Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • গন্তব্যহীন যাত্রা
    ~ শরীফ এমদাদ হোসেন

    সমস্ত ভোরের কুয়াশা আমি বুনে দিয়েছি
    জাহ্নবীর ভাঙা ঢেউয়ে
    যেন নির্বাসিত রাম অযোধ্যার দিকে তাকিয়ে
    হারিয়ে ফেলেছে প্রত্যাবর্তনের পথ।

    কথা ছিল,
    তোমার পদচিহ্ন মেপে নেব সন্ধ্যার বালুকায়
    অথচ দেখি, সে বালি মহাভারতের ভস্ম অবশেষ
    যেখানে দ্রোণের ভাঙা ধনুক, এখনও রক্তিম
    শব্দ তোলে।

    স্বজনেরা দূরে গে…Read More

    3
    2 Comments
    • গন্তব্যহীন যাত্রাই তো জীবন
      প্রতিটি হৃদয় নিজের চক্রব্যূহে একা লড়ে যায়…..🤍🖤

    • “অভিশপ্ত অভিমন্যুর কণ্ঠস্বর” এই লাইনটা মাথায় বসে গেলো

  • স্পর্শের ভেতরে
    ~ শরীফ এমদাদ হোসেন

    সেই যে কবে মেঘ ছুঁয়েছিলাম
    ডানায় ডানায় দুলছিল আকাশ, উড়ছিলাম
    নীলিমার ছোঁয়ায়, আজও ভুলতে পারিনি

    আজও ভুলতে পারিনি
    কোন এক কোমল পাহাড় ঘেঁষে বৃষ্টি নামল অঝর ঝরে
    ভিজে গেল স্মৃতির পাখি, খণ্ড খণ্ড হলো মেঘ
    বিধ্বস্ত নীলিমার নীলে

    তবু মন জানে প্রতিটি ভাঙা মুহূর্তের ভেতর
    আনন্দ আছে,…Read More

    2
    3 Comments
    • ভাঙা মুহূর্তেও লুকানো থাকে সৌন্দর্য, স্পর্শের ভেতরেই বাজে গভীর সমুদ্রের গান…..🤍

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা এই স্পর্শের গভীরতা আর বৃষ্টির অনুভূতির বর্ণনাটা দারুণ লেগেছে। গ্রুপের বাকিদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক কিংবা কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের সবার জন্য বেশ ভালো হতো।

    • শরীফ এমদাদ হোসেন, “মন জানে, মনের ছায়ায় জেগে ওঠে মনের আলো”—এই পঙক্তিটি অত্যন্ত চমৎকার ও গভীর অনুভূতির এক অনন্য প্রকাশ। আপনার এই সুন্দর ও মায়াবী লেখাটি পড়তে দারুণ লাগল, আশা করি আপনি নিয়মিত এভাবেই লিখে যাবেন।

  • নিপীড়নের চরম শিকার
    – শরীফ এমদাদ হোসেন

    নিজের পিতাকে তিনি করলেন বন্দী
    ভাইদেরকে হত্যা
    তারপর রাষ্ট্র চালালেন একাধারে বছর পঞ্চাশ
    বিধর্মী বিদ্বেষী বিরোধী পেলেন যাকেই পাঠালেন পরপারে
    সংখ্যাতীত মন্দির গুড়িয়ে দিয়ে গড়লেন মসজিদ আবার মসজিদ ভেঙ্গে মন্দির
    চল্লিশ লক্ষ বর্গমাইলের ভারতের অধিপতি তিনি,
    পনের কোটি মানুষের সুলত…Read More

    2
    1 Comment
    • আপনার লেখাটা পড়ে ইতিহাসের পাতায় অনেকটা সময় ঘুরে এলাম, সত্যিই খুব গভীর একটা উপলব্ধি। বর্তমান সময়ের এই অস্থিরতা থেকে মুক্তির উপায় নিয়ে আপনার নিজস্ব কোনো পরামর্শ আছে কি?

