Profile Photo

রাতিন আহমেদOffline

  • ratin2190
  • || গোফতার–ই–দীল ||
    – (কালাম ০৬)

    “কেউ আপনাকে পেয়েও হারিয়ে ফেলেছে,
    আবার কেউ সব হারিয়ে আপনাকে পেয়েছে।

    সকল মহিমা তো আপনারই!
    নয়তো পথের মানুষ কি করে পথ ছেড়েছে!
    মুসাফির দেখি আপনার দিওয়ানা হয়েছে।”

    — রাতিন আহমেদ

    [ গোফতার-ই-দীল—হৃদয়ের গভীর থেকে উঠে আসা ছোট ছোট কবিতা, শায়েরী ও অনুভূতির বাণী।
    নীরব মনের না-বলা কথাগুলোকে শব্দের ম…Read More

    1
    1 Comment
  • || গোফতার–ই–দীল ||
    – (কালাম ০৫)

    কি করিবো আমি বলুন আমার ভাই!
    তাঁহার প্রেমে পড়ে নিজেকে ভুলে যাই।
    মুর্শিদ! আপনার নামের গান সদা গাই,
    দেখুন, বাঁশির সুরে আমি তবলা বাজাই।

    – রাতিন আহমেদ

    [ গোফতার-ই-দীল—হৃদয়ের গভীর থেকে উঠে আসা ছোট ছোট কবিতা, শায়েরী ও অনুভূতির বাণী।
    নীরব মনের না-বলা কথাগুলোকে শব্দের মালায় গেঁথে প্রকাশ করাই এই কাব্যধারার উদ্দেশ্য। ]

    2
    3 Comments
    • বাঁশির সুর আর তবলার ছন্দে যেন হৃদয়ের অনুরাগই শব্দ হয়ে ধরা দিয়েছে।

    • রাতিন আহমেদ, আপনার এই নিবেদনটিতে হৃদয়ের আকুলতা আর সুরের যে সুন্দর মিলন ঘটিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। আধ্যাত্মিক প্রেমের এমন আকুতি আর ভালোবাসার প্রকাশ অনেকটা প্রাচীন বাউল গানের মতোই এক গভীর আবেশ তৈরি করে, যা শ্রোতার মনকে শান্ত করে দেয়। আপনি অনায়াসে আপনার এই অনুভূতির ধারাটি এভাবেই নিয়মিত আমাদের মাঝে লিখে যেতে পারেন, কারণ আপনার শব্দচয়ন দারুণ প্রাণবন্ত।

    • রাতিন আহমেদ, ‘বাঁশির সুরে আমি তবলা বাজাই’—আপনার এই লাইনটা দারুণ লাগলো। লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা প্রশান্তি পেলাম।

  • || গোফতার ই দীল ||
    – (কালাম ০৪)

    আমায় যদি এই দুনিয়া বলে,
    প্রেমকে অন্য কোনো নামে ডাকো—
    তবে, হে প্রেমের সম্রাট!
    আমি নত মস্তকে, হাত জোড় করে,
    আপনারই নাম নেবো।

    – রাতিন আহমেদ

    [নীরব মনের না-বলা কথাগুলোকে শব্দের মালায় গেঁথে প্রকাশ করাই এই কাব্যধারা — গোফতার ই দীল।]

    3
    4 Comments
    • প্রেমের নাম বদলালেও হৃদয়ের রাজাসনে চিরকাল সেই এক ভালোবাসাই অধিষ্ঠিত থাকে…..🤍🖤

    • রাতিন আহমেদ, খুব চমৎকার আর গভীর অনুভূতির কিছু লাইন পড়লাম। আপনার এই কাব্যধারাটা এক কথায় দারুণ আর মনের খুব কাছে পৌঁছানোর মতো। এমন আরও সুন্দর সব লেখা নিয়মিত শেয়ার করবেন, ভালো থাকবেন।

    • অল্প কথায় প্রেমের প্রতি কী গভীর শ্রদ্ধা আর আত্মনিবেদন!

