-
যারাহ’র পিছুটান
মেজাজ সপ্তমে উঠে গেছে যারাহ’র। ভেতরে ভেতরে প্রচন্ডভাবে ফুঁসছিল সে। ড্রাইভারটা তেরছা চোখে ওকে মাপঝোক করছে। মাঝখানে আধহাত ফাঁক। লোকটা গাড়ি ঘোরানোর সময় ওর শরীরের উপর ইচ্ছেকৃতভাবে পরার চেষ্টা করছিল। সতর্কভাবে লোকটার স্পর্শ এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করছিল সে। এজন্য জামাইবাবুর উপর ভীষণ রাগ হচ্ছে! উনি ট্রাকের উপর মেয়েকে নিয়ে আরামে বসে আছেন। আর ড্রাইভার ব্যাটা এই সুযোগে ওকে চোখ দিয়েই যেন লেহন করছিল। মে মাসের শেষ সপ্তাহ! দেশে প্রচন্ড দাবদাহ চলছিল। গড়মের মধ্যে নাকাল অবস্থা সবার। এসময় বাসা পাল্টানো কত যে আহাম্মকি তা বুঝতে পারছে সে। বসার শীটটা গড়ম হয়ে গেছে। ড্রাইভারটা ঘোতঘোত স্বরে বলল, ‘ভোর বেলায় এসব কাজ করতে হয়। দুপুরের গড়মে সবার কষ্ট!’
লোকটার কথায় মুখটা হাসি হাসি করে যারাহ কোন উত্তর দিল না। দীলু রোড থেকে গোড়ানে আসতে পাক্কা দেড় ঘন্টা লেগে গেল। এরমধ্যে মৌচাকে লাগল পৌনে একঘন্টা। রাস্তার মাঝখানে ট্রাক ফেঁসে যাওয়ায় এই ভোগান্তি। শাহজাহানপুর রেলগেট পার হয়ে গোড়ান ময়দার মিলে আসতে দুপুর আড়াইটা বেঁজে গেল। ট্রাক থেকে নেমে হাঁফ ছেড়ে বাঁচল যারাহ। এখনও মেজাজটা খিচে আছে। দুলাভাই বলল, ‘যারাহ ওই গলিতে গিয়ে ২০১নম্বর বাসাটা খুঁজে নাও। আমি মালামালগুলো ট্রাক থেকে নামাচ্ছি।’
গলিটা ফাঁকা। ভাস্তি প্রিয়ন্তিকে নিয়ে গলিতে ঢুকে পরল সে। এসময় সামনের দিকের বাসা থেকে একটি ছেলে তাড়াহুড়ো করে বের হয়ে এল। কাছাকাছি আসতে যারাহ বলল, ‘এক্সকিউজ মি, ২০১ নম্বর বাসাটা কোথায়?’
ছেলেটি যারাহ’র দিকে তাকাল। কিছু বলল না। সারা মুখে দাড়ি গোফ। কর্কষ চেহারা! তবে ছ’ফুটের মত লম্বা। যারাহকে মাথা উঁচু করে কথা বলতে হচ্ছে। যারাহ আবার বলল, ‘প্লীজ! ২০১ নম্বর বাসাটা কোথায়, একটু বলবেন?’
ছেলেটি রুক্ষ চোখে তাকিয়ে কোন উত্তর না দিয়ে যাচ্ছিল। যারাহ ক্ষিপ্ত স্বরে বলল, ‘এটা কি ধরণের ভদ্রতা, কোন উত্তর না দিয়ে চলে যাচ্ছেন?’
