Profile Photo

নির্বাসিত শব্দযোদ্ধাOffline

  • #আমি সেই ছেলে

    নীল স্পর্শ যদি ছুয়ে যায় তার মন
    হঠাৎ আল্পনার রঙ মেখে নিলে কিছুক্ষন
    আবার হারাবো তার মাঝে
    সেই স্পর্শ কে স্পর্শকাতরে পরিনত করতে,
    সেই রঙ কে আরো রাঙিয়ে দিতে।

    সে তো ভালোবাসাকে ভালোবাসতে পারে
    তবে কেন এই বিতৃষ্ণা?
    চেয়ে আছি আমি দীপ্ত নেত্রে একরাশ মুগ্ধতা নিয়ে
    তার রুপে সামান্য লাজ আছে,
    আর আছে অধিক ঘৃনা।

    ছুয়ে দিলে তুমি আমাকে
    আমি রাতদিন হারিয়ে ফেলি,
    তোমার রক্তন্যায় ঘৃনাভরা চোখ আমি আশা করিনি
    আমি চেয়েছি তোমার সিক্ত চোখের দুফোঁটা অশ্রু,
    আর চেয়েছি অশ্রুমিশ্রিত কিছু হাসি।

    তুমি হাহাকার গর্জন দিয়ো হৃদয় ফাটা বুকে,

    আমি সেই ছেলে
    যে তোমাকে ভালোবাসে
    যে তোমার গন্ধে মিশে থাকে

    আমি সেই ছেলে
    যে তোমাকে প্রানে ফিরে পেতে চাই
    আর সুখময় হাসি ফোটাতে চাই,
    তোমার কোমল দুই ঠোঁটে🥰🌸

    ~নির্বাসিত শব্দযোদ্ধা~

    2
    2 Comments
Skip to toolbar