-
এই উঁচু উঁচু অট্টালিকা আর বড় বড় বিলবোর্ডের নিচে
সূর্যালোক এসে পৌঁছায় না ।
তবু ফ্লাইওভারের নিচে আমরা বসন্ত খুঁজি ।এই বিষাক্ত ধোঁয়াভরা গুমট বাতাসে
প্রতিনিয়ত দম আটকে আসে ।
তবু বর্জ্য ডিঙিয়ে নাক ঢেকে আমরা বসন্ত খুঁজি ।ঐ ফুটপাতে শুয়ে থাকে ধুলিধুসরিত শিশু।
তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে
রঙিন পোষাকের দোকানে আমরা বসন্ত খুঁজি ।পলাশ-শিমুল গাছ কেটে দালানের গা ঘেঁষে
নির্মান হতে থাকে নতুন দালান ।
তবু শেষবারের মত আলোকিত বারান্দায় বসন্ত খুঁজি ।সময়ের প্রয়োজনে বারান্দা হয়েছে ঘর, পথ হয়েছে বারান্দা ।
চলমান সড়ক সংস্কারে ঘরের চেয়ে উঁচু হওয়া
পথের যানযটে আমরা বসন্ত খুঁজি ।আমরা কাছের মানুষকে বিশ্বাস করতে পারিনা,
যান্ত্রিক এই নগরকে আপন ভাবতে পারিনা ।
একই প্রকৃতির আলো-হাওয়া জলে পরিপুষ্ট হয়ে
এই প্রকৃতিকে ভালোবাসতে পারিনা ।
তবুও সময় এলে
আমরা বসন্ত খুঁজি ।
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel

