মায়া ভরে?চেনা সুর, চেনা গান, তবু অচেনা তোমার রূপ ,
মনে হয় যেন, পাইনিকো এখনো তোমায়
চেতনার সহজ সন্ধানে।দেখবার, বুঝবার, অশেষ বিস্ময়ে ভাববার
কত প্রয়াস এই হৃদয়ে ,
তোমার কাছে অনুনয় রবে- একবার চাই তোমায়,
একবার, শুধু একটিবার।6 Comments
Friends
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Osama Bin Abdur Rahim
@osama76
Niladri shaharir
@nilaaaa
Arfatul-Islam
@arfatul-islam
মুজাদ্দিদ
@mk4u
Sayed nizami
@sayednizami2004gmail-com
Maruf Habib
@ordinarywriter
Md. Furkan Uddin
@neazvai1
Mahrab Hossain Shihab
@mahrab



দারুণ