Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 সপ্ন খেলা 🔰

    স্বপ্ন ডাকে আয় চলে আয় বড্ডো লাগে একা,
    অন্ধকারে রই যে পড়ে না পেলে তোর দেখা।

    পূর্ণিমা চাঁদ শাড়ির ভাঁজে রাত্রি গভীর হলে,
    জোছনা এঁকে যায় ভুবনে বাংলা মায়ের কোলে।

    এই রজনী মন কামিনী স্বপ্নে আনাগোনা,
    তোমায় নিয়ে হৃদ মাঝারে যন্ত্রণা জাল বোনা।

    জোছনা বেলা পাকুড় তলে জোনাই খেলাঘরে,
    তোমার স্মৃতি নেভে জ্বলে রাতের দ্বিপ্রহরে।

    অশ্রু নিয়ে চোখের কোনে আজি বিদায় বেলা,
    আসি আমি সাঙ্গ হলো রাত দুপুরের খেলা।

    ✨🆂🆂🅿🆂🆂✨

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar