-
গত জনমের কতো কথা
কত যে আপন হয়ে ছিল সে আকাশ
গত জোসনা ঝরা রাতে।
কত যে স্বপ্নে ছিল ঘুমের স্বপনেতে।
কত যে সুবাসে ছিল ভরা সে বাতাস
গত বৈশাখী ঝড়ো হাওয়াতে।
কত না আবেশে ছিল জড়ানো এ মন
গত পূর্ণিমা চাঁদের সাথে।
কত না প্রতীক্ষায় ছিল যে বরষা
গত বরিষধারা মাঝে।
কত না আনন্দে ছিল পূর্ণ হিয়া যে
গত দিনের সকাল সাঁঝে।
কত যে রঙে ছিল রঙীন ভুবন যে
গত প্রিয় জনমেতে।
এখনো সবই আছে সবার মতই
শুধু আমি নেই যে তাতে।
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোখলেসুর রহমান
@mokhles
মীর অনাবিল
@miranabil
আব্দুল্লাহ
@g-m-abdulah
UTTAM KUMAR BISWAS
@uttamk
Shohag arnob
@shohagarnobgmail-com
Nipun Chandra
@nipunch
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
Alim Akando
@1971alim

