Profile Photo

Rashed Rahman AbirOffline

  • Rashed-Rahman-Abir
  • অদেখা ক্ষতের নক্ষত্রমালা’

    আমার যত দুঃখ,
    গুছিয়ে রাখি যতনে।
    আমার একাকীত্ব,
    আমার মাঝেই বাঁচে।
    মিথ্যে হাসি আর
    যত কল্প গল্প,
    উদাস বনে হাওয়া।

    যত ফুল ফোটে,
    তা কি সব প্রিয়া পায়,
    নাকি কিছু পদদলিত ও হয়?

    এই আকাশে যত বসে তারার মেলা,
    তা কি সব দেখা যায়,
    নাকি কিছু অদেখা রয়ে যায়?

    কিছু অদেখা ক্ষত রয়ে যায়,
    ক্ষত থেকে ঘা হয়।

    কত…Read More

    1
    1 Comment
    • এক গভীর বিষণ্ণতা, নস্টালজিয়া এবং আত্ম-অনুসন্ধানের আবেগপূর্ণ প্রকাশ।

  • তুমি বিপ্লবী
    চির উন্নত মম শির

    তুমি ধরিয়েছো কাপন
    শোষকের বুকে
    স্বপ্ন দেখিয় ছ
    শোষিতদের চোখে

    তুমি যেমন মৃত্যু চেয়েছিলে
    মৃত্যু তোমায় সেভাবেই নিয়ে যাচ্ছে

    ফিরে আসো ভাই ফিরে আসো
    আবার আমরা স্বপ্ন দেখতে চাই তোমার চোখে

    তুমি আসো গান গাও আজাদীর
    তুমি আসো বজ্র কন্ঠে হুংকার দাও
    তুমি আসো কাপন ধরাও ভারতীয় দালালের

    ফিরে আসো ভা…Read More

    4
    1 Comment
  • Social Welfare Activities

    Scouting — A Journey of Discipline, Service, and Leadership

    In today’s rapidly changing world, academic education alone is not enough; adapting to surrounding changes, maintaining discipline, developing leadership qualities, and dedicating oneself to social service are equally essential. And one of the finest way…Read More

    2
    2 Comments
  • স্মৃতিনদীর ভাঙন

    হারিয়ে যাওয়া দিনগুলো
    ছিল খুব ভালো
    ইতিহাস উঁকি দেয় খোলা চত্বরে
    কিংবা গহীন বনে বা ফুটপাতে
    তবে কি যায় আসে
    তা তো হারিয়ে যাওয়া দিনগুলো

    ইতিহাস এ তো এক বলে চলা নদী
    চির বহমানতা যার অভ্যেস
    এই নদীর এক একটি বাক বলে
    শত হাজার গল্প

    অন্য সব নদীর মত এর পারেও ভাঙ্গন ধরে
    হারিয়ে যায় কতশত সত্য
    এ সত্যিই চরম সত্য

    5
    2 Comments
  • ভবঘুরে মনোলগ

    শেষ অধ্যায় শেষ না করে
    যদি হয়
    মরিবার মোর সাধ

    তবে ধুলামলিন এ জন্মান্তর
    যেন উপহাস করে আজ

    খোপার বাঁধনে কিংবা মায়ার পরশে
    পথ চলতে ঢাকার ফাগুনে
    শেষ কবিতা নেই মোর সঞ্চয়ে
    তবে কেন হয় বাঁচিবার মোর স্বাদ

    বেলা নেই ,নেই টেলিফোন
    তাই আজও ভবঘুরে আমি
    চাকরির কোন দরকার নেই বলে
    তাই হিমু হয়ে আজও ঘুরি

    3
    3 Comments
  • জাগতিক জন্মবৃত্ত
    মোঃ রাশেদ রহমান

    কাল মেঘে দণ্ড দে,
    বাড়িয়ে দে পাপ বিনাশে।
    পুণ্যের ধারাতে অক্ষয় অবিনাশে,
    আলোকচন্দ্রিমায় বৃক্ষ সবিতে—
    লালসার ধারা হেথা বৃথা যায়।
    তবে মানুষ্য লোকে
    লালন সারে করে,
    পূজা রাখে মননে, মগজে,
    সংসার সাধনাতে।
    লালসা বিনে নাহি মানুষ্য যে জগতে,
    জগৎ জুড়িয়া শুধু লালসারই খেলা।
    খেলিতে খেলিতে
    যখন হ…Read More

    5
    1 Comment
  • যখন সন্ধ্যা নামে
    মোঃ রাশেদ রহমান আবীর

    যখন সন্ধ্যা নামে
    প্রভাতের বেলা শেষ হলো বলে
    চারিদিকে নিঃশব্দ অন্ধকার।

    পাখিরা ফিরে নিজ নীড়ে,
    আবার কেউ বা জেগে ওঠে ধীরে।

    যখন সন্ধ্যা নামে
    অপরাহ্ন ডাকে নিবিড় অনুপমে
    দিবাকর যায় নিভে।

    চাঁদ মামা হাসে সেই ক্ষণে,
    জোনাকিরা হুট করে জ্বলে ওঠে।

    যখন সন্ধ্যা নামে,
    কালো ছায়া ডাকে এ পৃথ…Read More

    4
    5 Comments
  • একদিন জীবনের সব আয়োজন মুছে যাবে
    ভালোবাসা কিংবা মরীচিকা
    হারিয়ে যাবে অন্তনীল গহবরে