    • রাতিন আহমেদ, “আমি নত মস্তকে, হাত জোড় করে, আপনারই নাম নেবো” পঙ্‌ক্তিটিতে যে গভীর আত্মনিবেদনের সুর ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মনের এমন নিবিড় অনুভূতিগুলো আপনার লেখায় যেভাবে প্রকাশিত হয়েছে, তা পাঠকদের খুব সহজেই মুগ্ধ করে রাখবে। আপনি যদি মাঝে মাঝে অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্ট করে নিয়মিত সরব থাকেন, তবে আমাদের এই গ্রুপটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

  • সংগীত : কেহ নেই মোর
    লেখক : রাতিন আহমেদ

    কেহ নেই মোর এই ধরায়,
    হৃদয়ের আপনজন। (২)
    ওরে আমার মন, ওরে আমার মন। (২)

    কেহ দেবে কি আমায়!
    প্রেমের পরশ অন্তরায়।
    তুমি ছাড়া আছে কে’বা? (৩)
    হে মুর্শিদ মহাজন।
    ওরে আমার মন, ওরে আমার মন। (২)

    কেহ দেখে কি এই ব্যাথা!
    কারে বলি হৃদয়ের কথা।
    রাতিন বলে মুর্শিদ মাওলা, (৩)
    তুমি ছাড়া নাই আপন।
    ওরে আমার মন,…Read More

    3
    5 Comments
    • কেহ দেখে কি এই ব্যাথা!
      কারে বলি হৃদয়ের কথা।

    • মুর্শিদ ছাড়া এই ধরায় হৃদয়ের কোনো আপনজন নেই, একমাত্র তিনিই সব ব্যথার সঙ্গী…..🤍🖤

    • রাতিন আহমেদ, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা গভীর প্রশান্তি কাজ করছে। আপনার এই গানের কথাগুলো খুব সুন্দর আর সহজ ভাষায় প্রাণের কথা বলে গেল।

    • মুর্শিদের প্রতি এই নিবেদন মনে গভীর প্রশান্তি এনে দেয়।

    • আপনার লেখা এই আবেগময় শব্দগুলো এক গভীর আধ্যাত্মিক আকুলতা তৈরি করে যা হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে এবং আপনার এই অনবদ্য সৃজনশীলতা চর্চা অব্যাহত থাকুক।

  • “গোফতার-ই-দীল”
    – (কালাম ০৩)

    এক বুক হাহাকার নিয়ে বলেছিলাম,
    “এক নজর আপনাকে দেখতে চাই।”

    আপনি মৃদু হেসে বলেছিলেন,
    “হে রাতিন, চলে এসো—
    তোমার হৃদয়ের কথা শুনতে চাই।”

    — রাতিন আহমেদ

    1
    4 Comments
    • একটি হাহাকারের ডাকেই সাড়া দেয় সেই মায়াবী কণ্ঠ, হৃদয়ের কথা শোনার আকুতি নিয়ে…..🤍🖤

    • রাতিন আহমেদ, হৃদয়ের আকুতি আর পরম পাওয়ার যে মাধুর্য আপনি খুব সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন তা সত্যিই এক গভীর প্রশান্তি দেয়, তবে সামান্য কিছু শব্দের ছন্দ ঠিক করার অবকাশ থাকলেও আপনার এই সাবলীল প্রকাশভঙ্গি নিয়মিত চর্চার মাধ্যমে পাঠককে বারবার মুগ্ধ করবে।

    • আপনার লেখা এই লাইনটি বেশ দারুণ লাগলো যে, “এক বুক হাহাকার নিয়ে বলেছিলাম, এক নজর আপনাকে দেখতে চাই।” কি সুন্দর একটা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। লেখাটা পড়ে সত্যি খুব ভালো লাগলো।

  • সংগীত : ইয়া মুর্শিদ মাওলানা
    লেখক : রাতিন আহমেদ
    ———–
    এই রঙের দুনিয়ায় আমার মন লাগে না।
    আমি যে তোমারই দেওয়ানা।
    ইয়া মু্র্শিদ মাওলানা।

    হারিয়ে কোথায় গিয়েছি আমি,
    কেউ তো তা জানে না।
    তোমারই নামের পাগল আমি,
    পাগল আর কিছু চাহে না।
    ইয়া মু্র্শিদ মাওলানা, ইয়া মুর্শিদ মাওলানা।

