Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    3 years, 4 months ago

    অণু গল্প- ১৮.
    :
    অচিনপুরের গল্প….
    রাজা দৌড়াইয়া আসিয়া দেয়ালে ঝুলানো তরবারি তাহার ডান হস্তে লইয়া সজোরে তিনারই বাম হস্তের উপর নামাইয়া আনিলেন…. অতঃপর- রাণীর আগমন ও চিৎকার, চাকর-বাকর, মন্ত্রী ও সভাসদসহ সর্বশেষে বদ্যির আগমণ এবং যথাস্থানে সেলাই পট্টি ঔষধ লাগানো। এত রক্ত ঝড়িল, সিলাই পড়িল কিন্তু রাজা নির্বাকই রহিলেন, এতটুকু শব্দও করিলেন না, নয়নে বারি পর্যস্ত নেই। সকলেই একটু স্বস্তি পাইলেও কেহই বুঝিতে পারিল না কেন জ্ঞানী রাজা এমন অজ্ঞানের মত কর্ম করিলেন? তাহারা সকলেই বুঝিল যে- মনশূণ্য হইলে মনের গরলটা কাটা হস্তের চেয়েও বেশী বেদনাদায়ক, যদি গরলটা আপন কেহ দিয়া থাকে!!

    5
    1 Comment
    • মনশূণ্য হইলে মনের গরলটা কাটা হস্তের চেয়েও বেশী বেদনাদায়ক, যদি গরলটা আপন কেহ দিয়া থাকে!!- দারুণ!

Skip to toolbar