Profile Photo

LABIBOffline

  • la.b.ib
  • Profile picture of LABIB

    LABIB

    • 3 years, 11 months ago

    তিষ্ট ক্ষণকাল

    মাঘ মাস
    সেকেন্ডের কাঁটা থমকে। জীর্ন মধ্যমায় আক্রানো শেষ টানের ফিল্টারটা পাষাণ বৃদ্ধানগুলির মানচিত্র বদলে দেয়। ছায়া সত্তা বিসর্জন করে। চন্দ্রমাসের শেষ। মেঘের বুকে বিদ্ধ সূচ। প্রাচীর পলেস্তরা কালের গ্রাসের সাক্ষী। ময়ূরাক্ষি বয়ে চলে। বক্ষে তার কঙ্কাক্ষী সচ্ছতা। ফুটো টিনের দেয়াল ভেদ করে হারিকেন আলো আঁধার ঘোচাতে মত্ত। আকাঙ্ক্ষা তীব্র, প্রাচুর্যতা সীমিত। যন্ত্রণার আর্তনাদ অমাবশ্যা নীরবতায় রূপ নেয় দীর্ঘশাসে। পৌড় আপন মনে বাতিল পৃষ্ঠা গুলো দল পাকিয়ে ছুড়ে ফেলতে থাকে। স্মৃতস্বর হওয়ায় ভাসে-

    নীল শাড়ি মোহন করি
    উচ্ছলিতে দেখি পাশ।
    কি আর পরানে সপিনু চরণে
    দাস করি মনে আঁশ।

    আঁধার ঘোচানোর সঙ্কল্পে আলো পরাজিত। ময়ূরক্ষী তীরে বুনফুলগুলো দমকা বাতাসে দুলে ওঠে। দীর্ঘশাস গুলো অসীম শূন্যতায় বিলীন। আচমকা অজানা আশঙ্কায় পৌড় বুনফুল গুলি মাড়িয়ে দেয়। এক অপরাধ বোধ তাকে গ্রাস করে। পর্ণকুটিরের প্রাচীর ভেদ করে এক নবযৌবনা ঘোমটা টেনে ফিসফিসিয়ে পৌড়কে অনুভূতিহীন অসাড় মানবে পরিণত করে। ঈসান কোণে মেঘ জমেছে। থমকে দীর্ঘশ্বাস গুলি জোড়া লাগতে থাকে। পৌড় কুটিরে প্রবেশ করে। বিষম আধারেও সে পরিষ্কার মুখোচ্ছবিকে হাত বুলিয়ে অনুভব করে। চাঁদের অমাবশ্যা। সেই মেয়েটিই। এক অনাগত অনিশ্চিৎ ভবিষ্যতের দাড়প্রান্তে পৌড় মসাল হাতে ময়ূরক্ষী তীরে বিধ্বস্ত দৃষ্টিতে দেখে, এক ছোট ডিঙ্গি নৌকা ভেসে চলে অজানা গন্তব্যে।

    2
    4 Comments
Skip to toolbar