-
কবিকুল শিরোমণি নজরুল
জাফর পাঠানদ্যুলোকের ভুলোকের রেখে যাননি কিছুই বাকি
ছন্দ তুলির আঁচড়ে সবি গেছেন ধরাতে আঁকি,
অমাবশ্যায় যিনি তোলেন- ভরা পূর্ণিমা রজনী
তিনি নজরুল ইসলাম- ‘কবিকুল শিরোমণি’।কার কোন্ ধর্ম-কর্ম-বর্ণ, কার কোন্ জাত-পাত
সমান দৃষ্টিতে সবার সাথে- মিলিয়েছেন হাত,
শোষিত-পেষিতদের জন্য ভেবেছে সারাটি রাত
ক্ষুধিত মানবদের জন্য- হয়েছেন অশ্রুস্নাত।সাম্রাজ্যবাদ পেয়ে ডর- কবিকে রেখেছে পিঞ্জর
বাজাতে বাজাতে খঞ্জনি- হেনেছে ধারালো খঞ্জর,
কবি তবুও টলেনি- পরাজয় স্বীকার করেনি
লিখেছেন বারুদের কলমে, একবিন্দু নড়েনি।সাত আসমান- সাত জমিন- বাজায় কাব্যবিণ
ছন্দে ছন্দে সুরলহরী তোলে- রাতের পর দিন,
মহাকাশে ফুটেছে ফুল- মহাবিশ্বের মহাফুল
বিস্ময়ে দেখে বিশ্ব কবিরা, তুল্যহীন নজরুল।তৃষ্ণার্ত এক লেখক আমি- চিনতে করিনি ভুল
দিয়েছি উপাধি, “কবিকুল শিরোমণি নজরুল”।কাব্যগ্রন্থ : মুষ্টিবদ্ধ হাত
4 Comments
Friends
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Nusrat Jahan
@nusu
Sumaiya imu
@sumai
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Farjana Akter Sume
@farjanasume21
Sharika Jerin
@sharika
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Syed Abdul Latif Chandon
@chandon
Md.abutaher tonmoy
@abutahertonmoy



চমৎকার