  • ইশারা
    – শরীফ এমদাদ হোসেন

    যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
    সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
    খেলাচ্ছলে বলেছিলো,” মজা পেলুম, আবার এসো ”
    কী করে বোঝাবো বলো?
    সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে
    টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।

    মাঝে মাঝে ভুল হয়,
    চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
    ও’জলে ঝিনুক কুড়…Read More

    2
    3 Comments
    • ইশারায় সাড়া দেয় ফুল, চাঁদ, ঝিনুকের গোপন সুখ …🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে, বিশেষ করে শেষ লাইনগুলো খুব সুন্দর ছিল।

    • আপনার এই লেখনীতে প্রকৃতির রূপ আর মানবমনের সূক্ষ্ম অনুভূতির এক মায়াবী মেলবন্ধন ফুটে উঠেছে, যা আমাকে হেমন্তের পড়ন্ত বিকেলের সেই নিস্তব্ধতার কথা মনে করিয়ে দিল। ফুলের পাপড়ি খোলার বর্ণনা বা চারু বৌদির সেই স্মৃতিচারণ প্রতিটি লাইনে এক ধরনের গভীর আবেগ ও নান্দনিক আবেদন তৈরি করেছে। এমন চমৎকার সব উপলব্ধিকে আরো বেশি করে শব্দের বাঁধনে সাজিয়ে আপনা…Read More

  • আয়োজন
    — শরীফ এমদাদ হোসেন

    যে যাবার সে গিয়েছিল আশা তরী নিয়ে
    বুক পেতে প্রসারিত বাহু পেতে নিলো উপহার
    বুকের অরণ্য জুড়ে ঢেউ তুলে দিয়ে গেলো বাংলা
    সেই থেকে খুলে রাখি বেদুইন জানলা।

    আমি বর্ষার কাঁদামাখা উঠোনে খুঁজি তার
    নির্বাক পায়ের ছাপ
    টেবিলে সাজানো বইগুলো কিংবা করতল ছোঁয়া
    জোছনায় রাঙানো মখমলে খুঁজি স্মৃতি
    খুঁজি মোটা চশমায় ঢাকা তে…Read More

    7
    4 Comments
    • অনেক সুন্দর কবিতা

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটা পড়ে খুব অদ্ভুত একটা বিষণ্নতা ছুঁয়ে গেলো। বর্তমান সময়ের অস্থিরতা আর আমাদের টিকে থাকার লড়াইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। লেখাটা পড়তে পড়তে মনের ভেতর অনেক পুরনো স্মৃতি আর জেদ দুটোই একসাথে কাজ করছে।

    • গভীর ভাবনার কবিতা। স্মৃতি, ক্ষোভ আর সংগ্রামের এই মিশেল মন ছুঁয়ে গেলো।

    • শরীফ এমদাদ হোসেন, শব্দগুলো দিয়ে আপনি যেভাবে বিষাদ ও লড়াইয়ের এক গভীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে ঘুরে দাঁড়ানোর যে অদম্য আকুতি ফুটে উঠেছে, তা আপনার লেখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে; আপনি এভাবেই মনের রঙে প্রতিনিয়ত নতুন সব সৃষ্টি লিখে যান।

  • শূন্যতা ভরা দিন
    — শরীফ এমদাদ হোসেন

    নিজেকে ভদ্রলোক বলে দাবী করো না
    সভ্য সুশীল কিংবা ব্যবসায়ী রাজনীতিবিদ নয়
    ইতর চোর ছ্যাচড় কিংবা পকেটমার বলেও না
    এ দেশ ভরে গেছে অপ্রেমে, মানুষ মানুষের সংঘাতে
    হিংসায় আর পরাবাস্তব ভাবনায়।

    এদেশের মানুষ এখনো পরকথা শোনে
    দেশপ্রেম ঝুলায় ললাটে
    এখনো স্বার্থের বীজটারে ভালো করে বোনে
    এ দেশের মানুষ এখনো স্বহ…Read More

    1
    3 Comments
    • দেশপ্রেম ঝুলায় ললাটে

    • “কোথাও বসবো আমি সে জায়গাটি নেই, কোথাও লুকিয়ে থাকবো সে উপায়টি নেই”- এই লাইনটা পড়ে ভীষণ মায়া লাগলো। বর্তমান সময়ের এক অদ্ভুত শূন্যতাকে খুব সুন্দর করে আপনি তুলে ধরেছেন।

