-
অজ্ঞাত উত্তর
জাফর পাঠানজানিনা বাগানে এখন- ফুটেনা কেন ফুল
গায়না আর- সুরেলা গান- পাখি বুলবুল,
কোথায় হারিয়ে গেছে- বন থেকে বনফুল
মৌমাছি পায়না মৌটুসি, যাতে ফোটাবে হুল।ঋতুরা বৈচিত্র নিয়ে মেটাতে আসেনা মন
দোলেনা এখন আর- পুঞ্জ পুঞ্জ কাশবন,
নেই কিষাণ-কিষাণির, মনোভোলা বাঁধন
নেই আউল-বাউলের- সেই গীত সাধন।খোলামনে হাসি নেই, হাসে যেন কাষ্ঠহাসি
প্রতিবেশীরা হয়েছে আজ- দূর পরবাসী,
মুছে দিয়ে জোছনা- পূর্ণিমা হয় অমানিশি
মনের সাথে মন মিলিয়ে- নাই মিলামিশি।চাঁদ-তারা-গগনের কাছে – প্রশ্ন যদি রাখি
মুখ লুকিয়ে অঝরে কাঁদে স্রোতস্বিনী আঁখি,
আলোকে করলে প্রশ্ন- নিভায় সমস্ত আলো
দিবে নাকি উত্তর- গুটাইলে মনের কালো।কাব্যগ্রন্থ : মুক্ত খাঁচার বন্দি পাখি
2 Comments
Friends
Md Emtiaz Ali Mridul
@emtiazalimridul
Nusrat Jahan
@nusu
Sumaiya imu
@sumai
Muhammad-Tarek-Ul-Islam
@muhammad-tarek-ul-islam
Farjana Akter Sume
@farjanasume21
Sharika Jerin
@sharika
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Syed Abdul Latif Chandon
@chandon
Md.abutaher tonmoy
@abutahertonmoy


চমৎকার