Profile Photo

Mohona Afreen AshaOffline

  • 786Mohona
  • Profile picture of Mohona Afreen Asha

    Mohona Afreen Asha

    4 years, 11 months ago

    আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ-সুরক্ষিত আছেন।
    ‘তুলট’-এ আজ থেকে আমার যাত্রা শুরু আপনাদের সঙ্গে। তাই শুরু করছি আমার কমতি দিয়েই। আশা করি এ কমতিগুলোই পরিণত হয়ে উঠবে আপনাদের অমূল্য সাহিত্য সংস্পর্শে!
    সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।

    কবিতা: হ্যাঁ আমি ভীতু
    রচয়িতা: মোহনা আফরিন আশা

    হ্যাঁ আমি ভীতু
    হ্যাঁ আমি ভীতু
    আমি ভীত, আমি ভীতসন্ত্রস্ত
    আমি ভয় পাই তাড়নাকে
    আমি ভয় পাই আমার দুশ্চিন্তাকে
    আমি ভয় পাই আমার দূর্বলতাকে
    আমি ভয় পাই আমার অপ্রাপ্তিতে
    আমি ভয় পাই আমার আমাকে
    দাঁড়াতে আয়নার সম্মুখে
    পাছে এই বুঝি সে আছড়ে পড়বে
    এই বুঝি সে আঁকড়ে ধরবে
    ঠিক যেমনটা দুমড়ে পড়ে উর্মি সলিলে
    সৃষ্টি হয় কতক তার শুভ্র কিংবা ধূসর সফেন
    ভেসে যায় তারা কিংবা বয়ে যায়
    অজানা কোন মোহনার ধায়

    8
    5 Comments
Skip to toolbar