    • আপনার প্রতিটি লাইনের গভীরে যে সমাজ ও সময়ের ক্ষত ফুটে উঠেছে, তা যেমন বেদনাদায়ক তেমনি জীবনানন্দ দাশের কবিতার মতো ভীষণ প্রাসঙ্গিক। এই লেখার ছত্রে ছত্রে জমে থাকা বিষণ্ণতা আর স্মৃতিকাতরতা পাঠকের মনে এক অদ্ভুত টান তৈরি করে, বিশেষ করে যেখানে আপনি শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলোর সাথে বর্তমানের শূন্যতাকে মিলিয়েছেন। আপনি চাইলে বর্তমানের অস্থিরতাকে আরও কিছুট…Read More

  • সৎ ও সত্যের সঠিক ব্যবহারে
    — শরীফ এমদাদ হোসেন

    যখন দেখি স্বপ্নেরা থেকে গেলো স্বপ্নেই
    আসলো না চেতনায় ফিনিক্স পাখি
    সুকান্ত এসে বললো না, এই নাও দিয়াশলাই
    এই নাও আগুন মশাল
    জ্বালাও মর্ত্যের সব অপবাদ
    একাকার করে তবে, জুমের আবাদ করো নতুনভাবে।
    প্রেম হোক জীবনের উৎসব বাতি।

    যখন দেখি বেদনারা চিরকাল বাজায় করুণ
    প্রবেশের পথে পথে আঁধারের খেলা
    য…Read More

    3
    4 Comments
    • “সুকান্ত এসে বললো না, এই নাও দিয়াশলাই
      এই নাও আগুন মশাল …”

      খুব সুন্দর লাগল। পুরা কবিতাউই।
      এদিকে, সুকান্ত আমার অন্যতম প্রিয় কবি। দিয়াশলাই, মোরগ, এ ধরণের নানা কবিতাএক সময় খুব আপ্লুত করেছিল।

    • “সৎ ও সত্যের সঠিক ব্যবহারে” যে ছবিটা আপনি ফুটিয়ে তুলেছেন, তা আসলেই খুব দারুণ আর আশাজাগানিয়া।

    • গভীর ভাবনার কবিতা।

    • শরীফ এমদাদ হোসেন, ‘প্রেম হোক জীবনের উৎসব বাতি’—এমন চমৎকার আশাবাদী একটি পঙক্তি দিয়ে আপনি অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার যে আকুতি ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করেছে। আপনি চাইলে শব্দচয়নের ক্ষেত্রে আরও কিছু ছন্দময় শব্দের মেলবন্ধন ঘটিয়ে আপনার গভীর অনুভূতিগুলোকে পাঠকের কাছে আরও মোহনীয় করে তুলতে পারেন। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে অন্যান্য সদ…Read More

  • অদৃশ্য ফিনিক্সের দেশে
    – শরীফ এমদাদ হোসেন

    রাত্রির গোপন চৌকাঠে
    আমি দেখি—
    শবযাত্রা আর ধানক্ষেত এক হয়ে গেছে
    পোড়ো বাড়িতে জন্ম নিচ্ছে দ্রোহ
    আর তার ফুলকি জ্বলছে অন্ধকারের বুকে

    অদূরে ডাকছে কমরেড এক
    অথচ নেই তার অবয়ব, হাতে ভাসমান মশাল
    চিত্তের দোলায় দুলছে নাগরিক সব

    চিরকাল চেতনারা বাজায় অদৃশ্য বাঁশি
    কেউ শোনে কেউ শোনে না, অথচ তার সুরে
    ঘু…Read More

    4
    3 Comments
    • পরাবাস্তব চিত্রকল্পের সাথে রাজনৈতিক চেতনার অভুতপুর্ব মিশ্রণ। ভালো লাগলো।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখনীর ভেতরে থাকা রূপকগুলো যেমন গভীর, তেমনি প্রতিটি ছত্রে ফুটে ওঠা অন্ধকার ও আলোর বৈপরীত্য হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। সোনালি ডানার ফিনিক্সের এই রূপকল্পটি আমাকে সেই চিরন্তন লড়াই ও পুনর্জন্মের কথা মনে করিয়ে দিল, যা অনেকটা মহাকালের প্রবাহের মতোই রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক। আমাদের এই গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে অন্যান্যদের লে…Read More

