Profile Photo

Md. Ali Monsur (Razu)Offline

  • Razu1990
  • Profile picture of Md. Ali Monsur (Razu)

    Md. Ali Monsur (Razu)

    3 years, 7 months ago

    আজব মুলুক
    _____মনসুর রাজু

    এ-এক আজব মুলুক; আমি ফেরারী আগন্তুক;
    পাথরের সাথে ভাগ করি ভেজা কলিজার সুখ-দুখ।

    এ আকাশ মায়াময়ী;
    এখানে বাতাসে পাপের গন্ধ সুবাসের মতো লাগে।
    এখানে নতুন নতুন নিয়মে পরাধীনতারা জাগে।
    সবি ঘটে উদাস চোখে যায়না যেসব দেখা;
    শপ্ন ভাঙ্গা-গড়ার গল্প এই বাতাসেই মাখা।
    যে শকুন খায় ছিড়ে; জরাসার দেহটারে।
    প্রতিদিন তারে পাই দেখিবারে চোখ তুলে উপরে।
    নিশীথের কলুষতা; পাপে মোড়া বিলাসিতা ।
    এই খানে ঢাকা হয় হামেশায় ফ্রিডমের র‍্যাপারে।
    যার উপরে বাস, ঘাড়ে চড়ে কানে শ্বাস ।
    এই শহরে বাঘে-মেষে করে এক ঘাটে সহবাস।
    আকাশচুম্বী প্রমোদ বিতানে ঝাড়বাতি রকমারী।
    রড-কংক্রিটে গড়া এ নগরে আমি আজো পথচারী।

    স্টেশানে- ফুটপাথে, বাস্তু হারার ঠোঁটে ।
    শুষ্ক হাসিতে মুখ ঢাকে ফুলে ওঠা জিডিপির বর্ধন।
    কিছু পেট পিঠে ঠেকে; তেল বাজ ফুলে ওঠে ।
    সকলে বলছে, এইভাবে চলছে অবিরাম তৈলের মর্দন।

    এই খানে অর্থের ওজোনেতে সম্মান।
    সম্মান দিলে তার প্রাপ্যটা অপমান।
    অনুদান, প্রতিদান এ সকল ছাইপাশ ;
    এ মুলুক এ নিয়মে চলছে বারোমাস।
    আবেগের চলাচল; জীবনের কোলাহল;
    এখানে বিলিন হয় নিয়নের আলোতে।
    রক্তের বন্ধন; ফেলে আসা প্রিয় ক্ষণ;
    প্রতিদিন ভেসে যায় সার্থের প্রপাতে।

    প্রেম নামে লালসার ব্রেইন র্ট্যাপে ফেসে-
    ফেসে; ধর্ষিত হয় রোজ এখানের বিশ্বাস।
    এই; তবু কিছু নাই; আরো চাই; আরো চাই-
    এ হুজুগে ফাকি দেয় জীবনের অবকাশ ।
    মুদ্রাস্ফীতির চালে মূল্যের যাতাকলে।
    পিষে যায় ঘামে ভেজা শ্রমিকের সার্থ।
    এর পরে টক-শো; মাছি দের ভো ভো।
    দিন শেষে রাজপথে চিৎকার ব্যার্থ।

    এইখানে তবু ভোরে কিছু পাখি গান গায়।
    কিছু পা শহরের ভিন-পথে হেটে যায়।
    দেখা যায় উজানেও দাড় বায় কিছু নাও।
    গান ধরে বয়াতি; সুর ধরে মাল্লা-ও।
    তাই মন জোর পায় জোর পায়ে চলবার,
    সত্যের পথ ধরে জোরে কথা বলবার।
    প্রতীক্ষা শুধু তাই এ নিশীথ অন্তের।
    সুচনা হবেই এক সোনালী বসন্তের।

    ***********************

    3
    3 Comments
    • ‘এখানে বাতাসে পাপের গন্ধ সুবাসের মতো লাগে।
      এখানে নতুন নতুন নিয়মে পরাধীনতারা জাগে।’ চমৎকার উপমা দিয়েছেন কবি। ভীষণ ভাল লাগল।

    • চমৎকার উপস্থাপন

Friends

Profile Photo
MdHelal-Uddin
@mdhelal-uddin
Profile Photo
Rafiq-Ullah
@rafiq-ullah
Profile Photo
Zohora Chowdhury
@zohora1
Profile Photo
Tazrin-Ratri
@tazrin-ratri
Profile Photo
Muhaiminul Hoque
@muhaiminul-hoque
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
[email protected]
@sumaiyaalamsumu1999gmail-com
Skip to toolbar