ছেলেটি মাথা ঘুড়িয়ে কর্কষ গলায় বলল, ‘যান, নিজে খুঁজে নিন।’
দুলাভাইও পিছনে এসে দাঁড়িয়েছিল। তিনি অবাক হয়ে বলললেন, ‘এ কেমন ছেলেরে বাবা, এই গলিতেই থাকে। অথচ বাসার নম্বরটা বলল না।’
যারাহ’র মনে হচ্ছে এরকম বেয়াদব, অভদ্র ছেলে জীবনে দেখেনি সে। ওকে দেখলেই পাড়ার ছেলেরা কথা বলার জন্য আগ বাড়িয়ে আসে। আর এই ছেলেটা ওকে পাত্তাই দিল না। কি বাজে একটা ছেলে! দুলাভাই বলল, ‘মনে হচ্ছে, সামনের বাসাটার পরের বাসাটাই আমাদের ভাড়াটে বাসা।’
কথা শেষ হতে না হতেই সেই বাসা থেকে দু’তিনজন দৌড় দিয়ে ওদের দিকে এগিয়ে এল। একজন যারাহকে বলল, ‘এইমাত্র কোন ছেলেকে বের হতে দেখেছেন!’
যারাহ অবাক হয়ে বলল, ‘হ্যা, একটি ছেলেকে আমরা প্রশ্ন করছিলাম, সে উত্তর না দিয়েই চলে গেল।’ আর একজন বলল, ‘দীপ্ত মনে হয় বেশিদূর যেতে পারেনি।’
যারাহ অবাক হয়ে দেখল ছেলেটি যে বাসা থেকে বের হয়েছে, সেই বাসার দোতলার ডানদিকের ফ্লাটটি ভাড়া করেছে ওরা। তারমানে ছেলেটি ওই বাড়িতেই থাকে। কি বেয়াদপ ছেলেরে বাবা, বললে কি হতো। আর পালিয়েই বা কোথায় যাচ্ছিল। কাঁধ ঝাকিয়ে মালপত্র তোলার দিকে মনযোগ দিল সে।
পুরো বাসাটা তিন তলার। মোট ছয়টা ইউনিট। এরমধ্যে তিনতলায় বাড়িওয়ালা থাকেন। যারাহদের উল্টোদিকে বাড়িওয়ালার মেঝো ছেলে স্ত্রী-সন্তানদেরকে নিয়ে বসবাস করেন। তিনতলার ডানদিকে বাড়িওয়ালা থাকেন বাকী সবগুলো ভাড়া দেয়া।
বিকেলে আরেক গাড়ি মালামালসহ যারাহ’র বোন তাহিয়া এল। তাহিয়া একটা বেসরকারি ব্যাংকে চাকুরী করে। ওদের ব্যাংকটা তিলপা পাড়ায় অবস্থিত। দীলুরোড থেকে আসতে জ্যামে প্রায়ই দেরী হয়। এজন্য এদিকে বাসা পাল্টানো। দুলাভাই আসাফ উদ্দিন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। তারজন্যও ভাল হল। দুলাভাইয়ের অফিসের লোকজন মালামাল উঠনোয় সহযোগিতা করায় কাজটা সহজ হয়ে গেল।
শেষ বিকেলে কারেন্ট চলে গেল। হালকা আঁধার হয়ে গেল ফ্লাটের পরিবেশ। এ বাসায় এখনো আইপিএসটা লাগানো হয়নি। অগত্যা গড়মে সবাইকে বোকার মত বসে থাকতে হচ্ছে। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে যারাহ। ওর বান্ধবীদের চোখে সে হল কলেজের সেরা সুন্দরীদের একজন। এর খারাপ দিকটা দেখেছে সে। কলেজে আসার সময় ওর রিক্সার সামনে পিছনে ছেলের দল লেগে থাকতো। পাড়ার সমবয়সী থেকে বড়রাও বিভিন্নভাবে ওকে প্রপোজ করার চেষ্টা করত। এসব দেখে হাঁফিয়ে উঠছিল যারাহ। কিন্তু সরকারি দলের