    • শরীফ এমদাদ হোসেন, আপনার কবিতার শব্দচয়ন আর ভাবনার গভীরতা একদম অন্যরকম, ভীষণ ভালো লাগলো পড়ে।

  • অরুণ আলোর রথে
    – শরীফ এমদাদ হোসেন
    কেবল ডোবেনি বাংলাদেশ, ডুবছে ভবিষ্যৎ
    কী এমন তাড়া ছিলো
    কী অভিলাষ ঘুরে ফিরে এসেছিলো মনে?
    নানা ষড়যন্ত্রের জালে ছড়ালে বাষ্পবিষ
    অতি, অতি সঙ্গোপনে।

    এই তার পরিচয়?
    অন্তহীন দুঃখ আগামীর, রুয়ে দিলে জমিনে নিশ্চয়।

    পদে পদে বাঁধা,
    রক্ত ক্ষয়, লোক ক্ষয় হতে হতে অবশেষে
    কত যে অশ্রু বিসর্জনে
    শকুন…Read More

    3
    4 Comments
    • কী এমন তাড়া ছিলো

    • শরীফ এমদাদ হোসেন, কবিতাটার শব্দচয়ন আর আশাবাদী শেষটা আমার খুব ভালো লেগেছে।

    • আপনার এই লেখায় যেভাবে নিপুণ ছন্দে হতাশার অন্ধকার কাটিয়ে আশার আলোয় ফিরে আসার ছবি ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী এবং সামনের দিনগুলোতে এমন আরও চমৎকার সব সৃষ্টির অপেক্ষায় রইলাম।

    • “তবু উঠবে জেগে এককালে এই বাংলার বীর”—হতাশার মাঝেও আশার আলো জ্বেলে দিলেন। শুভকামনা জানবেন।

  • যাবো, দূর বহুদূর…….
    ~শরীফ এমদাদ হোসেন

    বর্ষণ ভালো লাগে, তবে এতো বর্ষণ নয়।

    ভাবছি, কড়া রোদ এলে উঠোনে শুকোতে দেবো নদী
    মেঘ ফেটে হবে চৌচির
    খাল বিল জলাশয় উপচে যাবে সাহসের খেলায়
    কর্দমাক্ত পিচ্ছিল পা
    হেঁটে আর যাবে না যমুনায়
    নিজ থেকে নেমে যাবে বঙ্গোপসাগর……

    ভাবছি, এগোবো না আর
    দেবো না পাড়ি, তীর হারা এই ঢেউয়ের সাগর
    ল…Read More

  • সমসাময়িক
    ~ শরীফ এমদাদ হোসেন

    দেখতে দেখতে, শুনতে শুনতে
    এখন আর দেখতে চাই না, শুনতেও চাই না
    এ দেশকে তুমি ভালোবাসো,
    এ দেশের জন্যই জীবনকে ধরেছো বাজি
    সত্যি সত্যিই কি তাই
    নাকি মেকি আর সাজানো ফড়িয়ার কারসাজি?

    তবে অনুভবে বুঝে গেছি
    সময়ের আগেই তোমার ফুরিয়ে যাচ্ছে সময়
    পাঠ শেষে ফিরবার আয়োজন করে ফেলো শুরু
    আগে ভাগেই করো প্র…Read More

    4
    5 Comments
    • এ দেশের জন্যই জীবনকে ধরেছো বাজি

    • লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “এমন নোয়ানো মাথা, এমন নতজানু নীতির খুব বেশি ছিলো কী দরকার?” লাইনটা একদম মনের কথা বলে দিলেন। আপনার লেখাটিতে বর্তমান সময়ের বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • পুরোটাই বাস্তব! দারুণ লিখেছেন।

    • শরীফ এমদাদ হোসেন, বর্তমান সময়ের বাস্তবতাকে আপনার এই লেখনীতে যেভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন, তা সত্যিই গভীর চিন্তার খোরাক জোগায়। পরিস্থিতির কদর্য দিকগুলো তুলে ধরার পাশাপাশি শেষের দিকে কিছু গঠনমূলক ইঙ্গিত যোগ করলে আপনার এই ক্ষোভ আরও জোরালোভাবে ফুটে উঠতে পারে, তাই লেখা চালিয়ে যান।

