-
ফড়িং মন- ১ম পর্ব
ডিপার্ট্মেন্টের করিডোরে ফ্রেশারদের বেশ জটলা। গায়ত্রী বেশ হীনমন্যতায় ভুগছে। সবই ঠিক আছে, দেখতে সে বেশ সুন্দর কিন্তু পায়ের জুতাটা নিয়ে ঠিক আত্মবিশাসী নয় । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ঝক্কি, বাসা ভাড়ার খরচ, প্রথম মাসের কেনাকাটা এসব কুলিয়ে ওঠা তার মফঃস্বল শহরে ছোটখাট ব্যবসায়ী বাবার পক্ষে সামলানো কঠিন। আপাত সামলেছেন তবে এর জের যে তার বাবাকে টানতে হবে সামনের কয়েক মাস তা গায়ত্রী আঁচ করতে পারে। ফলাফল- সবদিক সামলে এটা ওটা কিনে শুধু ভাল জুতাই কেনা হলনা। করিডরে হাই হ্যালো চলছে। ক্লাশের বেশ আগেই এসেছে সবাই। কাল ওরিয়েন্টেশনে যাদের সাথে কথা হয়েছিল তাদের খুঁজছে গায়ত্রী। পিছন দিক থেকে ডাক এল- গায়ত্রী। পিছনে ফিরে গায়ত্রী দেখল নিপা ডাকছে। কাল নিপার সাথেই কথা হয়েছে বেশি। নিপাকে দেখে মুখ জুড়ে হাসি এনে হাই বললো গায়ত্রী।
নিপা কাছে এসে একদম জড়িয়ে নিল গায়ত্রীকে। কিছু মানুষের সাথে বেশিদিন না মিশেই বুঝতে পারা যায় তারা খুব সহজ। নিপা যেন খোলা দরজা। এত সহজেই কেউ বুকে জড়িয়ে নেয়নি। গায়ত্রীর বেশ লাগল।
নিপা বলল- বাহ,খুব সিরিয়াস ছাত্রী তুই। এত আগেই হাজির। তোকেই আমার দরকার। আমি বাঙ্ক করব আর তুই আমায় নোট করে দিবি।
গায়ত্রী হেসে বলল- ধ্যাত, আমি ভয়েই আগে এসেছি। দেরী হলে কে না আবার বকা দেয়।
সেটাই তো, ভীতুরা ভাল স্টুডেন্ট হয়। আচ্ছা চল ক্লাসে যাই।
ক্লাসে সবাই মোটামুটি বসে গেছে।
তুই কোথায় থাকিস? গায়ত্রী তাকিয়ে দেখল নিপা চুয়িং গাম মুখে ব্যাগে কি খুঁজতে খুঁজতে জিজ্ঞ্যেস করল।
একটু দুরেই থাকি। মিরপুরে।
তাহলে খুব সমস্যা হবে, জ্যাম ঠেলতে হবে নিত্য। মোহাম্মদপুরে আসবি। আমার ফ্ল্যাটে সিট ফাঁকা আছে।
ওমা, খুব ভাল হয়। থ্যাঙ্ক ইউ দোস্ত । এবার গায়ত্রী নিপাকে ছোট করে একটা হাগ দিল।
সেদিনের মত ক্লাস থেকে বেরিয়ে নিপার সাথে মোহাম্মদপুরে এল গায়ত্রী। কাটাসুরের পাঁচতলা বাসা। গেটম্যান নিপাকে দেখেই বলল- আফা আপনের বাইক দিয়ে গেছে।
তাই নাকি? বাসার নীচে কিছু কার পার্ক করা দেখল গায়ত্রী। এক কোনায় একটি বাইক । নিপা স্টার্ট দিল , চেক করা হয়ে গেলে আবার জায়গায় স্ট্যান্ড করাল।
তুই বাইক চালাস?
নিপা অবাক হয়ে তাকিয়ে বলল- হ্যাঁ, কেন?
নিপার অবাক দৃষ্টিতে গায়ত্রী একটূ বিব্রত হল। সে না হয় ছোট শহরের মেয়ে কিন্তু নিপা তো ঢাকার। তাকে এমন প্রশ্ন করা ঠিক হয়নি।
না , এমনি।
একদম পাঁচতলায় মেয়েদের ফ্ল্যাট। তিন রুম। পাঁচজন আছে। এক আপু চলে গেছেন। গায়ত্রীকে নিজের রুম মেট রুবাইদার সাথে পরিচয় করিয়ে দিল। ফ্ল্যাটের অন্যরা বাইরে।
কেমন আমার রুম?
গায়ত্রী দেখল জানালা বেশ বড়। পুরো রুম জুড়ে দিনের আলো। বাতাস আসছে। জানালার পাশে একটা দেবদারু গাছ। বেশ পরিবেশ। কিন্তু ভাল লাগার সাথে ভয় বাড়ল- ভাড়া কত কে জানে? গলা শুকিয়ে গেল।
ভাড়া কত রে?