একটি বখাটে ছেলে যখন ওকে রিক্সা থামিয়ে জোড় করে জানাল, যারাহকে বিয়ে করতে চায় সে। রাজি নাহলে তুলে নিয়ে যাবে। তখন ভয় পেয়ে গেল যারাহ’র পরিবার। ফলে কুড়িগ্রামে লেখাপড়া বন্ধ হয়ে গেল ওর। প্রিয় শহর ছেড়ে চলে আসতে হল ঢাকায়। এসেই বিপত্তি। আড়াই রুমের বাসায় বাইরের কেউ এলে সমস্যা হত। তাছাড়া তাহিয়া আপুর অফিস খিলগার ওদিকে হওয়ায় প্রায়ই দেরী হত। এজন্য বাসা পাল্টানো হল। এই বাসায় চারটে বেডরুম। তিনটি রুমে এটাষ্ট বাথরুম। ফলে ওদের জন্য খুব ভাল হল। বদ্ধ রুমে গড়মে অতিষ্ট অবস্থা যারাহ’র। সে প্রিয়ন্তিকে বলল, ‘চল ছাদে যাই, বেশ বাতাস পাওয়া যাবে।’
ক্লাস থ্রিতে পড়ে প্রিয়ন্তি। খুব চটপটে সে। বলল, ‘ফুপি তুমি যাও, আমি একটু পরে আসছি।’
একাই ছাদের দিকে হাঁটা শুরু করল সে। দুলাভাই-আপু ঘরে বসে তখন গল্প করছিল। সিড়ি ভাঙতে দেখতে পেল সবার বাসায় লাইট জ¦লছে। মানে আইপিএস আছে সবার। ছাদের দরজাটা চাপা দেয়া ছিল, ঠেলা দিতেই শব্দ ছাড়াই খুলে গেল। বেশ বড় একটা ছাদ। টবের মধ্যে বিভিন্ন গাছপালা, ফুল চাষ করা হয়েছে। কাপড়-চোপড়ও দঁড়িতে ঝুলছে। ছাদে উঠে ডানদিকে তাকাতেই থমকে গেল সে! এরকম একটা ঘটনার জন্য মোটেই প্রস্তত ছিল না। সেই লম্বা মত ছেলেটা ছাদের ওয়ালে উঠে নীচে লাফ দেয়ার জন্য প্রস্ততি নিচ্ছে। প্রথমে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে থাকল সে! পরে সম্বিত ফিরে পেতে নিজের অজান্তে এক ছুটে ছেলেটির কাছে পৌছে গেল। ছেলেটি দুহাত উপড়ে তুলে মনে হয় লাফ দিতে চাইছে।
‘এ্যাই কি করছেন। কি করছেন, থামুন!’ যারাহ পিছন থেকে ছেলেটির দুই’পা জড়িয়ে ধরল। ছেলেটি টাল সামলাতে না পেরে যারাহ’র উপর এসে পরল। প্রচন্ড ব্যাথায় কঁকিয়ে উঠল সে! ছেলেটি ওর বুকের উপর এসে পড়েছে। ঘোলাটে চোখ। চাপ সহ্য করা কষ্ট হচ্ছে যারাহ’র। ছেলেটি ঠাস করে যারাহ’র গালে সজোরে চড় কষাল। তারপর উঠে দাঁড়িয়ে ছুটে ছাদ থেকে পালিয়ে গেল। মাথামুন্ড কিছুই বুঝতে পারছিল না যারাহ। ব্যাথায় শরীর ও গাল ঝনঝন করছে। চোখ ফেঁটে পানি বের হয়ে আসছে। কোন রকমভাবে শোয়া অবস্থা থেকে উঠে বসল সে। হাত দিয়ে গালটা ডলাডলি করছে। ক্ষোভে-রাগে চোখ দিয়ে গলগল করে অশ্রæ ঝরতে লাগল। বদমাশ ছেলেটিকে কেন যে আটকাতে গেল। মরতে চাইছিল! মরুক! তাহলেই তো ভাল হত। একটা হাত পীঠে পড়তে ঘোর কাটল ওর। মধ্য বয়সী সুন্দর মতোন এক মহিলা সহানুভূতির স্বরে বলল, ‘ব্যাথা পেয়েছো!’