    যাইবো কোথায় ঠাইবা কোথায়?
    আছে বা…Read More

    1
    3 Comments
    • ঠিকানা হারিয়ে মুর্শিদের নামেই আশ্রয় খোঁজার এই আকুলতা মন ছুয়ে গেলো।

    • আপনার লেখা এই গানটির “হারিয়ে কোথায় গিয়েছি আমি, কেউ তো তা জানে না” লাইনটা মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি দিয়ে গেল। ইদানীং এমন গভীর আর আধ্যাত্মিক কথার গান খুব একটা শোনা হয় না, সত্যিই অসাধারণ লিখেছেন আপনি। মন ছুঁয়ে যাওয়া এই লেখাটার জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য।

    • রাতিন আহমেদ, আপনার লেখা এই ভাবের গভীরতা এবং মনের আকুতি ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে। আপনার এমন সুন্দর আবেগঘন সৃষ্টির ধারা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

  • কবিতা :- “শান-ই-মুহাম্মাদ (সা.)”
    লেখক :- রাতিন আহমেদ

    আধারে যখন যায় ডুবিয়া, খোদা পাকের স্বাদের দুনিয়া,
    সৃষ্টি সকল পথ হারিয়া যায়, খোদা পাকের নাম ভুলিয়া।

    আসিলো তখন এই ধরায়, উদ্ধারিতে তামাম সৃষ্টিকুল,
    আশরাফুল ইনসান, হাবীবে খোদা, মুহাম্মাদ রাসূল।

    প্রতিষ্ঠা করিতে শান্তির দ্বীন, এলো নবী আলামিন,
    নবী শিরোমণি সে, সায়্যিদুল মুরসাল…Read More

    5
    11 Comments
  • “গোফতার-ই-দীল”
    (কালাম ০২)

    “আমি তাঁর রচনার ভিতরে,
    সে আমার হৃদয়ের ভিতরে।
    কী আজব কারবারি, হায়!
    আমরা দু’জনেই আছি—এক মাটির ঘরে।”

    — রাতিন আহমেদ

    4
    6 Comments
    • রাতিন আহমেদ, “আমরা দু’জনেই আছি—এক মাটির ঘরে” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা প্রশান্তি পেলাম, সত্যিই অসাধারণ লিখেছেন আপনি।

    • খুব সুন্দর! হৃদয়ের কথোপকথন আরো হোক!

    • আপনার লেখা এই অল্প কটি শব্দে হৃদয়ের গভীরতা ও পরম নির্ভরতার যে চমৎকার অনুভূতি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি শব্দে যে সুন্দর একাত্মতার চিত্র এঁকেছেন, তা ধরে রাখুন এবং এভাবেই নিয়মিত মনের ভাব লিখে যান।

    • চমৎকার একটি কবিতা।

  • “গোফতার-ই-দীল”
    (কালাম ০১)

    আমার হৃদয় ভাঙার জন্যে, তোমায় কী উপহার দিব?
    ভাঙা হৃদয় নিয়ে আমি আবারও আসিব।
    কথা দিলাম, ভাঙা হৃদয়কে আমি আরও ভাঙিব;
    তবুও আমার হৃদয়, তোমার চরণে সঁপে দিব।

    – রাতিন আহমেদ

    3
    7 Comments
    • কবিতার লাইনগুলো পড়লে সত্যি মনের গভীরের জমানো কষ্টগুলো যেন একদম জীবন্ত হয়ে ওঠে, আপনার মনের এই আবেগটা আসলে কাকে উদ্দেশ্য করে লেখা? আপনি যদি নিয়মিত আমাদের গ্রুপের অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকেন, তবে সবার সাথে যোগাযোগটা আরও ভালো হবে।

      • আমি যেহেতু সুফি ধারার লিখা লিখতে পছন্দ করি, তাই বলা যেতে আপন মুর্শিদের স্মরণেই লিখা। আর হ্যাঁ আমার সর্বোত্তম চেষ্টা থাকবে আমাদের তুলট প্ল্যাটফর্মের আমাদের সকল লেখক/লেখিকার সাথে যোগাযোগ স্থাপন করার।

