Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 6 months ago

    অদ্ভুদ কথন- ২৩৫.
    :
    প্রচন্ড ঠান্ডায় যখন আমাদের জুবুথুবু অবস্থা ঠিক তখন মাছ কিন্তু ঐ প্রচন্ড ঠান্ডা পানির মধ্যেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাহলে মাছের ঠান্ডা সহ্য করার ক্ষমতা বেশি। তাহলে ধরে নেওয়া যায় মাছের শরীরে এমন কিছু রয়েছে যা মাছকে ঠান্ডা সহ্য করার ক্ষমতা দেয়। কি সেই জিনিস? আসুন আমরা সেই জিনিসটা সম্পর্কে জানি- মাছ কোষ দিয়ে গঠিত। সকল প্রাণীই কোষ দিয়ে গঠিত। এই কোষের ভেতরে থাকে নিউক্লয়াস নামক অঙ্গাণু। এই নিউক্লিয়াস এর ভেতরে রয়েছে ক্রোমোজোম নামক সুতার মত অঙ্গানু। এই সুতার মত ক্রোমোজোম কিন্ত আবার প্রত্যেক প্রাণীর জন্য নির্দিষ্ট থাকে। যেমন – মানুষের ২৩ জোড়া, কবুতরের ১২ জোড়া আর মাছের ২৫ জোড়া। প্রত্যেক প্রাণীরই দেহ গঠন ও বংশবৃদ্ধির জন্য এই ক্রোমোজোম আলাদা আলাদা। যেমন- মানুষের ২৩ জোড়া ক্রমোজোমের মধ্যে দেহ গঠনে ২২ জোড়া কাজে লাগে যাদের অটোজম বলা হয়, বাকি ১ জোড়া সেক্স ক্রমোজোম যা বংশবৃদ্ধিতে সহায়তা করে। তো এই ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ এবং এই ডিএনএ – এর ভেতর রয়েছে জিন নামক এক জটিল, রহস্যময় অঙ্গাণু। এই জিনই সবকিছুই জন্য দায়ী। যেমন ধরুন- আপনার রাগ বেশি। কি জন্যে? কারণ আপনার শরীরে রাগের জিন বেশি আছে যা আপনি আপনার পূর্বপুরুষ থেকে পেয়েছেন। এভাবে- প্রত্যেকটি স্বভাব বা বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট জিন রয়েছে। অর্থাৎ আপনার গায়ের রং কি হবে, চুল কি কোকড়া হবে, চোখের রং কি হবে, নাক কি বোঁচা হবে, আপনি কি দানশীল বা হিংস্র……. এভাবে সবকিছুর কথার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট জিন আছে। জিন- বংশগতির ধারক ও বাহক। যে বিজ্ঞানীগণ বা গবেষকগণ এইগুলো আবিষ্কার করেছেন তারা নোবেল পুরষ্কার পেয়েছেন। তাহলে বলা যায় মাছের মধ্যে ঠান্ডা প্রতিরোধী জিন রয়েছে- তাই মাছ ঠান্ডা পানিতে দিব্যি ঘুরে বেড়াতে পারে। তাহলে মাছের ঐ জিনটি যদি মানুষের শরীরে নিয়ে আসা যায় তাহলে মানুষের আর শীত লাগবে না। এটা কি সম্ভব? চিন্তা করুন- আমাদের শরীরে কত কোটি কোষ রয়েছে!! সেই কোষগুলোর সাথে আবার ২৩ জোড়া বা ৪৬ দিয়ে গুণ দিতে হবে। কত শত কোটি হবে? এই কোষগুলোর প্রত্যেকটিতে যদি আমরা মাছের ঐ জিনটা দিই তাহলে আমাদের আর ঠান্ডা লাগবে না। কিন্তু এটা সম্ভব না। এই প্রক্রিয়াটিই কিন্তু অন্যভাবে করা সম্ভব এবং এর সুফল কিন্তু আমরা অনেক আগে থেকেই ভোগ করছি। গবেষকগণ কিন্তুঐ নির্দিষ্ট জিনগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সেগুলো কেটে অন্য ডিএনএ-তে স্থানান্তরিত করেছেন। সময়টা ১৯৭০ সাল এবং এভাবেই যাত্রা শুরু হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। যে জিনিসটা দিয়ে ঐ অতিক্ষুদ্র জিনটা কাটা হল তার নাম আনবিক কাঁচি বা রেষ্ট্রিকশন এনজাইম। একটা আমের গাছে আম টক কিন্তু আমটা বড় হয়। লাভ নেই। আরেকটি গাছের আম মিষ্টি হয় কিন্তু ছোট হয়। লাভ নেই। এখন- ঐ গাছ থেকে আম বড় হবার জিনটা আর এই গাছ থেকে আম মিষ্টি হবার জিনটা এক করে যদি নতুন কোন ডিএনএ তৈরি করা হয় এবং এইটাকে বংশবৃদ্ধি অর্থাৎ চাষ করা যায় তাহলে নতুন একটি আমের চারা উৎপাদন সম্ভব যে আমের গাছের আম বড় এবং মিষ্টি হবে। আমরা খাই আর মজা করি, চিন্তা করি না।…… এভাবেই আমরা ব্রয়লার মুরগি পেয়েছি। পেয়েছি – পানিতে পচে না যে উচ্চফলনশীল ধান, বড় পেয়ারা, বড় করলা, বড় গরু, বড় এবং উন্নত সবকিছু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং- বিপ্লব ঘটাল!!!! এখন আসুন ঐ মানুষের শরীরের জিনের পরিবর্তন সম্পর্ক কথা বলি- মানুষের শরীর থেকে রাগ, হিংসা ইত্যাদির জিন কেটে বাদ দেওয়া সম্ভব না। তার কারণ আমরা জানি- এতশতকোটি কোষ আর এদের জটিল বিন্যাস ভেঙ্গে এই জিনগুলো বাদ দেওয়া সম্ভব না। কিন্তু পৃথিবীতে একটি মানুষের শরীরে একবার নয় কয়েকবার অপারেশন করে তার শরীর থেকে এই রাগ, হিংসার মত বদ জিনগুলোকে বাদ দেয়া হয়েছিল। এর পর থেকে ঐ মানুষের মধ্যে কেউ কখনই রাগ, হিংসার মত বদঅভ্যাসগুলো আর দেখতে পায় নি। ইতিহাস স্বাক্ষী আছে। এছাড়াও বহু বড় বড় গবেষকগণ গবেষণা করে তার সত্যতা নিশ্চিত করেছেন এবং মেনে নিয়েছেন। সত্যিই তাই। উঁনি হলেন- আমাদের মহানবী হযরত মুহাম্মদ (স.) আর অপারেশন করেছিলেন কতিপয় ফেরেশতারা। বর্ণনায় পাওয়া যায়- মেষ চরাতে গিয়ে যৌবন কালের আগেই পাহাড়ি টিলার পাশে তাঁর এ অপারেশন হয়। উপস্থিতরা আলোর ঝলকানিও দেখতে পেয়েছিলেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর হুকুমেই এটা সম্ভব হয়েছে। ভব্যিষতে কোনো টেকনোলজি দ্বারা এটা সম্ভব কিনা তা বলা সম্ভব নয়।

Skip to toolbar