-
আমারে হারাইতে দিওনা সোনাই, আমারে হারাইতে দিলে তোমার ম্যালা ক্ষয়ক্ষতি হইবো। মন খারাপ হইবো কইতাছিনা, তয় তোমার মুখে অরুচি বাসা বাঁধবো, তিন-চারদিন তুমি ভাত সামনে লইয়্যা বইয়া থাকবা কিন্তু খাইবার পারবা না। একটা লোকমা দিয়া পরের লোকমা গলায় আটকাইয়া যাইবো, তুমি ভাববা আমি তোমারে মনে করতাছি। অথচ আমার মনের আনাচে-কানাচে কোথাও তুমি থাকবা না।
আমি তোমারে ভুইলা যামু, আমি তখন ব্যাস্ত থাকুমু,আমারে যারে বুকে হারাইতে দিছো তারে লইয়্যা। সে কি খাইতে পছন্দ করে ছোট মাছের ঝোল? নাকি ইলিশ মাছ, শুটকির ভর্তা নাকি কষা মাংস।
আমারে হারাইতে দিওনা সোনাই, আমারে হারাইতে দিলে ম্যালা ক্ষয়ক্ষতি হইবো। তোমার জীবন হইবো মাছের মতন, অক্সিজেন শূন্য হইবো ফুসফুস, তোমার জীবনখান আউলািয়া যাইবো। তুমি ভাববা আমিও তোমার অভাবে তোমার মতোন আউলিয়া যামু, অথচ তোমার ধারনা ভুল। তুমি যহন আমার লাইগ্যা মন খারাপ করবা, আমি তহন আমারে যার বুকে হারাইতে দিছো তার পছন্দ অপছন্দ নিয়া ব্যাস্ত থাকুমু। কোন রঙের শাড়িতে আমারে ভালো মানাইবো? কাচের কাকন নাকি মেটালের চুড়ি পরলে মানুষটা খুশি হইবো। কপালে কালো টিপ নাকি ঠোটে লিপিস্টিক, কানের ঝুমকো নাকি চোখের কাজল।
আমি তোমার লাইগ্যা একচিমটিও মন খারাপ করুম না। আমি মন খারাপ করুম,আমারে যার বুকে হারাইতে দিছো তাঁরে লইয়্যা, তাঁর সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হইলে, কোনো অপরিচিত নাম্বার থেইকা তাঁর ফোনে মেয়েলী কন্ঠ ভাইসা আইলে। আমি মন খারাপ করুম তার শার্টে লম্বা চুল পাইলে।
আমি তোমার লাইগ্যা কাইন্দা কাইন্দা আর চোখ ফুলামুনা, রাইত জাইগা চোখের নিচে দাগ ফালামুনা। আমারে যার বুকে হারাইতে দিছো, আমি তার বুকে শুইয়া বাবুর নাম নিয়া মিষ্টি ঝগড়া করুম, হানিমুনের আলাপ উঠতেই লজ্জাতে গাল করুম লাল লাল। তুমি যহন আমার অভাবে নরম ঠোঁটে সিগারেট ঠাইসা দিবা, আমি তহন আমারে যার বুকে হারাইতে দিছো, তাঁর ঠোঁটে চুমু খামু, নরম আঙুলে শক্ত কইরা ধরুম চুলে।
আমারে হারাইতে দিওনা সোনই, আমারে হারাইতে দিলে তোমার ম্যালা ক্ষয়ক্ষতি হইবো।
যেই আমি তোমারে নাকের নঁথে আটকাইবার চাইলাম, শাড়ির আঁচলে বাধঁতে চাইলাম, আলুথালু কইরা একটা জীবন তোমার লগে সংসার কইরা কাটাইয়া দিবার চাইলাম, সেই আমি তোমারে ভুইলা যামু। কী বিশ্রী ভাবে’ই না ভুইলা যামু।
নিজেরে বুঝামু আমি তুমি থাকলে যেই সংসার হইতো এখনও সেই সংসার হইবো, তুমি রাইখা দিলে তোমার লগে আর ফিরাইয়া দিলে আলাদা মানুষ, নিয়ম-কানুন সব’তো একওই।
4 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel




লিখাটা মেয়েদের দিক থেকে।💚