Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 5 months ago

    আম্মা,
    কেমন আছেন? আপনারে থুইয়্যা এই অচেনা শহরে পইড়া আছি, আপনার লাইগা আমার মনটা ভীষণ পুড়ে, একশ তিন ডিগ্রী জ্বরে যেই কপালে আপনার হাত নাই সেই কপাল হতভাগা, যেই শহরে আমার জান্নাত নাই হেই শহর আমার কাছে নরক মনে হয় আম্মা। যেই ঘরে আপনি নাই হেই ঘরে আমার লাইগা তিন বেলা দুঃখ রান্ধন হয়। কতকিছু আছে দামি দামি আসবাদপত্র, আরাম দায়ক রুম, তবুও ক্যান জানি সব ফাঁকা ফাঁকা লাগে। আব্বাজান বইলা ডাক দেওনের মানুষ নাই আমার এইহানে আম্মায়।

    আব্বার লগে আমার শাসনের সম্পর্ক,আপনি হইলোন বন্ধু। বাড়ি থেইকা যেদিন আইছিলাম আপনার পায়ে সেলাম করনের পর সবার চেয়ে আপনি বেশি কানছিলেন, আপনার কান্না দেইখ্যা আমার বুক ফাইট্যা কান্না আইছিলো আম্মা! কানতে পারিনাই আপনার মনখান ছোট হইয়া যাইবো দেইখ্যা, কানছি বাড়ি থেকে গঞ্জে আইসা।

    রাইত কইরা ঘুমাইলে কেউ আদুরে রাগ কইরা কয়না ঘুমা, রাগ কইরা না খাইয়া থাকলে কেউ আব্বাজান কইয়া মুখে খাওয়ন তুইল্যা দেয়না। জাপটাই ধইরা কেউ কয়না লক্ষী বাপজান আমার, কপালে চুমো দিয়ে কেউ কইলজায় ঠান্ডা করেনা,দেরি করে বাসায় ফিরলে কেউ শাসন করেনা আম্মায়।

    আম্মায়, আপনারে মেলা মনে পড়তাছে, চোখ ভিঁজা আহে, খুব ইচ্ছা করতাছে নামাজের বিচানায় বসলে আপনার কোলে শুইয়া পরানডা ভইরা আপনারে দেখি। আপনার হাসি দেইখ্যা পরানডা জুড়াই, সব চাইতে বেশি মনে পড়ে খাইতে বইলে আম্মা,কতদিন আপনার হাতের সরিষা ইলিশ খাইনা।

    আম্মা আমার লাইগ্যা আপনের বিয়ার কানের দুলজোড়া বেইচা দিছেন, আপনি চিন্তা কইরেন না আম্মা,আপনার লাইগ্যা আমি সোনার দুল গড়াইছি,এইবার আহোনের সময় নিয়া আসুম। আপনি কানে দিয়া খুশিতে হাসবেন,আমি সেই হাসি দেইখ্যা সবাইরে ডাইকা দেহামু
    দেহো..দেহো..আমার আম্মাজান হাসতাছে..

    হুনলাম আপনে নাকি আমার লাইগ্যা কান্দেন? কান্দেন ক্যান আম্মায়? আপনে কানলে আমার ভালা লাগে কন? আপনি কানলে আমার মেলা কষ্ট হয়, মন চায় ঈশ্বর চন্দ্রের মতো সমুদ্র পাড়ি দিয়া ছুইটা আপনার কাছে ছইলা আহি।
    আম্মা, আপনারে খুব ভালোবাসি, আপনে ভালা থাইকেন
    ইতি
    আপনার আব্বাজান

    12
    2 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar