-
Kazi Adam and
প্রদীপ্ত লুব্ধক are now friends
-
মানবতার দোকানে দাঁড়ানো রঙচটা ম্যানিকুইন।
চকচকে দর্শনীয় পোষাক তাকে পরাতে হবে।
ঝড়ঝাপটা ধুলোবালিতে যতই বিদ্ধস্ত হোক
সৌজন্যমূলক হাসি মুখে রাখতে হবে।
কোন কাজ নেই দিনরাত যেন পঙ্গুত্বই সৌকর্য
বহুবচনের মূর্তিকারের গড়া একক ভাস্কর্য ।
প্রাণ নেই ত্রাণ নেই পুতুলের নেই কোন ভূমিকা,
চাওয়া নেই পাওয়া নেই, নেই গন্তব্য…Read More3 Comments -
অস্বীকৃত অনুভূতি
.
তুমি যেখানে দেখেছ বিলাসিতার অভাব,
আমি দেখি সর্বদা আবেগ বিক্রীর প্রভাব।
তুমি রাখ ধামাচাপা সত্য সকল দ্বন্দ্ব।
আমি দেখি আনুগত্য কাম-ক্ষমতার দম্ভ ।
তুমি শুধু শুনে যাও পান থেকে চুন খসার দোষ।
আমি দেখি সাক্ষাতে সাত খুন মাফের আপোস।
ক্ষিপ্ত হয়ে পা দিয়েছ বাঁধন ছেঁড়ার ফাঁদে।
পাশবিক সুখ দেখেনি তুমি গুপ্ত হাসিতে।
খন্ডিত প্রদর্শনে তুমি…Read More2 Comments -
তুমি চলে যাবার পর থেকে
চারপাশে শুধু কাপুরুষ দেখি।
পর্দার পেছনে মহড়া দেখি না,
অনুচর অভিনীত নাটক দেখি।
তুমি অদৃশ্য হবার পর থেকে
কন্ঠরোধে আমার প্রাণ ওষ্ঠাগত।
সেই থেকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছি
এককণা মাটি কামড়ে পড়ে থাকার মত।
তুমি ক্ষমতা ছাড়ার পর থেকে
নির্মল ঘর চটুল হাসিতে ভরেছে।
ঔদ্ধত্যের আঘাতে ন্যায়ের পাখি
কামসূত্রের পদপিষ্ঠ হয়…Read More2 Comments -
বারবার বিষাদ বেছে নেব ।
নীলাভ গ্রহের এই বায়ুমন্ডলে যতদিন আছি,
হাস্যজ্জ্বল পদ্য থেকে বিষাদ বেছে নেব।
পঞ্চমাত্রিক ইন্দ্রধনু থেকে বিষাদ বেছে নেব।
চিরহরিৎ বৃক্ষরা ঝলমল করবে চিরদিনই।
অরুণমুগ্ধ অপরাহ্নে আমার সাদা মেঘের বাড়ি
স্বর্ণাভ হয়ে উঠবে চিরদিনই।
তবু সারাক্ষণ ঝরা পালকের মত
মেঘের চাতালে বসে শুধু বিশ্রাম নেব ।
তুষার তুফান যাই আসুক মর্ত্যে,…Read More4 Comments -
abrar and
প্রদীপ্ত লুব্ধক are now friends
-
বিদায়গামী বসন্ত
.
কিছুদিন আরো বেশি থাক বসন্তের দিন।
জীবন্ত হবার আশায় হোক অমলিন।
ঝিরঝিরে বয়ে যাক আরো বায়ু সুদূর।
ধীরে ধীরে গড়িয়ে চলুক রোদেলা দুপুর ।
আরো কদিন থাকুক নবীন মৃদু উষ্ণতা
সুধাভরা জলধারার শান্ত পূর্ণতা ।
আরো কিছু মুহূর্ত দীর্ঘায়িত হোক ।
সঞ্চিত হয়ে থাক আলোক স্বপ্নলোক।
নৈঃশব্দে বিকালগুলো হয়ে থাক উদাস।
কল্পবিলাস ভ…Read More2 Comments -
আমরা কাটিয়েছি আশ্চর্য বাল্যকাল ।
ধর্মদর্শন আর আত্মমগ্নতার চর্চায়।
ভাবনাপ্রবণ অপেক্ষায়
জ্ঞানপিপাসু অস্থিরতায় ।আমরা বিচরণ করেছি বৈরাগ্যের মাঠে।
সঠিক পথের খোঁজে
নিভৃতচারী মন নিয়ে
ভ্রমণপিপাসু বিশালতায় ।আমরা সাক্ষাত করেছি দাপ্তরিক কাজে।
সকাল বিকাল চায়ের ক্যান্টিনে
প্রতিদিন মধ্যাহ্ন ভোজের বিরতিতে,
স্টাফ বাসের পেছ…Read More4 Comments -
শাহাদাতুর রহমান সোহেল and
প্রদীপ্ত লুব্ধক are now friends
-
আন্তর্জাতিক সুখ দিবস
.তোমাদের এই শুদ্ধতাবাদী সমাজে,
তোমাদের মনের মত হবার
চেষ্টা করতে করতে আমি ক্লান্ত ।
যেভাবে শতশত চতুর্ভূজাকৃতি গাছের সারি
দাঁড়িয়ে থেকে থেকে শোভা দেয়
পার্কের সুসজ্জিত পথের দুপাশে,
সেভাবে আদর্শ মানবীর ভূমিকায়
খাপ খাওয়াতে গিয়ে,
জোড়াতালি দিতে দিতে
কেটে ছেঁটে, ঘষেমেজে
কাঠামো ধারণ করতে করতে আমি বিপর্যস্ত।
তবু তোমাদের মন…Read More1 Comment -
যতটা সুতো ছেড়েছিলাম আকাশে,
ক্রমান্বয়ে গুটিয়ে নিয়েছি লাটাইএ।
যতটা সম্ভাবনার প্রভা ছড়িয়েছিলাম,
গ্রাস হয়েছে সব চাটুকারীতার প্রভাবে।নিরন্তর নিজেকে প্রমাণের এই অগ্নিপরীক্ষা
বহুদিন ধরে আমায় ক্লান্ত বিবশ করেছে।
আমার উঠানে দেখেছি নিষ্ভ্রভ চুলা।
দম্ভের অনুচররা রান্না করে খেয়ে গেছে।কখনও আনুকূল্য ছিনিয়ে নিতে চাইনি তবু
অনুপস্থিতি…Read More5 Comments -
দেশের ডাকে চলে এসো একদিন।
সবুজ ঘাসের মাঠেমাঠে
ফড়িং ডেকে আনতে,
প্রজাপতির ডানা থেকে
পাথর সরিয়ে ফের উড়িয়ে দিতে,
রোদনরত রুদ্ধ পাখির
কন্ঠ থেকে বাঁধন খুলে দিতে ।
এসো শীতের শেষে সৌম বেশে
শ্যামল ছায়ায় রঙের খেলায়
দোলা দিয়ে রোদ পোহানো
মুকুলগুলোর ঘুম ভাঙাতে।
.
এসো পুকুরভরা স্বচ্ছ জলে
পলাশঝরা গাছের তলে
বাণীঅর্চনার ফুল কুড়াতে।
অলির গানে, হাঁসের স্…Read More3 Comments -
মনেহয় শতশত বছর ধরে,
মহাশূন্যের এই নিকষ অন্ধকারে,
আধো-জাগরণে শায়িত আছি
পবিত্রবোধের পেলব শুভ্রতায় ।
চিরনিদ্রায় তলিয়ে যাবার প্রয়াশে,
জানিনা আর কতকাল বয়ে যেতে হবে
মিথ্যা জীবনের এই অলস ব্যথাভার।
জানিনা কত আলোকবর্ষ দূরে ছিল আমার ঠিকানা।
জানিনা কতশতক পূর্বে ছেড়ে এসেছি কাকে।
আবার কারো চোখের তারায়
আন্তঃনাক্ষত্রিক ভ্রমণস্মৃতি খুঁজে…Read More4 Comments -
আমাদের ধীরে ধীরে ডাকে
নৌযানের ঘাট, ঝিকমিক বালুতট।অবিরাম বয়ে চলা তটিনী
আমাদের ভেসে যেতে টানে
সৌরদীপ্ত নিবিড় স্রোত অকপট ।আমাদের স্মিত হেসে ডাকে
হিমেল হাওয়ার নির্মল কিছু ঘুড়ি।যখন ছাদে ছাদে সাজ সাজ রব
আমাদের উড়ে যেতে বলে
দূরাগামী কপোতের সারি ।আমাদের দেখে যেতে ডাকে
আলোমুখর সান্ধ্য আয়োজন ।নবান্নের…Read More
2 Comments -
কোথায় ছিলে হায়!
