Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 11 months ago

    “স্বার্থ”

    স্বার্থ তুমি সফল,
    বাস্তবিক জগতে তোমায় ছাড়া
    কেউ কারও মূল্য দিতে জানেনা,
    নিষ্পাপ ফুলও দেখো
    তোমায় ছাড়া মৌমাছির পরশ পেলো না;
    স্বার্থ তুমি সফল,
    দেখো তোমার জন্য
    মানুষ আজ করে আল্লাহর ভক্তি,
    পরকালে সে জান্নাত নিবে
    এই তবে বিশ্বাসীদের চুক্তি!
    স্বার্থ তুমি সফল,
    দেখো দুধের শিশু বড় হয়ে উঠে
    পেয়ে মা-বাবার ছত্র-ছায়া,
    নিজের সুখের জন্য সে
    একমুহুর্তও করে না তাদের পরোয়া;
    স্বার্থ তুমি সফল,
    দেখো ঘূর্ণিপাকে খেলা করে
    ব্রহ্মাণ্ড তার অস্তিত্ব টিকায়,
    আজ ভাবের জনম নিয়ে আমরা
    মেতেছি স্বার্থের রং-তামাশায়;
    কত স্বার্থের কত না চুক্তি!
    সব বলা ভার,
    শ্রেষ্ঠ সৃষ্টি তোমরা বুঝে নিয়ো,
    জানাই নমস্কার

    ——তানভীর তীব্র

    6
    4 Comments
Skip to toolbar