-
অধঃপাত
জাফর পাঠানকুসংস্কারের কুষ্ঠরোগে- আক্রান্ত- মানবকুল
ভুল-ভুল-ভুল, জাতির পথযাত্রায় শুধু ভুল,
বিবেকের ক্রুদ্ধ নাদ, বহে নিরীহের আর্তনাদ
বাতাসের কাঁধে মুমূর্ষু-সন্ত্রস্ত- পূর্ণিমার চাঁদ।হাতে হাতে ইন্টারনেটে নগ্নতার প্রবেশ গেট
ভোলা-ভালা শিশু-কিশোরের মুঠোয় ভিডিও চ্যাট,
মস্তিস্কে- শিরা-উপশিরায় বহে নর্দমার নালা
গন্ধ- শুধু- গন্ধ, অবক্ষয়ের দুর্গন্ধময় জ্বালা।ঘরে বাইরে আগ্রাসন- বাড়িওয়ালা নির্বিকার
খসে পড়ছে ইট-বালু- ভাড়াটিয়ার হাহাকার,
দ্বারে- দ্বারে অপসংস্কৃতির- কুহকী হানাদার
একান্নবর্তী পরিবারগুলি- পুড়ছে জারেজার।শান্ত-শ্যামল- সবুজ দেশে- যন্ত্রণার দাপাদাপি
আদব-কায়দা বিবেক নীতির- আটকানো ছিপি,
ঘন কালো মেঘের ঘনঘটা, ছেয়ে ফেলেছে দেশ
জানিনা কবে জাগবে সূর্য, হবে অন্ধকার শেষ।নিভু-নিভু নীতি কুপিতে- জ্বালানীর বড় অভাব
যারা ভরবে জ্বালানি- তাদের রাষ্ট্রদ্রোহী স্বভাব।কাব্যগ্রন্থ : মুক্ত খাঁচার বন্দি পাখি
2 Comments
Friends
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Nusrat Jahan
@nusu
Sumaiya imu
@sumai
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Farjana Akter Sume
@farjanasume21
Sharika Jerin
@sharika
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Syed Abdul Latif Chandon
@chandon
Md.abutaher tonmoy
@abutahertonmoy



বাস্তবতার চমৎকার উপস্থাপন, শুভেচ্ছা রইলো