কষ্ট করে উঠে দাঁড়াল যারাহ। বোকাটে হাসি দিয়ে বলল, ‘নাহ, তেমন একটা না।’
‘দীপ্তর সাথে কিছু হয়েছে বোধহয়।’ মহিলা আন্তরিক চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন।
যারাহ ব্যাথা চেপে বলল, ‘ওকে আপনি চেনেন।’
মহিলা উত্তর দিলেন, ‘আমার একমাত্র ছেলে।’
এবার যারাহ কাঁধ ঝাকিয়ে ক্ষোভের সাথে বলল, ‘আপনার ছেলেটি চরম বেয়াদব! মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, ব্যবহার করতে হয় জানে না। মাথায় বোধহয় গন্ডগোল আছে। আমি না আসলে, এতক্ষণে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। আমি দৌড়ে গিয়ে ওনাকে আটকালাম! আর উনি উল্টো আমার গালে চড় মেরে পালিয়ে গেল!’
এক নাগারে কথাগুলো বলছিল যারাহ। হঠাৎ দেখল মহিলা দু’হাত দিয়ে মাথা চেপে ধরে টলমল করছে। যারাহ চেষ্টা করল মহিলাকে আটকাতে কিন্তু ওর ছোট্ট শরীরে কতটুকু বা শক্তি আছে। সেও মহিলাসহ ছাদের মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিযে পরল।
যারাহ’র যখন জ্ঞান ফিরল তখন নিজের বিছানায় নিজেকে আবিস্কার করল সে। মাথার কাছে তাহিয়া আপু বাতাস করছে। দুলাভাই ভয় মাখানো চোখে তাকিয়ে আছে। ডাক্তার মতোন এক লোক বললেন, ‘এখন ভয়ের কিছু নেই। একটু গড়ম দুধ বা সুপ করে খাওয়ান। তাহলে ভালো লাগবে। আর আমি ঘুমের ঔষধ দিয়েছি। একটু ঘুমুলে সব ঠিক হয়ে যাবে।’
পরদিন দীপ্ত সম্পর্কে সব জানতে পারল যারাহ। ছেলেটি গত বছর বুয়েটে ভর্তি হয়েছিল। ছয়মাস ঠিকঠাক মতো ক্লাস করছিল। এরপর বুয়েট থেকে অভিভাবকদের ডাকা হল। দীপ্তর বাবা বড় ব্যবসায়ী। ঢাকায় ওদের গার্মেন্টসের ব্যবসা আছে। পরিবারের একমাত্র সন্তান সে। লেখাপড়ায় খুবই ভাল। হঠাৎ অভিভাবকদের ডাকায় বাবা-মা একটু চিন্তিতি হয়ে পরল। দীপ্ত খুব শান্ত ছেলে, কোন ঝুট-ঝামেলার মধ্যে থাকতো না। সেই ছেলে আবার কি করল! বুয়েটে গিয়ে জানা গেল দীপ্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিএনজিতে শাহবাগ দিয়ে বাসায় ফিরতে দু’ছাত্র সংগঠনের গন্ডগোলের মধ্যে পরে যায় সে। এসময় মাথার পিছনে রড় দিয়ে দিয়ে কেউ তাকে আঘাত করায় সেখানেই অজ্ঞান হয় পরেছিল সে। দীর্ঘ দুঘন্টা পর ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্র ওকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে তিনদিন ভর্তি ছিল সে। প্রথমে তার সমস্যাটা বোঝা যাযনি। মাথায় জোরে আঘাত করলেও মাথা ফেঁটে না যাওয়ায় মাথার অভ্যন্তরে কতটা ক্ষতি হয়েছে তা শুরুতে বোঝা যায়নি। স্ক্যান করেও কিছু বুঝতে পারেননি চিকিৎসকগণ। এরপর বাড়ীতে নিয়ে আসা হয় তাকে। তবে বাসায় আসার কয়েকদিন পর তার আচরণের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ক্রমেই সেটা বাড়তে থাকে।