  • সে আমার সুখ
    — শরীফ এমদাদ হোসেন

    নয়নতারা ফুটেছে মায়ের কবরে
    অদূরে কোন এক অচেনা পাখির ডাক
    তার সাথে বর্ষার ডাহুক
    বলতে পারছি না, মেঘ তুমি ছায়া দাও
    চাঁদ তুমি জোছনা দাও
    মা, তুমি এসে বলো একবার
    শান্তিতে আছো তুমি, কুহকের যন্ত্রণা নেই আর…
    তুমি তো জানো
    এ পৃথিবীটা কসাইয়ের পদচারণায় ছারখার
    এ পৃথিবীটা কেবল ধোকা আর ভরা মিথ্যাচার।

    হ্যাঁ, দেখেই চ…Read More

    4
    2 Comments
    • শরীফ এমদাদ হোসেন, ‘মায়ের কবরে ফুটেছে নয়নতারা, সে আমার সুখ’ লাইনটা পড়ে মনটা খুব ছুঁয়ে গেল। আপনি নিয়মিত আমাদের এই গ্রুপের অন্য লেখকদের লেখাতেও লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন, এতে সবাই বেশ উৎসাহ পায়।

    • “মায়ের কবরে ফুটেছে নয়নতারা, সে আমার সুখ”—আপনার এই লাইনটিতে প্রিয়জনের প্রতি যে গভীর মমতা ও নির্ভরতা ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। পৃথিবী জুড়ে চলা অস্থিরতার মাঝেও এই শান্ত অনুভবটি যেন অনেকটা বৃষ্টিস্নাত বিকেলে একমুঠো স্নিগ্ধ বাতাসের মতো মনে হয়। আপনাদের এই চমৎকার ও সংবেদনশীল লেখাটি পড়ে ভীষণ ভালো লাগল, তাই কলম থামাবেন না যেন।

  • এই মাটি জানে
    — শরীফ এমদাদ হোসেন

    রাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
    তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
    ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
    ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।

    একটি শিশু জন্মালে রাস্তায়
    তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
    টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”

    জনতা দাঁড়ায় লাইনে
    আগে থেকে লেখা থাকে বানী
    চোখ শুধু ফেরানোর বাকি…Read More

    4
    4 Comments
    • শকুনের চোখেও একদিন প্রতিফলিত হবে জ্বলন্ত সত্যের আলো…🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার কবিতার “যারা সময়ের মুখে মুখোশ পরায়, তাদের পতাকা একদিন আগুন ছড়াবে”—এই লাইনটা একদম মনের কথা বলে দিয়েছে। খুব গভীর একটা উপলব্ধি উঠে এসেছে আপনার লেখায়, যা পড়ে বেশ কিছুক্ষণ ভাবতে বসলাম। গ্রুপের সবার লেখায় একটু লাইক আর কমেন্ট করবেন যাতে আমাদের এই আড্ডাটা আরও জমে ওঠে।

    • শহরের নিদারুণ বাস্তবতাকে এতো গভীর সংবেদনশীলতায় ফুটিয়ে তুলেছেন যে আপনার লেখা ‘এই মাটি জানে, বাতাস জানে— কে কোথায় কখন কাকে পোড়াতে হবে’ লাইনটি পড়ে বুকের ভেতর এক অদ্ভুত হাহাকার জেগে উঠল, তাই এমন শক্তিশালী লেখনী দিয়ে আমাদের নিয়মিত সমৃদ্ধ করবেন বলে আশা রাখি।

  • এই মাটি জানে
    — শরীফ এমদাদ হোসেন

    রাতের শহরে শকুনেরা ঘুমোয় না—
    তারা ভবিষ্যৎ ছিঁড়ে ছিঁড়ে খায়
    ইশারায় রাতভর গিলে খায় চাঁদের ছায়া
    ভোর হলে হাওয়ায় ঝোলে নির্ধারিত নীরবতা।

