Profile Photo

রাহুল চন্দ্র দাসOffline

  • অগ্রহায়ণ সন্ধ্যার জাহাঙ্গীরনগর
    আটজন এইখানে উপত্যকার এক ঢালে
    আসরের বাঁশি- তার থেকে ধোঁয়া উড়ে খুব ঘন হয়ে
    বুদ্ধের ঈষৎ মুদ্রিত এক চোখের পাতায় ঢাকা একফালি চাঁদ আর
    অর্জুনের বন
    আমলকীর বন
    গামারির হরিতকীর বন থেকে ঝিল্লিরা ডাকে।
    দূরান্তে কুয়াশা যেন ঘাস, মেরুন সন্ধ্যাকালে
    আলোর ঘুড়ি কাটাকাটি নক্ষত্রের আলো যেন
    গেরুয়ার পাশে গুচ্ছ গুচ্ছ গ্রামের আনাচে কানাচে
    বাড়িঘর, কলাগাছ, বাঁশঝাড়, শাল গর্জনের ফোঁকর থেকে জ্বলে।
    কুয়াশার টানেলের হ্রদ পাখি ও গাছপালার শেষে
    একঝাঁক রেলবাড়ি থেকে
    সাদা ও হলুদ জানালার কাচের ভেতর থেকে আলো
    ফিগার স্টাডির ত্রিমাত্রিক বিমের মতো আলো
    নক্ষত্রগুলোর বহু নিচে, বামপন্থী কাস্তেচাঁদের তির্যকতারও পরে
    নক্ষত্রগুলোর আর মশাতাড়ানো লাকড়িজ্বলা
    ধোঁয়ার সাথে মেশা যেন কল্কিনারায়ণের আসরের
    গাঁজার রেশমি কুণ্ডলী ধোঁয়ার ভেতর দিয়ে উড়োজাহাজ মাঝেমাঝে
    চলে যায় সন্ধ্যার আযানের পরে
    তির্যক কলোনির আকাশের বেগুনি, গোলাপছাওয়া
    আলোশেষে
    বেলাশেষে আর অবসন্ন পাখির ডাকের শেষে
    উড়ে যায় উড়োজাহাজ
    অতিকায় নৌকার মাস্তুল যেন বিদ্যুতের খুঁটি
    তাকেও ঘেষে, অবশেষে।

    6
    3 Comments
Skip to toolbar