এরপর থেকেই পাল্টাতে থাকে দীপ্তর জীবন। শান্ত ছেলেটি হঠাৎ উন্মত্ত হয়ে পরে। চিৎকার-চেচামেচী বা আশপাশের লোকজনের সাথে গন্ডগোল পাকায়। দীপ্তর মায়ের মতে ছেলেটির মাথায় কিছু হয়েছে। যা এখানকার ডাক্তাররা বের করতে পারছে না। কারণ ব্যাথা উঠলেই ছেলেটি পাগোলের মত হয়ে যায়। দীপ্তর এহেন আচরণের জন্য তাকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিস্কার করার সিদ্ধান্ত পরিবারকে জানানো হয়েছে। এরপরই যারাহ’রা এই বাড়িতে এসে উঠল। দীপ্ত সম্পর্কে সবকিছু শুনে মনের মধ্যে চেপে রাখা রাগ পানি হয়ে গেল ওর। দীপ্তর জন্য মনটা একটু খারাপ হয়ে গেল যারাহ’র। তবে দীপ্তর মা জানালেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই দীপ্তকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দীপ্তর মামা থাকে। তিনিই ডাক্তার ঠিক করেছেন। ফলে ভিসা রেডি হলেই তিনজন মিলে লন্ডনে যাবেন।’
নতুন বাসায় সপ্তাহ কেটে গেল। সিদ্ধেশ^রীতে ভর্তি হয়েছে যারাহ। বাসা থেকে খুব একটা দুরে নয়। প্রতিদিনের মত সেদিনও কলেজের বাসে করে খিলগা মোড়ে এসে নামল। ভর দুপুরে কোন রিক্সা পাচ্ছিল না। অগত্যা হেঁটেই যাচ্ছিল। তিলপা পাড়ার কাছাকাছি হঠাৎ গন্ডগোল দেখে থমকে দাঁড়াল সে। ভাবল দূরে থাকাই ভাল। কিন্তু কয়েকজন এদিকে ছুটে আসছিল। তাদের মধ্যে দীপ্তকেও দেখতে পেল সে। কয়েকটি ছেলে দীপ্তকে ধাওয়া করছিল। ছেলেগুলোকে এড়িয়ে যারাহ’র পাশে এসে হঠাৎ থমকে গেল সে। এরপর ছোট্ট শিশুর মত যারাহ’র পিছনে দাঁড়িয়ে বলতে লাগল, ‘প্লীজ আমাকে বাঁচান।’
পিছন থেকে যারাহ’র দু’হাত আকড়ে ধরেছে সে। যেন কিছুতেই ছাড়বে না। ছেলেগুলো ওদের দুজনকে ঘিরে দাঁড়াল। আরো কিছু ছেলে এসে জুটল। যারাহ শান্ত স্বরে বলল, ‘প্লীজ একে ছেড়ে দিন। ও অসুস্থ্য! ডাক্তারের ট্রিটমেন্ট চলছে।’
একজন রেগে গিয়ে বলল,‘ এই কুত্তার বাচ্চা আমাকে লাথি মেরেছে, ধর ওকে।’
এসময় আরো কয়েকজন ছেলে এগিয়ে এল। বোঝা যাচ্ছে এরা একটু রংবাজ টাইপের। ওদের মধ্যে একজন দীপ্তকে দেখে বলল, ‘এই আমাদের দীপ্ত মনে হচ্ছে! কি হয়েছে দীপ্তর সঙ্গে!’