    • হৃদয় ভাঙুক, ভালোবাসা থাকুক অটুট।

    • “তবুও আমার হৃদয়, তোমার চরণে সঁপে দিব”—এই লাইনটির মধ্যে গভীর ভালোবাসার যে আর্তনাদ ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর অনেকটা জসীম উদ্‌দীনের পল্লী কবিতার বিরহগাথার মতো মায়া জাগানো আপনার এই লেখনীটি আরও চর্চার মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছে যাক, এমনটাই শুভকামনা রইল।

    • বেশ নতুন ধরণের, অন্যরকম একটা প্রকাশ। ভালো লেগেছে খুব।

  • সুফি কবিতা ”মানুষ”
    লেখক :- রাতিন আহমেদ

    মানুষ আমি হবো কবে?
    মানুষ রূপে ঘুরি ভবে,
    মানুষ গুণে আমি নই!

    হিংসা, নিন্দা, অহং, লোভে,
    সদা আমি রয়েছি ডুবে,
    মানুষ তবে কেমনে কই?

    মহান স্রষ্টার এই মেহেরবান,
    মানুষ জীবন করিলো দান,
    সেই খেয়াল আমার কই!

    ফিরিতে হবে আবার আমায়,
    মুখ দেখাবো কেমনে তোমায়,
    তোমার স্মরণে নাহি রই।

    সকল মানুষ…Read More

    4
    4 Comments
  • Profile picture of রাতিন আহমেদ
  • কবিতা :- অপেক্ষায় তুমি
    লেখক :- রাতিন আহমেদ

    নয়নে তুমি, জবানেও তুমি,
    দেখো এই হৃদয় ভূমি..!
    অস্থির হয়ে আছি আমি,
    দেখিতে তোমার মুখখানি

    শ্বাসে তুমি, পাশেও তুমি,
    এই অনুভবেও রেখেছি আমি..!
    বাতাসে হারিয়ে যাওয়া সেই,
    পাগল করা তোমার খুশবুখানি।

    শব্দে তুমি, কাব্যেও তুমি,
    আমার হৃদস্পন্দনে এই ধ্বনি!
    বাজছে সদাই শুনে নাও,
    তোমার মধুমাখা মিঠা নামখানি…Read More

    5
    2 Comments
    • প্রতিটি স্তবকে ভালোবাসার আবেগ আছে

    • প্রেম যখন নির্মল হয়, তখন তার প্রকাশও এমনই সরল ও হৃদয়ছোঁয়া হয়। শুভেচ্ছা রইল।

  • “হে লোকসকল ! আমার বংশ ও পরিচয় চিন্তা করো।
    দেখো, আমি কে?
    আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই?
    আমার পিতা কি আলী ইবনে আবু তালিব নন?
    আমার মাতা কি ফাতিমা যাহরা নন?”

    – হযরত মাওলা ইমাম হুসাইন (আঃ)

    সংগীত/কালাম :- কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি?)
    গীতিকার :- রাতিন আহমেদ
    📍(@AHMEDWORLD2160) ইউটিউব চ্যানেলে এটি পাবলিশ হয়েছে।
    যারা এই সংগীত/কালা…Read More

    1
    2 Comments
  • আস-সালামু-আলাইকুম 🌹
    “কারবালা-এ-হুসাইন” এটি শুধু একটি ইতিহাস নয়, কারবালা হলো সত্যের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকার নাম।
    মহান মালিকের দরবারে এই শুকরিয়া আদায় করি, তিনি তাঁর প্রিয় হুসাইনের কালাম আমাকে লিখার সৌভাগ্য দান করেছেন।

    🎵 কালাম :- “কারবালা-এ-হুসাইন” – (আয় কে যাবি কারবালায়?)

