-
অন্যজীবন
——————
শুকনো রঙ,
শ্যাওলা পরা আধলা ইট,
উটকো পোস্টারে ঢেকে যাওয়া দেয়াল শিল্প,
কি অদ্ভুত! কি অপূর্ব! তাদের জীবন।
সম্পূর্ণ নিজেস্বতা নিয়ে নিজের মত করে থেকে যাচ্ছে,
মাঝে মাঝে নিঃসংকোচে মিলিয়ে যাচ্ছে।
যেভাবে সংগোপনে অনেকেই সুক্ষ্ম হয়ে যায়,
বাকিদের চোখে হয়ত তুচ্ছ হয়ে যায়।নগর-প্রান্তের একটু দূরের একরোখা সেকেলে দালানটা যদি পেতাম,
তাদেরকে চিরচেনা অযত্নের স্বাধীনতা দিয়েই ফেলে রাখতাম।
সেখানে তারা আক্ষেপ যাপন করত নিশ্চয় অবকাশের মতই ,
যেমন সসম্ভ্রমে পরে থাকে ব্যর্থ লাইব্রেরির ধূসরিত সত্যবচনের বই,
সেখানে নিজেদের নিয়ে একত্রেই থাকত যে যার মতন,
আর তার প্রতি দেয়ালেই লেখা থাকত জীবন যেখানে এমন।–মো. দানিয়াল আরাফাত
২৯ এ এপ্রিল, ২০২৩ ইং2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123

নগর-প্রান্তের একটু দূরের একরোখা সেকেলে দালানটা যদি পেতাম,
তাদেরকে চিরচেনা অযত্নের স্বাধীনতা দিয়েই ফেলে রাখতাম।- আমারো মনে হয় পুরনো বিল্ডিং দেখলে।