-
অদ্ভুদ কথন- ১৭৩.
:
“৩টা ট্যাকাঁ দিয়ে যা- ভাত খামু, আল্লাহ তোর ভাল করবে” এই কথাটি ঐ রাস্তার ধারে বসা ভিক্ষুকটি বলছিল। আরো বলছিল- “১ টাকায় ভাত খামু, ১ টাকায় তরকারি খামু, ১ টাকায় পানি খামু… দে, ৩টে ট্যাকাঁ দে”- ঐ পাগলের কি আজকের বাজারের জিনিসপত্রের দাম জানা আছে? ১ টাকায় ভাত, তরকারি বা পানি কিছুই হয় না। পাগল, আসলেই পাগল একটা। কিন্তু লোকে তাকে টাকা দেয়- সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলো টাকাই হয়। তাতে তার ভাত খাওয়া তো হয়ে যায়ই, রাতের খাবারের টাকা রেখেও বেঁচে যায়। তারপরেও সে আবার ভিক্ষা করতে বসে- ঐ একই জায়গায়, ঐ একই সুরে… আবার টাকা আসতে শুরু হয়… ফকিরের ঐ বাড়তি টাকার কি হয়? কে জানে? তবে যে একবার ভিক্ষা করা শুরু করছে সে কতটা সামাজিক বা আর্থিক নিচে নামলে এমন ভিক্ষা করতে পারে তা ভাবতে হবে….. ভিক্ষুক জীবন- অনেক কষ্টের জীবন। অন্য জীবনে কি কষ্ট নেই? আছে। প্রত্যেকের জীবনে কষ্ট আছে…. আর সেই কষ্টটা বুকে চেপে মানুষ জীবন পার করে দেয় এবং মারা যায়। কিন্তু ঐ কষ্টটার কি হয়? কেউ কিছুটা অনুমান করলেও ঐটা সৃষ্টিকর্তা ছাড়া আর কে জানবে?2 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


ঠিক