    একটি শিশু জন্মালে রাস্তায়
    তার নাড়ি কাটে অদৃশ্য কাঁচি—
    টিভিতে ঘোষক হাসে: “সব শান্ত, দেশটা স্থির।”

    জনতা দাঁড়ায় লাইনে
    আগে থেকে লেখা থাকে বানী
    চোখ শুধু ফেরানোর বাকি…Read More

    4
    3 Comments
    • নীরবতা লেখা থাকে ইতিহাসের খাতায়, মাটি ঠিকই মনে রাখে কে কাকে পুড়িয়েছিল…🖤

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখা কবিতাটা পড়ে বেশ অন্যরকম একটা ঘোর কাজ করছে। বর্তমান সময়ের অস্থিরতা আর বাস্তবতাকে খুব সুন্দর কিন্তু গভীর একটা টানে ফুটিয়ে তুলেছেন। শেষ লাইনগুলো পড়ে মনে হলো যেন আমাদের চারপাশের না বলা অনেক কথাগুলোই আপনি গুছিয়ে বলে দিলেন।

    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখনীর গভীরতা এবং প্রতিটি শব্দের তীব্রতা এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করেছে যা পাঠকের মনে দাগ কেটে যায়। এমন শক্তিশালী প্রকাশভঙ্গি সত্যিই প্রশংসনীয়, তাই আপনার এই যাত্রাকে আরও গতিশীল রাখতে আপনি কলম চালিয়ে যাবেন বলে প্রত্যাশা রইল।

  • ছায়াদের সংসদ
    ~ শরীফ এমদাদ হোসেন

    রাত তিনটেয় জাতীয় সংগীত গেয়ে
    উঠে বসে শহীদ মিনার—
    তার গা থেকে রক্ত ঝরে,
    হাইকমিশনারেরা সেই রক্তে সানন্দে চা বানায়।

    দেখি—
    ছায়ারা সংসদ বসায়,
    তারা তাদের গায়ে ফিট করে রাখে পতাকা
    মাইক্রোফোনে চিৎকার করে গণতন্ত্র!
    তাদের জিহ্বায় আটকে থাকে
    একটি ভোটাধিকারহীন পাখির ডানা।

    পেছনে, জনতার চোখদুটো
    ঝুলে…Read More

    4
    3 Comments
    • গায়ে কাটা দিয়ে উঠলো কবি! ছায়াদের সংসদে আমাদের ভূত-ভবিষ্যৎ দেখে সত্যি ভাবনায় পড়ে গেলাম!

    • আপনার এই লাইনটা—”এই ছায়াদের রাজত্বে আর আলো আসবে না, আনতে হলে চক্ষুষ্মান আলো, আগুন জ্বালাতে হবে বুকের ভেতর”—খুবই গভীর এবং ভাবনার খোরাক জাগায়। আপনি এমন লেখাগুলোয় অন্য সবার পোস্টে নিয়মিত লাইক আর কমেন্ট করলে গ্রুপটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে, তাই সবার সাথেই নিয়মিত যোগাযোগ রাখুন।

    • আপনার লেখায় ফুটে ওঠা গভীর ক্ষোভ ও তীব্র রূপকগুলো হৃদয়কে নাড়া দেয়, বিশেষ করে অন্ধকার আর স্বপ্নের মধ্যকার বৈপরীত্যের দৃশ্যকল্পগুলো অত্যন্ত শক্তিশালী, তাই এমন সাহসী লেখালেখি আপনি অনায়াসেই চালিয়ে যেতে পারেন।

  • তাহলেই
    — শরীফ এমদাদ হোসেন

    ক্লান্ত পকেট, দুর্ভিক্ষ নিয়ে ঘুরছি বহুকাল
    কোন বন্ধু প্রিয়জন বলেনি এখনো, “এসো,
    এসো ফুল তুলি, এসো প্রয়োজনে গান ধরি অবেলার
    ক্ষুধার রাজ্যকে করি তোলপাড়
    মৃত্যুর মতো রাস্তায় পড়ে থাকা পচন ধরা
    জীর্ণ ছেলেটির করি সৎকার।