উত্তেজিত ছেলেগুলো কিছুটা ভড়কে গেল। একজন চিৎকার করে বলল,‘এই ছেলে আমাদের এলাকার গর্ব। ওর সাথে লাগতে গেলে কেউ ফিরে যেতে পারবে না।’
মুহূর্তে জায়গাটি ফাঁকা হয়ে গেল। ছেলেগুলো একটা রিক্সা ডেকে ওদেরকে উঠিয়ে দিল। রিক্সায় বসে যারাহ’র হাত ধরে কাঁপছিল দীপ্ত। যারাহ চোখের দিকে তাকিয়ে দেখল অদ্ভুদ চোখ দুটোয় ভয় খেলা করছে। কিছুক্ষণ পর ওরা বাসার সামনে এসে দাঁড়াল। দীপ্তর হাত ধরে ওকে বাসায় নিয়ে গেল সে।
সেদিন সন্ধ্যায় দরজায় শব্দ হতেই দরজা খুলে দিল প্রিয়ন্তি। দীপ্তর মা এসেছে। তাহিয়া আপু, দুলাভাই দুজনেই বাসায় ছিল। তিনি জানালেন, ‘পরশুদিন দীপ্তকে নিয়ে তারা লন্ডনে যাচ্ছেন। এজন্য সবার সাথে দেখা করতে এসেছি।’ শুনে খুশি হল যারাহ। এমন একটা ব্রিলিয়ান্ট ছেলের জীবন এভাবে নষ্ট হতে পারে না। তিনি যারাহকে উদ্দেশ্য করে আরো বললেন, ‘যারাহ দীপ্ত ভিতরে আসতে চাইছে না। ও তোমাকে স্মরি বলার জন্য বাইরে অপেক্ষা করছে।’
তাহিয়া আপু মাথা ঝাকাতে বাইরে বের হয়ে এল যারাহ। দরজার সামনে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। সে সংকোচ নিয়ে যারাহ’র চোখের দিকে তাকাল! এই প্রথম চোখদুটো ভাল করে দেখতে পেল যারাহ। কি অদ্ভুদ দুটো মায়াবি দুটো চোখ। একরাশ ক্লান্তি যেন সেখানে খেলা করছে। দীপ্ত শান্তভাবে যারাহকে বলল, ‘প্লীজ ম্যাম! আমাকে ক্ষমা করবেন। আমি নিজের ইচ্ছেয় এসব করিনি। মায়ের কাছে শুনে খুব খারাপ লাগল।’
যারাহ বলল, ‘ঠিক আছে আমি কিছুই মনে করিনি।’
দীপ্ত বলল, ‘আমি ভাবতেই পারছি না। একজন লেডির গায়ে হাত তুলতে পারি।’
যারাহ কপট হেসে বলল, ‘আমি বুঝি লেডি!’
দীপ্ত চোখ সড়িয়ে নিল। ছেলেটিকে খুব হতাশ ও বিপর্যস্ত মনে হচ্ছে। যারাহ’র বারবার দীপ্তর চোখে চোখ রাখতে ইচ্ছে করছে। এত ভাল লাগছে কেন জানে না সে। চোখ ফেরাতে পারছে না। কতদিন দীপ্ত লন্ডনে থাকবে কে জানে। সে দীপ্তর চোখের দিকে তাকিয়ে বলল, ‘লন্ডনে কতদিন থাকবেন।’
দীপ্ত কাধ ঝাকিয়ে বলল, ‘জানিনা! আপনি আমাকে ক্ষমা করছেন তো!’
