-
দিন শেষে
সোমাশুরুটা কিছুটা কষ্টের ছিল
অনেক কিছুই ছিল অজানা
জানা অজানার বাটখারাতে ছিল
অসীম জ্ঞানের ঠিকানা।অজানার পাল্লা ছিল ভারী
চিন্তায় ছিলাম মশগুল
কী করবো? কী করবো? ভেবে
হারাতে বসেছিলাম দিশকুল।অজানাকে তাই জানতে জানতে
নিজেকে জানতে শিখেছি
পদে পদে কত খেয়েছি হোঁচট
তবুও নিজে নিজে উঠে দাঁড়িয়েছি।অনাথের জানি থাকে না কেউ
থাকে শুধু শক্তি বিধাতার
কেউ নেই মাথায় হাত রেখে বলার
সহজ হউক পথ তোমার।জীবন বুঝি এরই নাম
একা আসা, একা যাওয়া,
দু’দিনের সম্পর্ক সবার
একে অন্যের পরিচয় পাওয়া।ক্লান্তি এসেছে, তবুও ক্ষান্ত হয়নি
চলেছি এখনো সংগ্রাম করে
দিন শেষে যদি সফলতা আসে
কাঁদবো আমি মন প্রাণ ভরে।এই কান্না দুঃখের নয় গো
সুখেও জেনো মানুষ কাঁদে
সবার ভাগ্যেই সুখ ক্ষণিকের
তবুও নতুন আশায় স্বপন বাঁধে।6 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



চমৎকার চলতে থাক…