Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “ইরান যেন বিরান না হয়”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    ইরান করবে বিরান ভুমি
    ঠিক ইরাকের মত
    চিরকালেও শুকাবে না
    আমেরিকা ইউরোপের ক্ষত ।

    বুঝতে হবে জনগণকে
    দু’ এক শত্রু ছাড়া
    ইরান যেন ইরাক করতে
    না পারে কেউ তারা ।

    নিজের জন্য দেশের জন্য
    হতে হবে শান্ত
    নয়তো পরে সুযোগ পাবে
    বানাবে উদভ্রান্ত ।

    কিছু মানুষ নবাব হতে
    সাজে মীর জাফর
    সাধারন এই জনগণে
    বুঝে না তার খবর ।

    ইরান যেন বিরান না হয়
    সেই ইরাকের মত
    শত্রুদেরও আপচোষ হবে
    যেই দেখবে ক্ষত ।

Skip to toolbar