এবার যারাহ’র দিকে তাকিয়ে ওর চোখও আটকে গেল। কতক্ষণ দুজনে এভাবে তাকিয়ে ছিল জানে না ওরা। দরজায় শব্দ হতে প্রথম চোখ সরাল যারাহ। ওর শরীরের ভিতরটা ধুকপুক করছে! দীপ্তর মা এসেছে। এবার ঘরের ভিতরে প্রবেশ করল সে।
পরদিন কলেজে সময় কাটতে চাইছিল না যারাহ’র। মনটা ছটফট করছে। আগামীকাল লন্ডন যাচ্ছে দীপ্তরা। কতদিন পর ফিরবে জানা নেই। ওর সাথে একটু দেখা করা, একটু কথা বলতে ইচ্ছে করছে। নিজের এ অস্থিরতার জন্য নিজেকেই বোকা মনে হচ্ছে ওর। যে ছেলেটি সাক্ষাতের প্রথম দিনেই ওকে অপদস্থ করল। বাঁচাতে গিয়ে গালে কষে চড় কষাল। সেই ছেলের জন্য এত অস্থির হচ্ছে কেন সে। যাহ এটা বোকামী ছাড়া আর কিছুই নয়। নিজেকে শান্ত করার চেষ্টা করল যারাহ। কিন্তু দুটো অদৃশ্য চোখ অমোঘ নিয়তির মত ওকে টানছিল। তবে কি মায়া পরে গেল অসুস্থ্য ছেলেটির উপর।
প্রতিদিনের মত খিলগাহ রেলগেটে কলেজের বাস নামিয়ে দিল ওকে। কিছুক্ষণ আগে ট্রেন চলে গেছে। দক্ষিণ দিকে রেল লাইনে জটলা দেখতে পেল সে। লোকজন বলাবলি করছে এক্সিডেন্ট হয়েছে। সেদিকে না তাকিয়ে একটা খালি রিক্সা পেয়ে উঠে গেল যারাহ। কিছুদুর এগুতে দীপ্তর বাবা-মাকে রিক্সায় উৎকণ্ঠা নিয়ে আসতে দেখল। যারাহকে ওরা পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। যারাহ রিক্সাওয়ালাকে রিক্সা ঘোরাতে বলল। পিছনে আরও লোকজন ছুটে আসছে। তাহলে কি দীপ্তর কিছু হয়েছে। রেল লাইনে সবাই ছুটে যাচ্ছে। রিক্সা থেকে নেমে ঘটনাস্থলের কাছাকাছি হতে যারাহ’র কানে এল, ‘নিজ থাইকা বেডায় ইঞ্জিনের সামনে লাফ দিছে। শরীর কয়েক টুকরা হইয়া গেছে।’
যারাহ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেল! থিতু হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করল। এসময় দীপ্তর মায়ের গগণ বিদারী কান্না বাতাসে ভেসে উঠল! পরিবেশটা অন্যরকম হয়ে গেল। পুরো ময়দার মিল এলাকার লোকজন ছুটে আসছে। এই ছেলেটি এলাকার মানুষের কাছে কত যে প্রিয় ছিল এখন বোঝা যাচ্ছে। চারদিকটা লোকে লোকারণ্য হয়ে গেল। হাত-পা কাঁপছিল যারাহ’র। সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। ক্লান্ত পায়ে ঘটনাস্থল থেকে একটু সড়ে আসল সে। তারপর একটা খালি রিক্সা পেয়ে সেটাতে উঠে বসল। দীপ্তকে শেষ যেভাবে দেখেছে সেই স্মৃতিটাই ধরে রাখতে চাইছে সে। এই ছিন্নভিন্ন দীপ্তকে দেখার ইচ্ছে নেই ওর।
বাসায় এসে চুপচাপ বিছানায় শরীর এলিয়ে দিল সে। প্রিয়ন্তি অনেকবার ডাকল কিন্তু কোন জবাব দিল না। একটা অভদ্র-বেয়াদব ছেলে কখন যে ওর মনে দাগ কেটে গেছে তা অনুধাবন করতে পারেনি সে। তাহিয়া আপু অফিস থেকে ফিরে যারাহকে শুয়ে থাকতে দেখে মাথায় হাত বুলিয়ে বলল, মাথা ব্যাথা করছে যারাহ। যারাহ অস্ফুটে বলল,‘ আপু আমি এ বাসায় থাকবো না।’
। সমাপ্ত।3 Comments
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Dreamgirl mukta
@mukta13
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
Md. Ariful Islam
@mdarifulislam
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Salauddin mridha sohel
@sohelmridha
Surja Mohon Ray
@surja1916017
শেখ জিয়াউদ্দিন আহমদ
@sheikh-ziauddin-ahmed
Shahjalal Shamim
@shahjalal-shamim



চমৎকার প্রিয়