    সেদিন আর সূর্য উঠবে না কিংবা অস্ত যাবে না
    সেদিন হয়তো চাঁদ আর আলো দেবে না

    সেদিন শত আলোকবর্ষ দূরে খসে যাবে কোন এক নক্ষত্র
    হারিয়ে যাবে কোন এক অজানা প্রান্তরে

    সেদিন আর হয়তো কোন স্বপ্ন দেখা হবে না
    যা ছিল বেঁচে থাকার প্রেরণা

    যদিও মৃত…Read More

    7
    7 Comments
    • অসাধারণ

    • শারীরীক মৃত্যু অনিবার্য কন্তু মানুষ তো বেচে থাকে তার কর্মে, মেধায়, মননে। কর্মে অমর হয়ে উঠুন, এই কামনা করি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • Love; না আমি মৃত্যুকে ভয় পাই না/
      মৃত্যুকে আলিঙ্গন করবো উল্লাসে/
      তবুও মৃত্যু থেকে বেঁচে থাকাই বড় – প্রথম দুটি লাইনে মৃত্যুকে ভয়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে, কিন্তু শেষ লাইনে “বেঁচে থাকাই বড়” বলে জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এটি আরও সংযোগপূর্ণ করা যেতে পারে।

  • স্বপ্ন এবং কিছু প্রশ্নবোধক

    স্বপ্ন
    শুধু কি ঘুমিয়েই দেখে?
    নাকি জেগে থেকেও দেখা যায়?

    স্বপ্নের আছে কি কোন রং?
    স্বপ্ন আসলে কি?

    স্বপ্ন
    সে কি শুধু সাদা কালো?
    নাকি কখনো কখনো রঙিন?

    স্বপ্ন
    শুধুই কি সুখের?
    নাকি কখনো কখনো দুখেরও হয়?

    স্বপ্ন
    সে কি সত্যি?
    নাকি টিকে থাকার লড়াইয়ের জ্বালানি?

    স্বপ্ন,
    তুমি আসলে কি?

    6
    2 Comments
    • স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না…………………আমি এই বয়ানে বিশ্বাসী।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কে বলেছে আমি ভালবাসিনি
    আমি বেসেছি ভালো
    হয়েছে অনেক দেওয়া-নেওয়া
    আমি নিয়েছি এক বুক শুভ্রতা
    ফিরিয়ে দিয়েছি একরাশ বিষাক্ততা
    এই বিচ্ছেদ ভেঙেছে আমার হৃদয়
    একটি অল্প শ্রোতা নদী করেছে দ্বিখন্ডিত।
    আমি আবার আসিব ফিরে এই তুরাগের তীর টঙ্গীতে

    7
    7 Comments
  • আমার লেখা সর্বপ্রথম কবিতা ছিল এটি
    Afzal Khan এর প্রতি উৎসর্গ।
    ( সেই দুটি চোখ)
    বসন্ত যদি আসে যায় হৃদয় বাগানে
    কিন্তু না ডাকে কোকিল
    যেদিকে তাকাই দেখি ফুল ,অথচ
    অচেনা প্রিয়ার দরজায় কেন খিল?
    যেদিন দ…Read More

    6
    2 Comments
  • Sadman Sharar Riam এর প্রতি উৎসর্গ।
    ( নিষ্ক্রিয়তার অশ্রুবাষ্প)
    ফেসবুকের স্কলেতে দেখেছিলাম প্রথম তোমায়
    তখনই ভেবেছিলাম তোমায় আমি করে নেব আমার
    তখন কি জানতাম তুমি মোর মায়ের সখীর একমাত্র তনয়া…Read More

    5
    3 Comments
  • তোমার অপেক্ষায়
    মোঃ রাশেদ রহমান আবীর

    কুয়াশা ঢাকা ভোরে
    আমি খুঁজছি তোমায় অগোচরে

    কখন পাবো ওগো তোমার দেখা
    তোমার মিষ্টি স্পর্শ
    শুধু তোমার জন্য অধীর অপেক্ষা

    কখন দেবে দেখা
    আর সইছে না অপেক্ষারা

    শুধু তোমার জন্য মনের হাহাকার

    ওগো সূর্যি মামা
    দেওনা এবার দেখা

    আর করো না লুকোচুরি খেলা

    5
    4 Comments
    • অসাধারণ💐💐

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সূর্যি মামার ছুটি শেষ, তিনি এখন অফিস করছেন ………… হা! হা!!

  • Load More Posts
Skip to toolbar