ভাড়া নিয়ে ভাবতে হবেনা। কবে আসবি তাই বল।
গায়ত্রীকে প্রায় সন্ধ্যা পর্যন্ত রাখল নিপা। নিপা রুবাইদা আর গায়ত্রী মিলে জমিয়ে আড্ডা দিল।
রুবাইদা বলল- গায়ত্রীকে রেখে আয়। সন্ধ্যা হয়ে গেছে।
মিরপুত্রে যাবার জন্য নীচে নামল গায়ত্রী-নিপা। বাইক স্টার্ট দিল । গায়ত্রীকে বলল- পিছনে বস। গায়ত্রীর একটু অস্বস্তি হল। বাইকে কখনো ওঠেনি। কিন্তু সেটা বলতেও লজ্জা লাগছে।
কি রে কি হল? বস পিছনে।
কাছে গিয়ে গায়ত্রী বলল-বাইকে আগে উঠিনি। ভয় লাগছে।
চোখ পাঁকাল নিপা। এই ভয় নিয়ে এই শহরে টিকতে পারবি না, কদিন পর এই বাইক তোকেই চালাতে হবে, আমি পিছনে বসব। উঠ শালী।
নিপার বকা খেয়ে কোন রকমে বসল গায়ত্রী। নিপা পিছনে তাকিয়ে বলল- নড়বি না। আমাকে জড়িয়ে থাকবি তাহলেই হবে।
গায়ত্রী শুধু হু বলল।
বাইক চলে এল মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। আশেপাশে তাকাল গায়ত্রী। ঢাকা শহর। এই শহর নিয়ে কত গল্প কত ভয় তার। মা-বাবা কত সাবধানে থাকতে বলেছে। আজ একটূ হলেও সাহস হয়েছে। সাহসের নাম নিপা। নিপার মত কেউ থাকলে অন্তত ভয় পাবেনা গায়ত্রী। নিপাকে জড়িয়ে ধরে নিজেই একটা মুচকি হাসি দিল গায়ত্রী।
বাইক তখন জ্যামে পড়ল।
পিছনে তাকিয়ে নিপা বলল- জ্যাম পড়েছে সোনা, এভাবে জড়িয়ে ধরলে লোকে কেইস করে দেবে। ছাড় এ বেলা।
লজ্জা পেয়ে গায়ত্রী বলল- ধ্যাত ভয় লাগছে আমার।
এত ভয় কেন তোর?
কিছু না বলাই ভাল। গায়ত্রী এবার বলল- তোর শরীর এত শক্ত কেন রে? কাঠ একদম।
কেন ধরে মজা নেই বুঝি। আমার কি দোষ বল। সব আল্লাহর চাল। আমাকে হয়ত ছেলেই বানাবেন ভাবছিলেন কিন্তু শেষ মুহুর্তে সিদ্ধান্ত পাল্টিয়েছেন। আর তাই প্লাগের বদলে সকেট বসিয়ে দিলেন। আমি মেয়ে হয়ে গেলাম।
গায়ত্রী হাসতে হাসতে আবার নিপাকে জড়িয়ে ধরল। জ্যাম ছুটল। বাইক ছুটল। বাতাসে গায়ত্রীর খোলা চুল উড়ছে। এক অন্য রকম ভাল লাগা। ঢাকার আলোয় চোখ গায়ত্রীর। অনেক ভয়ের শহর কিন্তু ভয় কেটে যাচ্ছে। নিপাকে জড়িয়ে ভয় উড়ে যাচ্ছে। এই শহরে টিকতে হলে নিপাকে তার গাইড হিসাবে লাগবেই। নিপাকে আরো শক্ত করে ধরল গায়ত্রী। আবার জ্যামে পড়ল আইডিবির মোড়ে।
ইস রে পিষে দিবি নাকি আমায়?
দেব তো।
পিছনে তাকাল নিপা। মুখে হাসি।
আর যাই কর, জড়িয়ে ধরার নামে আবার ওসব জায়গা হাতাবি না, খবরদার।
গায়ত্রী ছি ছি করে উঠল। তুই কি রে? শরম লাগেনা তোর?
ইস কি ঢং, ঠিক হয়ে বস শালী, জ্যাম ছেড়েছে।
শ্যাওড়াপাড়ার এক গলিতে বাসার সামনে নামল গায়ত্রী।
যা তাহলে। শুক্রবারে তোকে নেয়ার জন্য আসব। জিনিসপত্র গুছিয়ে রাখিস। এখানে থেকে আর কাজ নেই। খামাখা।
আচ্ছা।
যাই তাহলে।
আচ্ছা।
বাইক ঘুড়িয়ে নিল নিপা। নিপার বাইক চলে যাচ্ছে- ভরসা করার মত কাউকে পেয়ে গায়ত্রীর বড় ভাল লাগছে।
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
বদরুলকায়সার
@xgb77408toaik-com
আহান খান
@ukm39186laoia-com
ishan_syed
@put23009laoia-com
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
রিফায়াত নিগার
@refayat-nigar
Zubayeda
@vww28309toaik-com
AdabenTatali
@adabentatali

