Profile Photo

আরেফিন অনুOffline

  • arefeenanu
  • Profile picture of আরেফিন অনু

    আরেফিন অনু

    • 5 years, 3 months ago

    হারানো লিরিক
    আরেফিন অনু

    বর্ষা এলেই খুচে খুচে স্মৃতি তোলে পানিকাটা
    মায়ায় মাখামাখি, মেঘে মেঘে স্তব্ধ আলোড়ন।
    সেই কবে শেষ হয়ে গ্যাছে
    ভুলে গেছি হারমোনিয়ামের ফিংগারিং
    লিখে রাখিনি লিরিক,
    গাছে গাছে ঝুলে আছে পুরাতন আঙুল
    নোটবুক জানে কি; দিনগুলো কোন সুরে ঝুলে আছে?
    গান সম্পর্কিত ভাসমান অন্ধকার
    প্রাচীন অক্ষরে লেখে নতুন বিষাদ।

    পাতালপ্রবণ, জেনেছিলাম
    যুক্ত অক্ষর কেবল মায়া বাড়ায় না; পাশে থেকে থেকে একদিন
    আড়ালে যাবার শব্দ হয়ে যায়..

    8
    8 Comments
Skip to toolbar