Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • বৃষ্টিস্নাত মাঠের উপরে মেঘলা আকাশ
    একাকী গুল্মলতা টিকে থাকে ঘুষ দিয়ে
    কালো মেঘের অসন্তোষ শুধু মৌনতা মানে
    আর মৃত্যুসম শূন্যতা প্রকটিত হয় অসাড়তা নিয়ে ।
    রঙ বেরঙের মুখোশ ভাসে অগভীর ক্ষুদ্র্রতায়
    রিক্ততা ঢাকা থাকে সোনার মোড়কে
    কোথাও নেই এতটুকু খুঁত তবু জানি খাদে ভরা
    দূর্ভেদ্য দেয়ালের ওপাশে দুর্বোধ্য শীতল নরকে।
    জরথ্রুষ্ট বয়েছিল মৃতদেহের ভার
    আমি ভার বই নির্বিষ সাপের খোলসের,
    বহুরূপী কলধ্বনির ভীড়ে সাতন্ত্র্য হারাই
    গ্রহণযোগ্যতা আঁকড়ে অনুসন্ধান খাটিত্বের।

Skip to toolbar