-
সারাদিন যেন কেটেছে পরিচ্ছন্ন সমুদ্রসৈকতে
সুনীল স্বচ্ছতায়, সাদা বালুকার শুদ্ধতায়
বিকাল যখন আকাশের আর্দ্রতায় একাত্ম হয়েছে।
কোন এক কালে যেন নিরাশ্রয় পাখিহৃদয়
প্রথম স্পন্দিত হয়েছে
একাগ্রতায় সমগ্রতায়, অপাপবিদ্ধতায়
নিত্য কম্পিত হয়েছে
নির্মল অশ্রুপ্লাবনে, গভীরে গম্ভীরে
অবগাহন করেছে
তখন নিরালা বিকাল আলোকিত মহাকালে মিশেছে
অবারিত রোদ, সাবলীল স্রোত, অনাবিল নভোনীলে
অতিচেতন বোধ স্থিতি পেয়েছে,
আলোয় ভেসেছে আঁখি, সুদূরে উড়েছে পাখি
বিশালতায় হারিয়েছে সেই কবে-
হৃদয়ধ্বনি ছাপিয়ে, ভেতর বাহির ডুবিয়ে প্রাণ তবু
ফেনায়িত জলরাশির ভরাট শব্দ শুনে চলেছে ।
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