    শুনুন, অনুভব করুন, আর একবার মনে মনে উত্তর…Read More

  • “ইশকনামা-এ-রাতিন”
    (বার্তা-০৪)

    খোদাকে গিয়ে বলে দাও,
    যদি এক পেয়ালা সরাবের বদলে তিনি কিছু চান,
    রাতিনের ঝুলিতে আছে-ই বা কী, হে দয়াময় মহীয়ান!
    প্রাণ যে সঁপে দেবো তাঁরে, এই প্রাণখানাও তো তাঁরই করা দান।

    – রাতিন আহমেদ

    নোট:- ”ইশকনামা-এ-রাতিন” হলো একটি ধারাবাহিক কবিতা। যা বার্তা নাম্বার দ্বারা প্রকাশিত হবে। তবে প্রতিটি বার্তা…Read More

    4
    6 Comments
  • “ইশকনামা-এ-রাতিন”
    (বার্তা-০৩)

    খোদাকে গিয়ে বলে দাও,
    দুনিয়ার নেশা এখনো কাটেনি, লেবুর পানি ফুরিয়ে গেছে;
    মাতাল হয়ে থাকবে রাতিন, যখন সে ভেবেই রেখেছে;
    তবে তাঁর রহমতের ভান্ডার হতে, প্রেমের সরাবও চেয়েছে।

    – রাতিন আহমেদ

    নোট:- ”ইশকনামা-এ-রাতিন” হলো একটি ধারাবাহিক কবিতা। যা বার্তা নাম্বার দ্বারা প্রকাশিত হবে। তবে প্রতিটি বার্তা পূর্ব…Read More

    6
    6 Comments
  • “গোলাম-ই-লুৎফা গুলজার বারী”
    লেখক :- রাতিন আহমেদ

    গোলাম-ই-লুৎফা গুলজার বারী,
    পীরে কামেল মোজাম্মেল দরবারী,
    দরূদ-এ-রাসূল জিকিরে-হক-জারী,
    মেহেরবান হে মাওলা শাহে কাদরী।

    গোলাম এখানে ইনসান সব-ই,
    জ্বীন-ফেরেস্তা-পশু-ও-পাখি,
    তুমি গোলাম-এ-গুলজার বারী,
    আস্তানায়ে-কাদরী ত্বরিকা জারী।

    নূর নবীজ্বীর দরূ…Read More

    4
    4 Comments
  • “ইশকনামা-এ-রাতিন”
    (বার্তা-০২)

    খোদাকে গিয়ে বলে দাও,
    তাঁর দরবারে কি গজব আজ সংকটে পড়েছে?
    নয়তো পাপীর ভাগ্যে কেনই এতো রহমত জুটেছে?
    তবে কি রাতিনও আপনার প্রিয় হয়ে উঠেছে!

    – রাতিন আহমেদ

    নোট:- ”ইশকনামা-এ-রাতিন” হলো একটি ধারাবাহিক কবিতা। যা বার্তা নাম্বার দ্বারা প্রকাশিত হবে। তবে প্রতিটি বার্তা পূর্ববর্তী বার্তার সঙ্গে আত্মিক বন্ধনে আবদ্ধ…Read More

    4
    4 Comments
  • ”ইশকনামা-এ-রাতিন”
    (বার্তা-০১)

    খোদাকে গিয়ে বলে দাও,
    তাঁর রহমতের শুকরিয়া রাতিন কী আদায় করিবে!
    একটি জীবন নয় আরো দশটি জীবন পেলেও,
    এই রহমতের শুকরিয়া আদায় কম পরে যাবে।

    – রাতিন আহমেদ

    7
    9 Comments
  • সুফি কবিতা “গান”
    রাতিন আহমেদ

    তুমি শুনেছিলে কি সেই গান?
    যাতে বাধা এই মন প্রাণ,
    তোমার ওই নামের ঘ্রাণ,
    ডাকিয়া নিলো দেওয়ান।

    ওহে, আমার দয়াল কান্ডারী!
    লিখেছিলাম আমি সেই গানে,
    চাইয়া মুর্শিদ তোমারও পানে।
    পাগল হইছে আমার এ মনে,
    দেখছোনি গো, দেখছোনি!

    এ জ্বালায় যে আমি মরি!
    মুর্শিদ তোমায় স্মরণ করে,
    গান ধরে মন সেই সুরে,
    দেওয়ানা হইল…Read More

    6
    6 Comments
  • Load More Posts

RATIN AHMED

WRITER & POET

 "পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।

উল্লেখযোগ্য রচনা :-

কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |

সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |

গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |

 

আমার সাথে যুক্ত থাকুন :-

Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin

 

 

 

 

 

Skip to toolbar