Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years ago

    অদ্ভুত কথন- ১৮৬.
    :
    হেঁটে রাস্তার ওপারে যেতেই একটি কুকুরেরসাথে দেখা। কুকুরটি আমার দিকে তাকাল। তারপর আমার সামনে হাঁটতে শুরু করল। আমি তার পিছু নিলাম। এদিক-ওদিক তাকাতে তাকাতে কুকুরটি সামনেই চলছিল আর আমি ছিলাম তার পেছনে ঐ একই রকমভাবে চলছিলাম, এদিক-সেদিক দেখছিলাম। কুকুরটির মনে হয় ক্ষুধা লেগেছিল। কারণ সে হাঁটতে হাঁটতে একটা ডাস্টবিনের সামনে এসে দাঁড়াল এবং খাবার খুঁজতে লাগল। আমি অপেক্ষায় থাকলাম বলতে বসেই পড়লাম। সামনেই ইডেন কলেজ। রাস্তার ধারে সারাদিনই অনেকে বসে থাকে। তাই আমার বসে পড়াটা স্বাভাবিক। কিন্তু গভীর রাতে একটা কুকুরের পিছু পিছু আসা এবং ডাস্টবিনে তার খাবার খোঁজা অভিযানের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় এখানে বসে পড়াটা একটু না অনেক বেশি অদ্ভুদ! কিন্তু কি করার! যাই হোক- কুকুরটি ডাস্টবিন থেকে বের হলো এবং হেলেদুলে চলতে শুরু করল এবং আমিও উঠে দাঁড়িয়ে তার পিছু নিলাম। কুকুরটি ডাস্টবিনে মনে হয় বেশ ভাল কিছু পেয়েছিল। হেলতে দুলতে কুকুরের চলাটা বেশ লাগছিল। তার সামনের পা দুটো আর পেছনের পা দুটো যেভাবে পাকা রাস্তায় ফেলছে তাতে তার কাঁধে এবং কোমরের দিকে হাড়ের ধাক্কায় ঢেউ উঠছে। এই ঢেউ উঠানামা দেখতে বেশ ভালো লাগছে এবং তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এবার কুকুরটি একটু জোরে রওনা দিল। আমিও হাঁটার স্পীড বাড়িয়ে দিলাম। সামনে আরো একটা ডাস্টবিন দেখা যাচ্ছে এবং দেখতে দেখতে কুকুরটি ঐ ডাস্টবিনে ঢুকে গেল। আরে, কুকুরটি তো পেটুক। একটু আগেই তো খেলি, আবার! চিন্তা শেষ না হতেই দেখি কুকুরটি ডাস্টবিন থেকে বের হয়ে আসল কিন্তু তার মুখে যেন কি ! সে সোজা হেঁটে আমার কাছেই আসতে লাগল এবং ঘটনাটি স্পষ্ট হতে লাগল। কুকুরটি সোজা এসে আমার সামনে তার মুখে থাকা বস্তুটা নামিয়ে দিয়ে চলে গেল। আমি আগেই দেখতে পেয়েছিলাম ঐ বস্তুটি হল একটি মানব শিশু।

    7
    2 Comments
Skip to toolbar