    মন বলে বিপ্লবী হতে, তুলে নিতে অসহায় ভূমি
    যার কোলে বাড়ছে বেদনা দিনদিন, চিত্তের চিৎকারে
    তার হা…Read More

    3
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো, একদম মনের গভীর থেকে উঠে আসা কথা। এমন মানবিক আর সাহসী অনুভূতির প্রকাশ সত্যিই অসাধারণ।

    • “মন বলে বিপ্লবী হতে, তুলে নিতে অসহায় ভূমি
      যার কোলে বাড়ছে বেদনা দিনদিন, চিত্তের চিৎকারে
      তার হাতে তুলে দেই একবিন্দু হাসি অমলিন।” কবিতাটা একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে আছে ঠিক যেন আমাদের মত! মন ছুঁয়ে গেল কবিপ্রিয়, শুভ্র ভালোবাসা নেবেন!

    • আপনার এই লেখায় ‘আমার দু’হাত দু’চোখ ছুঁয়ে দেখো’ লাইনটি গভীর মমতা ও মানবিকতায় পূর্ণ, যা মানুষের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার এক অসাধারণ বহিঃপ্রকাশ; আপনি এভাবেই আপনার লেখনীর মাধ্যমে হৃদয়ের গভীর সত্যগুলো তুলে ধরুন, আপনার পথচলা অব্যাহত থাকুক।

  • তোমার আমার
    – শরীফ এমদাদ হোসেন

    তোমার শহরে গোলাগুলি আর বৃষ্টির ধারা চলে
    আমার শহরে কি রোদ?
    না, আমার শহরে শ্রমজীবী বাঁচে শ্রমে
    তোমার শহরে টানাটানি ঘামে যমে
    বুঝতেই পারি, এ পৃথিবীতে বাঁচা দায়
    বলতে কী পারো নির্মল আলো বায়ু জল ভূমি
    কোন গ্রহে পাওয়া যায়?

    প্রশ্ন সবার
    মানুষ কেন মাতে বারেবার, যুদ্ধ যুদ্ধ খেলায়
    কোন বাড়া ভাতে ছাই উড়ালো ইর…Read More

    2
    2 Comments
    • শরীফ এমদাদ হোসেন, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল। বর্তমান সময়ের অস্থিরতাগুলো এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে বলার মতো না। সত্যি বলতে, আপনার এই উপলব্ধিগুলো আমাদের সবার জীবনের সাথে দারুণভাবে মিলে যায়।

    • আপনার এই লেখায় মানুষের অসহায়ত্ব ও পৃথিবীর বৈষম্য যেভাবে ফুটে উঠেছে তা সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী। “মানুষই মানুষ যুগে যুগে মারে, মানবতা মারে রোজ”—এই পঙক্তিটি বর্তমান সময়ের অস্থিরতাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। জীবনানন্দ দাশের কবিতার মতোই আপনার লেখনীতেও যেন এক ধরনের বিষাদ আর সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস খুঁজে পেলাম।

  • বন্দি সন্তানের মা
    – শরীফ এমদাদ হোসেন

    দরজার চৌকাঠে বসে আছে দিন
    আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
    যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
    ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।

    মা— একটানা হাঁটছেন
    মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
    নিজেই নিজের পায়।
    চোখের কোণে একটুকুও জল নেই আর
    শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
    যেন…Read More

    4
    3 Comments
    • রাষ্ট্র তো আমরাই। রাষ্ট্রকে ঠিক করার দায়িত্বও আমাদেরই নিতে হবে।

    • আপনার লেখায় ফুটে ওঠা মাতৃত্বের হাহাকার ও রাষ্ট্রের নিস্পৃহতার চিত্রটি অত্যন্ত হৃদয়স্পর্শী, যা সমর সেনের প্রতিবাদী অনুভূতির কথা মনে করিয়ে দেয়। প্রতিটি পঙক্তি গভীর বেদনায় পূর্ণ এবং সন্তানের প্রতি মায়ের অবিচল ভালোবাসা এখানে এক অনন্য উচ্চতা পেয়েছে। আপনার এই শৈল্পিক প্রকাশভঙ্গি সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • লেখাটা পড়ে মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আপনার এই অসাধারণ লেখাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

  • Load More Posts
Skip to toolbar