কর্মচারী কত সকাল কত বিকেল
বিক্রী হলো, হারিয়ে গেল
কেউ তো ডেকে বলল না
এবার থামো, বেলা বয়ে যায়-
যখন কন্ঠরোধে নিন্দা ক্রোধে
অবরূদ্ধ আহত বোধে
বিদ্ধ হয়ে, ভেঙে পড়ছিলাম,
তখন তুমি কোথায় ছিলে হায়!যখন মুখ খুলতে হত ভীষণ ভয়,
মিথ্যা সুখে আপোষ করে
প্রাণপাখি জিম্মি হয়ে ছিল অবজ্ঞায়
ঝড়ে ভাঙা নীড়টুকুর খড়কুটো ধরে
দিনশেষে অতিথী…Read More2 Comments -
শাহ্ আলম আল মুজাহিদ and
প্রদীপ্ত লুব্ধক are now friends
-
মো: ফারহান হাবীব and
প্রদীপ্ত লুব্ধক are now friends
-
আকাশের বিশালতার তলে বসে
নিশ্ছিদ্র কালোমেঘ চোখে পড়েনা।
কাফনের দোকানী মৃতের অপেক্ষা করে
জীবিত স্বজনদের মনে রাখে না।জলাভাবে পত্রশূন্য হয় মৌন বিটপ
কন্টকিত কান্ড আর ফুল ফোটায় না।
সর্বনাশেও ঠায় দাঁড়িয়ে থাকে বলে
পৌষমাস তার উপবাস দেখে না ।যখন অববাহিকা শুকায় চিরতরে,
বধির মাটি খুড়ে জলধারা আসে না।
ডিমের খোসায় যে ঘর সাজাতে শেখে,…Read More1 Comment -
পরিবর্তন চিরকালই সত্য,
“সত্য” অপরিবর্তনযোগ্য ।
সত্য সদা একাই থাকে,
মিথ্যার প্রয়োজন ঐক্য।
শ্রুতি যতটা সত্য হয়,
তার চেয়ে বেশি সত্য দৃশ্য।
দৃশ্যমান যা মঞ্চস্থ হয়
তা অদৃশ্য সত্যের শিষ্য।
বিচার থেকে পালায় অসত্য,
গড়ায় ভাষা, ছড়ায় রোষ,
সত্য যতই মুছে ফেলা হোক,
স্বাধীনতা সত্যেরই সাহস।
অসত্য বাঁচে পরতান্ত্রিক সম্মানে,
কলরবে স্বীকৃত করে বিজয়,…Read More3 Comments -
“বিষণ্ণতার অন্ধকার”
আকাশ ও মাটির মধ্যবর্তী কোন স্থানে থাকে
ছোট এক টুকরো জমাট বাধা অন্ধকার ।
সেখানে থাকে কোন অস্পৃশ্য শিশুর বিষণ্ণতা।
অবজ্ঞা ও উপহাসে কুঁকড়ে যাওয়া
দুর্বল শিশুর বিষণ্ণতা।
হীনমন্যতায় আত্মগোপন করা
নিরাশ শিশুর বিষণ্ণতা।
ঘরপোড়া গরুর দিকে চেয়ে থাকা
অবরুদ্ধ শিশুর বিষণ্ণতা।স্রোতের বিপরীতে ভাবনা ভাবার তাগিদে…Read More
2 Comments - Load More Posts
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza





“পোড়ে না, ভেজে না তবু ক্ষয়ে যায়”—এই লাইনটা পড়ে থমকে গেলাম। অসাধারণ।