-
সময়
সোমাকখনো ভাবিনি এমন ও দিন আসবে
যেদিন তোমায় বলবো সুখী হও জীবনে
হে বন্ধু বিদায়!
যে সময়ে বিচ্ছেদ হয়েছে তা আমাদের সাথে ছিল না
আফসোস হয়েছে, অভিমান হয়েছে
না, তোমার ওপর নয়। বিধাতার ওপর।
বলতাম কোথায় অপূরণ ছিল আমার চাওয়ায়?
বয়স সবে ষোল কী সতের।
তাই আবেগ ও বেশি ছিল।
সেই থেকে আজ। দুজনেরই এখন পঞ্চাশ এর অনেকটা কাছাকাছি।
মাঝের কটা যুগ পেরিয়ে গেছে।
আজ আমরা দুজনেই পরিণত।
বড্ড দেরি হয়ে গেল দেখা পেতে।
জীবনের এই সময়টুকুতে আরো নতুন নতুন সম্পর্কে আমরা জড়িয়ে গেছি।
সব সম্পর্কের আছে মর্যাদা।
তাই তোমায় অবজ্ঞা করার ও যেমন আমার অধিকার নেই
বাকিদের অবহেলা করার ও ধৃষ্টতা আমার নেই।
সময় মানুষকে পরিণত করে।বুঝতে শেখায়।
তাই অতীতের সব বন্ধন থেকে আজ তোমায় মুক্তি দিলাম।
এ মুক্তি তোমায় অসম্মান করা নয়। দুজনেরই সম্মান অটুট রাখা।
ভালোবাসা বেঁচে থাকুক দুজনের সম্মানে, শ্রদ্ধায়।
হে বন্ধু বিদায়!9 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali




বড় প্রেম কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়- শরৎচন্দ্র চট্টো:
😭😭😭